ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

‘অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প’


‘অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প’

বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পকে নিরাপদ, আধুনিক এবং পরিবেশবান্ধব করার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত করতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এর সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এই তথ্যটি জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (২২ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে জাইকা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো।

বাণিজ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই শিল্পের ফলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে খাতটির টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন নিরাপত্তাব্যবস্থা জোরদার, পরিবেশ সুরক্ষা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও অনুমোদন প্রক্রিয়া সহজ করা।”

আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি

মন্ত্রী আরও জানান, “জাইকার সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘জাইকা জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রকল্প’ এই খাতের সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যবস্থা গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

বৈঠকে জানানো হয়েছে, প্রকল্পের আওতায় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইয়ার্ডগুলোর সক্ষমতা মূল্যায়ন, সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি আধুনিক নির্দেশিকা তৈরি করা হবে। একই সঙ্গে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ সুবিধা পরিকল্পনা (এসআরএফপি) যাচাই এবং সনদ প্রদান ও জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ পরিকল্পনা (এসআরপি) অনুমোদনের ব্যবস্থাও উন্নত করা হবে।

এই খাতটিতে অনুমোদন প্রক্রিয়ার জটিলতা কমানোর উদ্দেশ্যে একটি সমন্বিত অনলাইন ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এই পরিষেবাটির মাধ্যমে বিভিন্ন সরকারি দফতরের অনুমোদন দ্রুত এবং সহজভাবে সম্পন্ন করতে সক্ষম হবে বলে বৈঠকে জানানো হয়।

জাইকার প্রতিনিধিরা জানিয়েছেন, তারা বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রশাসনিক এবং কারিগরি চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কাজ করছেন। প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন, নিরাপদ এবং পরিবেশবান্ধব শিল্পব্যবস্থা তৈরি করা।

আরও পড়ুন: ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন জানিয়েছেন, বৈঠকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও প্রযুক্তি, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের বড় দেশীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, “স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি করে আন্তর্জাতিক শিল্পব্যবস্থার সঙ্গে যুক্ত করা সরকারের অন্যতম লক্ষ্য। জাইকার সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের শিল্প খাত আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।”

বৈঠকে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডের মহাপরিচালক এ এস এম শফিউল আলম তালুকদার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মাহবুবা খাতুন মিনু উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রকাশ রাজের শান্তিপূর্ণ প্রতিবাদের ঘোষণা, সিইসি অপসারণের দাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য পুনর্নির্মাণে ১৪ সদস্যের কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য পুনর্নির্মাণে ১৪ সদস্যের কমিটি

ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন জানিয়েছেন, বিজয় দিবসের আগেই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নতুন ভাস্কর্য স্থাপন করা হবে।

জেলা প্রশাসন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। জেলা প্রশাসক মো. নোমান হোসেন এই তথ্য জানিয়ে বলেন, নতুন ভাস্কর্য বিজয় দিবসের পূর্বেই স্থাপন করা হবে।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পূর্ণাঙ্গ ভাস্কর্য নির্মাণের জন্য উপযুক্ত এবং যথাযথ জায়গা নির্ধারণ, নকশা প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য ইতোমধ্যে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য পুনর্নির্মাণ বিষয়ে প্রস্তুতিমূলক সভায় এসব বিষয় আলোচিত হয়েছে। সভায় জেলার বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের সদস্য, সাংবাদিক নেতা, এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কমিটিতে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার (পদাধিকারবলে), জেলা পরিষদের প্রশাসক (পদাধিকারবলে), স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক রথীন্দ্র নাথ রায়, জেলা সড়ক ও জনপথ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিনিধি, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, বীর মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সদস্য হিসেবে রয়েছেন।

প্রস্তুতিমূলক সভার শুরুতে বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘২০১৯ সালের ২৬ মার্চ ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের সড়কদ্বীপে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে চত্বর ও ভাস্কর্যের নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সেই সময়ে বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য হিসেবে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন উপস্থিত ছিলাম। এরপর গত ১৪ জুলাই পত্রপত্রিকায় দেখলাম, আমার চাচা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে। দিনের আলোতে কে বা কারা ভাস্কর্য ও চত্বর ভেঙে ফেলছে তা প্রশাসনের কেউ বলতে পারেনি। পৌরসভার কেউ আমাদের এই বিষয়ে কিছু জানায়নি।’

তিনি আরও বলেন, ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান আমাদের গর্ব, ঝিনাইদহের গর্ব, বাংলাদেশের গর্ব। তার নামে হওয়া চত্বর ও ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনা আমরা পরিবারের সদস্যরা কোনভাবেই মেনে নিতে পারি না। আমরা চাই, একই স্থানে পূর্ণাঙ্গ ভাস্কর্য ও চত্বর পুনঃনির্মাণ করা হোক।’

তবে, জেলা সড়ক ও জনপথ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান বলেন, যে মহাসড়কের মাঝখানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে চত্বর ও ভাস্কর্য স্থাপন করা হয়েছিল, ওই জায়গাটি বিশ্বব্যাংকের উইকেয়ার প্রজেক্টের আওতায় চলে গেছে।

এরপর বক্তব্য রাখেন যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৬ লেন প্রকল্পের ফেজ-১ এর উপসহকারী প্রকৌশলী নিলন আলী। তিনি বক্তব্যে উল্লেখ করেন, ছয় লেন প্রকল্পের আওতায় যশোর-কুষ্টিয়া মহাসড়ক ও ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের চৌমুহনীতে বড় আকারের ইন্টারসেকশন (মোড়) হবে। ইন্টারসেকশনের ক্ষেত্রে সেখানে ভাস্কর্য রাখাও কঠিন হবে। কারণ, প্রকল্পের নকশায় ইন্টারসেকশনের মাঝখানে কোনো স্থাপনা রাখা হয়নি।

সভায় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, বিগত সময়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বরের নাম কেউ সেভাবে জানতো না। সেখানে প্রচারণার অভাব ছিল। মহাসড়কের মাঝখানে স্থাপনাটি অজানা কারণে আওয়ামী লীগের সরকার বন্ধ করে দেয়। সেখানে ভাস্কর্য ও চত্বর নির্মাণে ব্যাপক লুটপাট হয়েছে, যার কারণে ভাস্কর্য পূর্ণাঙ্গ রূপ পায়নি।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কামালউদ্দিন তার বক্তব্যে বলেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে স্থাপিত চত্বর ও ভাস্কর্য সম্পর্কে জেলার অনেকেই অন্ধকারে ছিলেন। অনেকেই জানতেন না, সেখানে আসলে কার ভাস্কর্য ছিল। কারণ, বিগত সময়ে ভাস্কর্যটি নির্মাণের কাজ শুরু হলেও তার পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়নি।

সভায় জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, প্রয়োজন অনুভব হলে কমিটিতে দুই-একজন সদস্য যুক্ত করা হতে পারে। আশা করছি, কমিটি দ্রুত সময়ের মধ্যে সম্ভাব্য উপযুক্ত জায়গা যাচাই-বাছাই করবে। কমিটির সুপারিশের ভিত্তিতে এই বিষয়ে পরবর্তী কাজ এগিয়ে নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামী কারাগারে থাকার সুযোগে মানসিক ভারসাম্যহীন নারীর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


স্বামী কারাগারে থাকার সুযোগে মানসিক ভারসাম্যহীন নারীর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ২

বগুড়ার শহরতলীতে স্বামী কারাগারে থাকার সুযোগ নিচে মানসিক ভারসাম্যহীন এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মানুষরা দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, একজন অভিযুক্ত পালিয়ে গেছেন।

বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা মাহফুজ আলম বলেন, আটক হওয়া দুজন হলেন- আলমগীর হোসেন (৩০) ও শহিদুল ইসলাম (৩২)। তাদের বিরুদ্ধে ধর্ষণের একটি মামলা করা হয়েছে। মামলায় আরেক আসামী মাহবুবুর রহমান পলাতক রয়েছেন।

মাহফুজ আলম আরও জানান, ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী একটি মাদক মামলায় বেশদিন ধরে কারাগারে ছিলেন। ঐ সময়ে ওই নারীকে তিন ব্যক্তি একাধিকবার দলবদ্ধ হয়ে ধর্ষণ করেন। একপর্যায় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। যখন তার স্বামী জামিনে বাড়ি ফিরলে ধর্ষণের বিষয়টি সামনে আসে। মঙ্গলবার রাত ১১টার দিকে স্থানীয় লোকজন দুই অভিযুক্তকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। তৃতীয় অভিযুক্ত ব্যক্তিটি পুলিশ এসে পৌঁছানোর আগেই পালিয়ে যান।

ভুক্তভোগীর স্বামী জানান, জামিনে কারাগার থেকে বের হয়ে আসার পর তিনি জানতে পারেন যে তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানতে চাইলে তার স্ত্রী বলেন যে অভিযুক্ত ব্যক্তিরা তাকে কয়েক মাস ধরে পালাক্রমে ধর্ষণ করেছেন। এরপর তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে জানিয়ে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে জাহাজে হামলা হলে ইরানের সেতু-বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


হরমুজে জাহাজে হামলা হলে ইরানের সেতু-বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

হরমুজ প্রণালিতে যেকোনো জাহাজে হামলা হলে ইরানের রাজধানী তেহরান এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বোমা মেরে সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র, রকেট অথবা ড্রোন; হামলার ধরন যাই হোক না কেন, জাহাজে আঘাত করা প্রতিটি ঘটনাকে সামনে রেখে ইরানের একটি করে সেতু বা বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানান, এরপর থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরান যদি যেকোনো ধরনের ডিভাইস বা অস্ত্র দিয়ে হরমুজ প্রণালির কোনও জাহাজে আক্রমণ করে তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবস্থা নিতে বাধ্য হবে। এই পাল্টা হামলার আওতায় ইরানের রাজধানী তেহরানের ভেতরে অথবা এর নিকটবর্তী অঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রগুলোকেও লক্ষ্যবস্তু হিসেবে নেওয়া হবে। এর আগের দিনেও ইরানের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছিলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে ইরানের ওপর আক্রমণ এখনও শেষ হয়নি এবং এখনই যুক্তরাষ্ট্র সেখান থেকে সরে আসছে না। তিনি আরও দাবি করেছেন, চলমান সামরিক পদক্ষেপের ফলে ইরানের যে ব্যাপক ক্ষতি হয়েছে, তা পুনর্নির্মাণ করে আগের অবস্থায় ফিরতে দেশের অন্তত ২০ থেকে ২৫ বছর প্রয়োজন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি নজরুলের বিরুদ্ধে এবার ড্রাইভারের মামলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


এমপি নজরুলের বিরুদ্ধে এবার ড্রাইভারের মামলা

অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার করা এক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে, আসামি আমিনুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার আসামিরা হলেন—গাজী নজরুল ইসলাম (৭৪), আমিনুর রহমান (৫৫), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)। উল্লেখ্য, আসামিদের মধ্যে আমিনুর রহমান মামলার বাদী ওবায়দুর রহমানের চাচাতো ভাই।

এ দিন মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবির পল্লবী জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হুদা, আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে আসামি পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি।

এজাহারের বিবরণ অনুযায়ী, বাদী ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকার ‘রোজ গার্ডেন টাওয়ার’-এ তার বোনের বাসায় এখন বসবাস করছেন। তিনি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে নিয়োজিত ছিলেন। আত্মীয়তার কারণে নজরুল ইসলাম ওই বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে নজরুল ইসলামের সাথে ওবায়দুরের ভাগ্নির অনৈতিক সম্পর্ক তৈরি হয়ে যায়। এই বিষয়টি উপলব্ধি করে ওবায়দুর তার পরিবারকে জানালে, নজরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন।

বাদীর অভিযোগ, সম্প্রতি মগবাজারের একটি চক্র নজরুল ইসলাম ও তার ভাগ্নির কিছু ‘অপ্রীতিকর ভিডিও’ সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। নজরুল ইসলামের ধারণা, ওবায়দুরই গোপন ভিডিও অর্জন করে সংবাদমাধ্যম ও ওই চক্রের হাতে তুলে দিয়েছেন। এ নিয়ে বিরোধ বেড়ে যাওয়ার পর, গত ১৪ জুলাই নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা ওবায়দুরের উপরে হামলা চালায়।

ওবায়দুর বলেন, ওই দিন বেলা ১১টার দিকে আসামি আমিনুর রহমান তাকে কৌশলে ড্রয়িংরুমে ডেকে নেন। সেখানে অন্য আসামিরা মিলে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে আমিনুর তাকে ফ্লোরে ফেলে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। ওবায়দুরের মা তাহমিনা ও ছোট বোন মীম এগিয়ে এসে চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় ওবায়দুর স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন।

তিনি আরও উল্লেখ করেন, হামলার পর থেকে আসামিরা তাকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে বলে হুমকি দিচ্ছে। বর্তমানে তিনি নিরাপত্তার অভাবে আত্মগোপনে রয়েছেন।

এদিকে আদালত মামলাটি তদন্ত করে আগামী ২৮ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%