ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

তরুণদের সমস্যা সমাধানে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে


তরুণদের সমস্যা সমাধানে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে

 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি বলেছেন, বর্তমানে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদীয়মান প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। তরুণদের কেবল প্রযুক্তি ব্যবহারকারী হিসেবে নয়, বরং প্রযুক্তি উদ্ভাবন ও সমস্যা সমাধানের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।

প্রযুক্তিপ্রেমী তরুণদের মেধা বিকাশ, উদ্ভাবনী প্রতিভার বৃদ্ধি এবং রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে তরুণদের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে অনুষ্ঠিত হয়েছে জাতীয় রোবোটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’। শনিবার (৮ আগস্ট) ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর রোবোটিক্স ক্লাবের আয়োজনে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘আজকের এই আয়োজন প্রমাণ করে বাংলাদেশের তরুণরা প্রযুক্তির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। তাদের উদ্ভাবনী চিন্তা, মেধা ও পরিশ্রমকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তর করা সম্ভব।’

তিনি আরো বলেন, ‘সরকার তরুণদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। রোবোটিক্সের মতো প্রযুক্তি শুধু প্রতিযোগিতার বিষয় নয়; এর সঙ্গে ভবিষ্যতের শিল্প, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, পরিবহনসহ বিভিন্ন খাতের উন্নয়ন জড়িত। তাই শিক্ষার্থীদের এখন থেকেই গবেষণা, উদ্ভাবন ও বাস্তব সমস্যার সমাধানে নিজেদের প্রস্তুত করতে হবে।’

উৎসবে সারা দেশ থেকে সাড়ে ৫ শতাধিক শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় মোট ১৬৬টি নিবন্ধিত দল বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে। বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, এমপি, সংরক্ষিত নারী আসন-১৬-এর সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, এমপি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ মামুনুর রশীদ ভূঁইয়া।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি-এর অধ্যাপক ও ইউএফটিবির প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া, ইএটিএল ইনোভেশন হাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এইচকিউ) মোহাম্মদ ইউসুফ আলী। দিনব্যাপী উৎসবে প্রতিযোগিতার পাশাপাশি তরুণদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐতিহ্যবাহী কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে নেওয়া হবে উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


ঐতিহ্যবাহী কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে নেওয়া হবে উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, ৮ আগস্ট, ২০২৬ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র একটি ঐতিহ্যবান স্থান। এখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। কালুরঘাট বেতার কেন্দ্রের সংরক্ষণে একটি প্রকল্প গ্রহণ করা হবে।

তিনি এই প্রসঙ্গে উল্লেখ করেন, আমাকে জানানো হয়েছে যে, বন্যা হলে এখানে পানি ওঠে। এই ঐতিহাসিক বেতার কেন্দ্রকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণের জন্য আমরা উদ্যোগ নেব। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাথে আমরা এ বিষয়ে আলোচনা করব।

আজ শনিবার সকালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্য প্রতিমন্ত্রী এসব মন্তব্য জানান।

এসময় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদ উল্লাহ এবং কালুরঘাট বেতার কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে সরকারের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘নিউ মিডিয়ার মাধ্যমে ভুল তথ্য, অপতথ্য এবং ভুয়া তথ্য প্রচার হচ্ছে। সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে অপতথ্য এবং মিথ্যা তথ্য প্রচার বন্ধ করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। অনলাইন মিডিয়ায় যারা বিভিন্ন রিলস বানায়, তাদের সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমরা বিভিন্ন রকম পরিকল্পনা নিয়েছি। নিউ মিডিয়া প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আমরা বিভিন্ন তথ্যচিত্র তৈরির কাজ করছি, সেগুলো প্রচারের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হবে। যাতে অপতথ্য ও মিথ্যা তথ্য থেকে মানুষ বিরত থাকতে পারে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভুয়া তথ্য ও অপতথ্য যাচাইয়ের জন্য আমরা বিভিন্ন টুলস ডেভেলপ করার চেষ্টা করছি, যেগুলোর মাধ্যমে আমরা ফ্যাক্ট ফাইন্ডিংস করে জনগণকে অবহিত করতে পারব।

পিছিয়ে থাকা রেডিও ও সম্প্রচার মাধ্যমকে কীভাবে আরো সক্রিয় করা যায়- এমন প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বেতারের এফএম’কে আরো শক্তিশালী করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এজন্য আমরা একটি প্রজেক্ট হাতে নিয়েছি। গতকাল আমি চট্টগ্রাম বেতার কেন্দ্রের কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা কিছু পরামর্শ দিয়েছেন। আমরা সেগুলো গ্রহণ করেছি এবং কীভাবে তা বাস্তবায়ন করা যায়, এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।

বিটিভিকে আরো আধুনিকায়ন করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিটিভিতে ফরেনসিক অডিট করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে অডিট শুরু হবে। অডিট রিপোর্টের মাধ্যমে আমরা বিটিভি’র ডিজিটালাইজেশন থেকে শুরু করে প্রোগ্রামগুলোকে আরো কীভাবে সুন্দর করা যায়, সেই উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, ‘নতুন কুঁড়ি’ বিটিভির একটি সিগনেচার প্রোগ্রাম। আমরা নতুন কুঁড়িকে আরো আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছি। এই ধরনের প্রোগ্রামগুলো যদি বিটিভি’তে আমরা বেশি বেশি করতে পারি, তাহলে আশা করি দর্শকরা বিটিভি দেখার জন্য আরো আগ্রহী হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারিগরি ত্রুটিতে রোম-ঢাকা ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


কারিগরি ত্রুটিতে রোম-ঢাকা ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ : রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের নির্ধারিত উড়োজাহাজ এস-টু-এজে-ওয়াই বর্তমানে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড’ অবস্থায় রয়েছে কারিগরি ত্রুটির কারণে।

আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কারিগরি ত্রুটি সমাধান করার জন্য প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ৮ আগস্টের বিজি-৩০৫ ফ্লাইটের মাধ্যমে রোমে পাঠানো হচ্ছে। রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এটি পৌঁছানোর কথা রয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়েছে যে, পরিকল্পনা অনুযায়ী যদি কারিগরি ত্রুটি সমাধান করা সম্ভব হয়, তাহলে বিজি-৩০৬ ফ্লাইটটি ৮ আগস্ট রোমের স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারে। ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা ৯ আগস্ট স্থানীয় সময়ে সকাল প্রায় সাড়ে ১০টায় রয়েছে।

একইসঙ্গে, যাত্রীদের সর্বশেষ তথ্য নিয়মিতভাবে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, জানবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, জানবেন যেভাবে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে সোমবার (১০ আগস্ট)। ফল প্রকাশ করা হবে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।

শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য প্রদান করেছেন।

তিনি বলেন, সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল উপলব্ধ হবে। সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে নিজেদের বোর্ডের ফল প্রকাশিত হবে। এছাড়া দুটি অভিন্ন ওয়েবসাইট—eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd—থেকে ফলাফল জানা যাবে।

এসএমএসের মাধ্যমে ফল জানার প্রক্রিয়া

বোর্ড সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আসনের জন্য যেকোনো সিমে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। প্রথমে মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর রোল নম্বর লিখে স্পেস দিয়ে YEAR লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য এসএমএসের ফরম্যাট হবে SSC DHA ROLL YEAR। মাদরাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের জন্য SSC MAD ROLL YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য SSC TEC ROLL YEAR লিখে একই নম্বরে এসএমএস পাঠাতে হবে।

প্রতিটি এসএমএসের জন্য চার্জ হবে ১ টাকা ৩৯ পয়সা। এই চার্জের মধ্যে সকল ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীন দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীন পরীক্ষায় বসে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

গত ২০ মে লিখিত পরীক্ষা শেষ হয়। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বিধান থাকলেও, এ বছর নির্ধারিত সময় পার হয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষিদ্ধ

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ : মানবস্বাস্থ্য ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করেছে পরিবেশ অধিদপ্তর।

‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ অনুযায়ী নাগরিকদের প্রতি নির্ধারিত শব্দমাত্রা মেনে চলার আহ্বান জানিয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি গত বৃহষ্পতিবার (৪ আগস্ট) প্রকাশ করা হয়েছে।

এতে এলাকা ভিত্তিক শব্দের সর্বোচ্চ মানমাত্রা নির্ধারণ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, নিরব এলাকায় সর্বোচ্চ শব্দমাত্রা ৪০ ডেসিবল এবং শিল্প এলাকায় সর্বোচ্চ ৭৫ ডেসিবল নির্ধারণ করা হয়েছে।

এসব সীমা অতিক্রম করে উচ্চ শব্দ সৃষ্টির অনুমতি নেই।

বিধিমালা অনুযায়ী, উচ্চ শব্দ উৎপন্নকারী যন্ত্রপাতি বা কর্মকাণ্ড নির্ধারিত শব্দমাত্রার বাইরে পরিচালনা করা যাবে না।

এছাড়া সরকারি অনুমতি ছাড়া পাবলিক প্লেসে উচ্চ শব্দ উৎপন্নকারী যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না।

অনুমতি দেওয়া হলেও শব্দের মাত্রা সর্বোচ্চ ৯০ ডেসিবলে সীমাবদ্ধ রাখতে হবে এবং তা পাঁচ ঘণ্টার বেশি ব্যবহার করা যাবে না।

রাত ১১টার পর এসব যন্ত্র ব্যবহার করার অনুমতি থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সীমার বেশি শব্দ উৎপন্নকারী হর্ন প্রস্তুত, আমদানি, মজুদ, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ নিরব এলাকায় হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এইসব এলাকায় পটকা, আতশবাজি বা অন্য কোনো উপায়ে শব্দদূষণ করা যাবে না।

আবাসিক এলাকায় শব্দ নিয়ন্ত্রণের জন্য রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষিদ্ধ করা হয়েছে।

একই সঙ্গে প্রাকৃতিক বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থলে উচ্চ শব্দ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

বনাঞ্চলে বনভোজনের আয়োজন এবং উচ্চ শব্দ উৎপন্নকারী যন্ত্র ব্যবহারেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নির্মাণকাজের ক্ষেত্রেও সময় নির্ধারণ করা হয়েছে।

আবাসিক এলাকার শেষ সীমানা থেকে ৫০০ মিটারের মধ্যে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত নির্মাণ যন্ত্রপাতি ব্যবহার বা পরিচালনা করা যাবে না।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাফিক সার্জেন্ট বা তার ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনা স্থানে শব্দদূষণ প্রত্যক্ষ করলে বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন।

পরিবেশ অধিদপ্তর জনসাধারণকে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হয়ে নতুন বিধিমালা মেনে চলার আহ্বান জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%