ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হয়েছেন উদবাতুল বারী আবু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. ইউসুফ মোল্লা টিপু।

বুধবার (১৫ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে ৯ সদস্যের উপদেষ্টা মণ্ডলী অন্তর্ভুক্ত রয়েছে। উপদেষ্টাদের মধ্যে রয়েছেন বেগম রাবেয়া চৌধুরী, ফজলুল হক ফজলু, ফরিদ উদ্দিন আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল কাদের জিলানী, এস এ বারী সেলিম, ফরহাদ আক্তার মো. শাহরিয়ার, ডা. মোসলেহ উদ্দিন আহম্মেদ এবং অধ্যাপক ডা. নীলুফা পারভীন।

আরও পড়ুন: পীরগাছায় ‘আলোকিত নাপাইচন্ডি পাঠাগার’ উদ্বোধন, কুইজ বিজয়ীদের পুরস্কার বিতরণ

কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম ভিপি।

সহসভাপতি হিসেবে পদে রয়েছেন শওকত আলী বকুল, আতাউর রহমান ছুটি, শহিদুল্লাহ রতন, মামুনুর রশিদ মজুমদার, অ্যাডভোকেট হোসেন মিয়া, মাহাবুবুর রহমান দুলাল ভিপি, রেজাউল হক আঁখি, ইঞ্জিনিয়ার ইদ্রিস মেহেদী, আব্দুর রহমান, আবদুল জলিল, মুজিবুর রহমান কামাল, রায়হান রহমান হেলেন, মো. রফিকুল ইসলাম, আব্দুস সাত্তার এবং শ্যামল কৃষ্ণ সাহা।

সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা টিপুর সঙ্গে সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে খলিলুর রহমান বিপ্লবকে নিযুক্ত করা হয়েছে। যুগ্ম সম্পাদক পদে রয়েছেন জলিশ আব্দুর রব, জামাল হোসেন, নাজমুল হক, অধ্যাপক নেছার আহাম্মেদ রাজু, রিয়াজ খান রাজু, মোর্শেদ আলম, মঞ্জুরুল আলম রুবেল, ফেরদৌস পাটোয়ারী, মো. কামাল হোসেন এবং বদরুল হাসান রাব্বু।

কোষাধ্যক্ষ করা হয়েছে আহাম্মেদ শোয়েব সোহেলকে।

আরও পড়ুন: শেরপুরে শহীদ দারোগালী পৌর পার্কে বেলা ২টা বাজলেই খাবারের অপেক্ষায় অসহায় মানুষ

সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন রাজিউর রহমান রাজিব, সাজ্জাদুল কবির সাজ্জাদ, খলিলুর রহমান খলিল, মনির হোসেন পারভেজ, ফুয়াদ আহাম্মেদ এবং মোসাম্মৎ ফরিদা আক্তার ডলি।

কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে আবদুল্লাহ আল মামুন ভিপি, দপ্তর সম্পাদক হিসেবে ইকরাম হোসেন তাজ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে বীর মুক্তিযোদ্ধা মাহাবুব চৌধুরী, প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে সারজেক আলম সরকার, আইন বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট দাউদ আহাম্মেদ, মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে অধ্যাপিকা নাজমা আক্তার চৌধুরী, যুববিষয়ক সম্পাদক হিসেবে মো. মনিরুল ইসলাম মনির এবং ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে আল মামুন নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে মো. আবু ইউসুফ পাখি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হিসেবে জসিম উদ্দিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে সুমাইয়া বিনতে হোসাইনী, এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে মোহাম্মদ শাহজাহান স্যুট রয়েছে।

কমিটিতে সহ-কোষাধ্যক্ষ হিসেবে জহিরুল ইসলাম (রহমান), সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নেছার আহাম্মেদ দিপু, সাজ্জাদ মাহমুদ দিপু ও মো. রবিউল হক শামীম, সহ-দপ্তর সম্পাদক হিসেবে দেওয়ান সালাউদ্দিন আহাম্মেদ ও মনির হোসেন এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে ফরিদ আলীকে রাখা হয়েছে।

আরও পড়ুন: শেরপুরে শহীদ দারোগালী পৌর পার্কে বেলা ২টা বাজলেই খাবারের অপেক্ষায় অসহায় মানুষ,

এর পাশাপাশি সহ-সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা, তোফাজ্জল হোসেন বেলাল, নাসির উদ্দিন নাসির, ডা. তৌহিদুল ইসলাম তুহিন, অ্যাডভোকেট মাহাবুব খন্দকার, অ্যাডভোকেট সাখাওয়াত মিঠু, অ্যাডভোকেট মাহামুদা খানম শিল্পী, আছমা আক্তার, রেহানা রহমান, ডা. খাজা মোর্শেদ মাহমুদ তুষার, মো. হামিদ উদ্দিন মজুমদার সুমন, গোলাম মুর্তুজা তপু, কামাল হোসেন (হাসেম), জামাল আহাম্মেদ, ডা. দেবাশীষ চক্রবর্তী, মোস্তফা মজুমদার, জাকির হোসেন এবং আবুল খায়ের।

কমিটির সদস্য হিসেবে কাউসার জামান বাপ্পী, মোস্তাক মিয়া, আনোয়ার হোসেন, বদরুল আলম বাবুল, বেলায়েত হোসেন কনক, মনোয়ার হোসেন সেলিম, আব্দুল মতিন, জামাল হোসেন, অ্যাডভোকেট সেলিম হোসেন রনি, মো. জাকির হোসেন (৪ নম্বর ওয়ার্ড), আবুল হোসেন, তোফায়েল আহাম্মেদ, ফরিদ আহাম্মেদ মজুমদার, আক্তার হোসেন, আতিকুল ইসলাম, মো. হাসমত, অ্যাডভোকেট জসিম উদ্দিন শিশু, জাবেদ আহাম্মেদ মজুমদার কিসলু, আব্দুল কুদ্দুস, মো. মাসুদ হোসেন, অ্যাডভোকেট এ কে এম ইকবাল কবির, গোলাম মোস্তফা বাবুল, হুমায়ন কবির, সেলিনা বেগম, কিশোর দেবনাথ, নাজিম উদ্দিন ভূঁইয়া আজাদ, খোকন আহাম্মেদ, সাইফ আহাম্মেদ সাইফুল, আলেক হোসেন, মাসুক মিয়া, তাজুল ইসলাম তাজু, সাদেকুল ইসলাম, মোশারফ হোসেন বাবু, জামাল হায়দার, এস এম সবুর বশির, জহির উদ্দিন, নাসির উদ্দিন, মো. লিটন মিয়া, জমিরুল হক জামাল, জাকির হোসেন, এনামুল কিবরিয়া রনি, শ্যামল কুমার সাহা, শাহাদাত হোসেন সাগর, মনির হোসেন, সালেহ উদ্দিন সেলিম, মো. মাহাবুবুল আলম, শাহাদাত হোসেন সানি, সফিকুল ইসলাম স্বপন, লিটন পাল, মো. আব্দুর রহিম খান, অ্যাডভোকেট মোজাদ্দেদ হোসেন আদনান, আমজাদ হোসেন মজুমদার, মাহাবুবুর রহমান, মহিবুর রহমান তুহিন, আশিকুর রহমান শিমুল, মঞ্জুরুল আলম, লেফটেন্যান্ট কমান্ডার (অব.) শাহজাহান মজুমদার, অধ্যাপক বেল্লাল হোসেন, সোহেল মজুমদার, গোলাম মো. হুমায়ন কবির, মো. হানিফ, মো. সাইফুল ইসলাম, আমজাদ হোসেন মজুমদার জিহাদ এবং মো. শাহাজানকে কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাখালী টার্মিনালের ‘পড়ে থাকা’ বাস পূর্বাচলে স্থানান্তরের কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


মহাখালী টার্মিনালের ‘পড়ে থাকা’ বাস পূর্বাচলে স্থানান্তরের কার্যক্রম শুরু

রাজধানীর যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলতা আনতে মহাখালী বাস টার্মিনালে ‘অলস পড়ে থাকা’ বাসগুলো পূর্বাচলে নবনির্মিত অস্থায়ী ডিপোতে স্থানান্তর কার্যক্রম শুরু হয়।

বুধবার, ১৫ জুলাই, দুপুরে মহাখালী বাস টার্মিনালের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে ছিলেন সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য অনুযায়ী, মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তরের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এ এলাকায় যানজট কমানো, যাত্রীসেবা উন্নত করা এবং সড়ক ব্যবস্থাপনাকে আরো কার্যকর করা সম্ভব হবে। একই সঙ্গে এ উদ্যোগ নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

যানজটকে ‘বড় সমস্যা’ হিসেবে উল্লেখ করে শিমুল বিশ্বাস জানিয়েছেন, এই সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য ঢাকা শহরের ভেতরের টার্মিনালগুলোকে পুনর্বিন্যাস করার একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখানেই মহাখালী টার্মিনালে অযথা পড়ে থাকা বাসগুলোকে সরিয়ে পূর্বাচলে স্থানান্তর করা হচ্ছে।

বাসগুলোর ট্রিপ শুরু হলে, সে অনুযায়ী টার্মিনালে সিরিয়ালের মাধ্যমে ঢোকার ব্যবস্থা করা হবে।

উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে ২০টি বাস স্থানান্তরের মাধ্যমে এ কার্যক্রমের শুরু হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কার্যক্রম সফলভাবে এগিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা মাদারীপুরের ইউপি চেয়ারম্যানের, সঙ্গে ৯ সদস্য ও শতাধিক নেতাকর্মী

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা মাদারীপুরের ইউপি চেয়ারম্যানের, সঙ্গে ৯ সদস্য ও শতাধিক নেতাকর্মী

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমিত হোসেন কবির আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তার সঙ্গে ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য এবং শতাধিক নেতাকর্মী-সমর্থকও দল থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) বিকেলে চেয়ারম্যানের নিজ বাসভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক পদ ও রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অমিত হোসেন কবির।

এ সময় উপস্থিত থেকে মৌখিকভাবে দল থেকে অব্যাহতির ঘোষণা দেন ইউনিয়ন পরিষদের সদস্য আমির হোসেন, মো. পায়েল বেপারী, মো. রুহুল হাওলাদার, মো. মিল্টন মিয়া, মো. রফিকুল হাওলাদার, মো. রিন্টু, মো. জসিম, মো. হুমায়ুন কাজী এবং সংরক্ষিত নারী সদস্য মোসা. হাওয়া বেগম। তাদের এ সিদ্ধান্তে শতাধিক নেতাকর্মী-সমর্থক সমর্থন জানান।

সংবাদ সম্মেলনে অমিত হোসেন কবির বলেন, “জনগণের সেবা এবং তাদের পাশে থাকার লক্ষ্যেই আমি আওয়ামী লীগের রাজনীতি করতাম। বর্তমান পরিস্থিতিতে দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জনগণের স্বার্থ বিবেচনায় আমি আওয়ামী লীগের সব ধরনের পদ ও রাজনৈতিক পরিচয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে দলের সঙ্গে আমার কোনো সাংগঠনিক সম্পৃক্ততা থাকছে না।”

তিনি আরও বলেন, “আমি জনগণের ভোটে দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান দায়িত্ব। বর্তমান বাস্তবতায় নিষিদ্ধ ঘোষিত একটি দলের সঙ্গে থেকে জনগণের কল্যাণে কার্যকরভাবে কাজ করা সম্ভব নয়। তাই আমি দল থেকে অব্যাহতি নিয়েছি। আমার সঙ্গে ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্যও একই সিদ্ধান্ত নিয়েছেন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা চেয়ারম্যানের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান।

উল্লেখ্য, প্রতিবেদনে উল্লিখিত রাজনৈতিক বক্তব্য ও সিদ্ধান্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরও নিঃসঙ্গ মমতা এবার হাত ছাড়লেন দীর্ঘদিনের সহযোগী মদন মিত্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


আরও নিঃসঙ্গ মমতা এবার হাত ছাড়লেন দীর্ঘদিনের সহযোগী মদন মিত্র

পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সারথি ও সাবেক ক্রীড়ামন্ত্রী মদন মিত্র এবার দলের নেত্রীর হাত ছাড়লেন।কলকাতার সাবেক মেয়র ফিরহাদ হাকিম, সাবেক অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সাবেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পর কামারহাটির এই প্রভাবশালী বিধায়কের দলত্যাগের কারণে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে আরও নিঃসঙ্গ হয়ে পড়েছেন।

বুধবার, ১৫ জুলাই, বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যােপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের সমস্ত পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন মদন মিত্র।

এদিন সকালে কালীঘাটপন্থী তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়ে সরাসরি রাজ্য বিধানসভায় পৌঁছান তিনি। সেখানে গিয়ে তিনি বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। এর মাধ্যমে মদন মিত্র সরাসরি দলটির বিদ্রোহী গোষ্ঠী তথা ‘আসল তৃণমূল’ শিবিরে নিজের নাম লেখান।

দলত্যাগের ঘোষণা দিয়ে মদন মিত্র সাংবাদিকদের বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান ও ধন্যবাদ জানিয়ে বলছি, আজ এই মুহূর্ত থেকে তার তৃণমূলের ন্যাশনাল কমিটির চিফ হুইপ ও ওয়ার্কিং কমিটির পদসহ সব দায়িত্ব থেকে ইস্তফা দিলাম। তৃণমূলেই ছিলাম, তৃণমূলেই রইলাম; শুধু এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ওই ঘরে হয়তো সুখের পালঙ্ক ছিল, এই ঘরে হয়তো খাটিয়া রয়েছে। তবে আমি খাটিয়াকেই বেছে নিলাম।"

মদন মিত্রকে পাশে বসিয়ে বিদ্রোহী শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের সামগ্রিক লড়াই মূলত একক আধিপত্যবাদের বিরুদ্ধে। মদন মিত্রের মতো একজন বর্ষীয়ান এবং অভিজ্ঞ নেতা আমাদের শিবিরে যুক্ত হওয়ায় আমাদের লড়াই আরও শক্তিশালী হলো।"

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলের মতে, সারদা চিটফান্ড কেলেঙ্কারি ও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের স্ত্রী, দুই ছেলে ও পুত্রবধূকে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করার পর থেকেই মমতার সঙ্গে তার দূরত্ব বাড়ছিল। আইনি ও রাজনৈতিক চাপ সামলাতেই শেষ পর্যন্ত মমতার দীর্ঘদিনের এই ঘনিষ্ঠ সহযোগী দলটির শীর্ষ নেতৃত্বকে বিদায় জানিয়ে চলে গেলেন বলে মনে করা হচ্ছে। একের পর এক শীর্ষ নেতার দলত্যাগে পশ্চিমবঙ্গে কার্যত বড় ধরনের রাজনৈতিক সংকটের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাখালী থেকে পূর্বাচলে বাস স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


মহাখালী থেকে পূর্বাচলে বাস স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন

রাজধানীর যানজট নিরসন ও সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলে নবনির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরে নবনির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহাখালী বাস টার্মিনালে প্রায় ৪০০টি গাড়ি রাখার জায়গা থাকলেও প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৫০০টি গাড়ির আসা-যাওয়া হয়।

ফলে মূল সড়কে গাড়ি পার্কিংসহ পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এই জনদুর্ভোগ নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং তার কার্যালয়ের তত্ত্বাবধানে সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান মো. আনিছুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমিতি, রাজউক, সিটি করপোরেশন ও অন্যান্য সংস্থার সমন্বয়ে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরে রাজউকের মালিকানাধীন প্রায় ১০ একর জায়গাজুড়ে অস্থায়ী ডিপো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানসহ মহাখালী টার্মিনালের পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ, ডিএমপির ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট সুধীजन।

উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে বাস স্থানান্তর কার্যক্রমের সূচনা করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%