০৬:১২ পি.এম
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। তিনি প্রতিমন্ত্রীকে সতর্ক করে বলেন, ‘চলমান সংসদে সব ফাঁস করে দেব।’
এই বক্তব্যটি তিনি গত ৭ নভেম্বর দিবাগত রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এক ওয়াজ মাহফিলে প্রদান করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘প্রতিমন্ত্রী ইকবাল প্রশাসনকে ব্যবহার করে ৭ নভেম্বর শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছেন। আপনার যদি আসার অধিকার থাকে সারা বাংলাদেশে, আমারও অধিকার আছে। আপনাকেও কুষ্টিয়ায় ঢুকতে দেব না। আপনার সব কিছু সংসদে ফাঁস করে দেব।’
আরও পড়ুন: ‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন : জামায়াত
তবে আমির হামজার এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে মাহফিল আয়োজক কমিটি।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ চত্বরে আয়োজক কমিটির সদস্য হাফেজ মো. সোহেল রানা সংবাদ ব্রিফিংয়ে জানান, অনিবার্য কারণবশত কমিটির নিজস্ব সিদ্ধান্তে গত ১ নভেম্বর মাহফিলটি সাময়িকভাবে স্থগিত করা হয় এবং ২ নভেম্বর তা লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে আমির হামজার পিএসকে জানানো হয়। স্থানীয় সংসদ সদস্য বা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।
আয়োজক কমিটি এবং স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি বিশেষ চক্রের ইন্ধনে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এই মিথ্যাচার করা হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, মাহফিল বন্ধের পেছনে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই, আয়োজক কমিটি নিজেই তা স্থগিত করেছে।
আরও পড়ুন: ডেপুটি স্পিকার কায়সার কামালের সংসদে উষ্মা প্রকাশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন