০৮:০২ পি.এম
বর্তমানে চলছে ফিফা বিশ্বকাপ ২০২৬। ক্রীড়ার এই মহাযজ্ঞের উত্তাপে গোটা বিশ্ব কাঁপছে। যদিও মাঠে নিজেদের দল না থাকলেও বাংলাদেশের ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই পরাশক্তির সমর্থকদের মাঝে বিভক্ত ভক্তদের মধ্যে।
এই ফুটবল আবহে শোবিজ অঙ্গনের তারকারাও বেশ সক্রিয় রয়েছেন। তারা প্রিয় দল ও খেলোয়াড়দের নিয়ে সামাজিক মাধ্যমে নিয়মিত প্রতিক্রিয়া জানান। তবে তাদের মধ্যে একজন, জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, কিছুটা ভিন্নভাবে নিজের ভালোবাসা প্রকাশ করেছেন।
শনিবার (২০ জুন) দুপুরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির একটি স্কেচ। নিখুঁত আঁচড়ে আঁকা ওই ছবিতে মেসির চুল, দাড়ি, চোখ এবং স্বভাবসুলভ হাসি স্পষ্টভাবে ফুটে উঠেছে।
আরও পড়ুন: হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তারসহ ১০ দিনের রিমান্ড আবেদন
পোস্টের ক্যাপশনে চঞ্চল চৌধুরী লেখেন, "আমি মেসির একটা ছবি আঁকব, এটা দেখে মেসি ভক্তরা খুশি হতেই পারেন। আঁকলাম। প্রিয় খেলোয়াড় বলে কথা! এখন লাইক-শেয়ার আপনার ব্যাপার।"
স্কেচটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। ভক্ত-অনুরাগীরা অভিনেতার প্রশংসায় মেতে ওঠেন। কেউ মন্তব্য করেন, "তিনি যেমন অভিনয়ে দক্ষ, তেমনি চিত্রশিল্পেও অসাধারণ প্রতিভার অধিকারী।" আবার কেউ মন্তব্য করেন, "মেসি যেমন ফুটবলে সেরা, চঞ্চল চৌধুরী তেমন অভিনয়ে সেরা।"
অভিনয়ের পাশাপাশি গান ও আঁকাআঁকিতেও পারদর্শী চঞ্চল চৌধুরী নিয়মিতভাবে প্রিয়জন ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকেন এবং সেগুলি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। এর আগে তিনি সত্যজিৎ রায়, তারিক আনাম খান, বাপ্পা মজুমদার, সালাহউদ্দিন লাভলু, রায়হান রাফী, তাসনিয়া ফারিণ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ বহু তারকার প্রতিকৃতি আঁকেন এবং আলোচনায় আসেন।
আরও পড়ুন: মাদক নির্মূলে সংগঠন গড়তে চান ইশরাক হোসেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন