০৩:৫০ পি.এম
৪৬তম দাবা অলিম্পিয়াডে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছেন ইংল্যান্ডের স্কুলছাত্রী বোধনা শিবানন্দন। এই ১১ বছর বয়সী বিস্ময়বালিকা ইতিহাস সৃষ্টি করে সর্বকালের সর্বকনিষ্ঠ নারী গ্র্যান্ডমাস্টার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে তিনি ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেন।
সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউটিউবে প্রকাশিত একটি সাক্ষাৎকারে আন্তর্জাতিক দাবা ফেডারেশনকে (ফিডে) বোধনা বলেছেন, ‘আমি খুশি যে এটা করতে পেরেছি। তবে আমি এখানেই থেমে যেতে চাই না। সামনে এগিয়ে যেতে চাই এবং ইতিহাস সৃষ্টি করে যেতে চাই।’
নারী গ্র্যান্ডমাস্টার হওয়া মানে হলো দাবায় নারীদের জন্য নির্ধারিত সর্বোচ্চ খেতাব অর্জন করা। এর আগে, তিনি ব্রিটেনের সর্বকনিষ্ঠ নারী দাবা চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি যেকোনো খেলায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা সবচেয়ে কম বয়সী ক্রীড়াবিদ হওয়ার রেকর্ডও গড়েছেন।
আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে
প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় কোনো চাপ অনুভব করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে বোধনা বলেন, ‘আসলে তেমনটা নয়। আমি শুধু উপভোগ করার চেষ্টা করেছি।’
এটি তার দ্বিতীয় দাবা অলিম্পিয়াড। বোধনা বলেন, ‘আগেরবারের সঙ্গে অনেকটাই একই রকম মনে হয়েছে। শুধু এবার আমি অন্য বোর্ডে খেলেছি।’
মাত্র ১০ বছর ৫ মাস ৩ দিন বয়সে ৬০ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার পিট ওয়েলসকে হারিয়ে ছিলেন বোধনা। ফিডের তথ্য অনুযায়ী, এর মাধ্যমে তিনি ২০১৯ সালে ১০ বছর ১১ মাস ২০ দিন বয়সে গ্র্যান্ডমাস্টারকে হারানো মার্কিন দাবাড়ু কারিসা ইপের রেকর্ড ভেঙে দেন।
আরও পড়ুন: ঢাকা টেস্ট বাংলাদেশের জন্য নিজেদের প্রমাণের গুরুত্বপূর্ণ পরীক্ষা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন