০৪:৩৭ পি.এম
যশোরের বাঘারপাড়ায় রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা তেলপাম্পসংলগ্ন গাড়ি মাপার স্কেলের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত রুবেল হোসেন ছিলেন উপজেলার তেলি ধান্যপোড়ার এলাকায় মৃত মুনতাজ ঢালীর ছেলে এবং বাঘারপাড়া উপজেলার বন্দভিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ঘাতক রাব্বী নিহত রুবেল হোসেনের ছোট বোনের দেবর বলে জানা গেছে।
আরও পড়ুন: বরিশাল মহানগরের নিরাপত্তায় নতুন ছক, থানার সংখ্যা ৮ করার পরিকল্পনা বিএমপির
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনকে শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, "মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ও অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছে।"
আরও পড়ুন: রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন