ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

টপ এন্ড টি-টোয়েন্টিতে কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ


টপ এন্ড টি-টোয়েন্টিতে কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ ‘এ’ দল তৃতীয়বারের মতো এতে অংশ নিতে যাচ্ছে। এবারের আসরে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশিত।

এবারের আসরে বাংলাদেশ ‘এ’ দল ছাড়াও অংশ নিচ্ছে নেপাল জাতীয় দল এবং নিউজিল্যান্ড ‘এ’ দল। এছাড়াও বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে হোবার্ট হ্যারিকেন্স, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের একাডেমি দল।

বাংলাদেশ দল আগামী ২২ আগস্ট থেকে টুর্নামেন্টে নিজেদের লড়াই শুরু করবে। ডারউইনের টিআইও স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ২টা ৩০ মিনিটে নেপাল দলের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশের প্রতিনিধিরা। পরদিন, ২৩ আগস্ট একই ভেন্যুতে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে হোবার্ট হ্যারিকেন্সের বিরুদ্ধে তারা খেলা করবে।

আরও পড়ুন: একরামুল হক হত্যায় শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে শুনানি আজ

এরপর ২৪ আগস্ট, সোমবার ভেন্যু পরিবর্তন করে ডিএক্সসি মাঠে ক্রিকেট ভিক্টোরিয়ার বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে। ২৫ আগস্ট, মঙ্গলবার একই মাঠে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে বাংলাদেশের খেলোয়াড়রা লড়বেন।

গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন পরীক্ষাটি বাংলাদেশ ‘এ’ দলের জন্য অপেক্ষা করছে ২৭ আগস্ট, বৃহস্পতিবার। সেদিন ডিএক্সসি মাঠে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে নিউজিল্যান্ড ‘এ’ দলের মুখোমুখি হবে তারা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট, শুক্রবার। একই মাঠে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে তাদের শরণার্থী স্বাগতিক নর্দান টেরিটোরি স্ট্রাইকের বিপক্ষে খেলা হবে। ছয়টি ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালের জন্য স্থান পাবে। টুর্নামেন্টের শেষ দিন ৩০ আগস্ট, রোববার। এই দিনেই অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল।

প্রথম সেমিফাইনাল গার্ডেনস মাঠে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে। দ্বিতীয় সেমিফাইনাল ডিএক্সসি মাঠে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। আর শিরোপা নির্ধারণী ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে, ডিএক্সসি মাঠে।

আরও পড়ুন: তবু জানুয়ারি-ফেব্রুয়ারিতেই সৌদি আরবে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠমান্ডুতে বাংলাদেশের আম ও আমজাত পণ্যের বিশেষ প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


কাঠমান্ডুতে বাংলাদেশের আম ও আমজাত পণ্যের বিশেষ প্রদর্শনী

বাংলাদেশের সমৃদ্ধ আমের ঐতিহ্য, বৈচিত্র্যময় স্বাদ ও গুণগত মান তুলে ধরতে কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে “বাংলাদেশ ম্যাঙ্গো ডেলিকেসি” শীর্ষক বিশেষ আম উৎসব।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ দূতাবাস, কাঠমান্ডুর উদ্যোগে দূতাবাসসংলগ্ন উৎসব কুঞ্জ ব্যাংকুয়েট হলে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জাতের তাজা আম এবং আমজাত মূল্যসংযোজিত প্রক্রিয়াজাত কৃষিপণ্য প্রদর্শন করা হয়।

এর মাধ্যমে বাংলাদেশের আম রফতানির সম্ভাবনাও তুলে ধরা হয়।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান কৃষি ও কৃষি পণ্য ভিত্তিক শিল্পে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির কথা তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশে আম কেবল একটি ফল নয়; এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, কৃষি এবং জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ।

মুঘল আমলের ইতিহাসের নানা প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, উর্বর পলিমাটি ও অনুকূল জলবায়ুর কারণে বাংলাদেশ বিশ্বের উৎকৃষ্টতম আম উৎপাদনকারী দেশগুলোর অন্যতম।

তিনি উল্লেখ করেন যে খিরসাপাত (হিমসাগর), হারিভাঙ্গা, ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, আম্রপালি, আশ্বিনা, বানানা ম্যাঙ্গো, কাটিমন, গৌরমতি এবং বারি আমসহ বাংলাদেশের বিভিন্ন জাতের আম তাদের অতুলনীয় মিষ্টতা, অনন্য সুবাস, উচ্চমান এবং পুষ্টিগুণের জন্য বিশ্বব্যাপী সমাদৃত।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের বিজ্ঞানী ও গবেষকেরা দেরিতে মৌসুমের পরেও ফলনশীল বিভিন্ন নতুন জাতের বারি আম উদ্ভাবন এবং বিদেশি কিছু জাতের সফল অভিযোজনের মাধ্যমে আম গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

তিনি দেশের বেসরকারি খাতের প্রশংসা করে বলেন, বাংলাদেশের আমভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প ইতোমধ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন আমের জুস, নেকটার, পাল্প, জ্যাম, আচার, চাটনি, শুকনো আম, ক্যান্ডি, ফ্রুট বার, ডেজার্টসহ নানা ধরনের মূল্যসংযোজিত পণ্য উৎপাদনে সফলতা অর্জন করেছে।

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের আমের ঐতিহ্য ও স্বাদের প্রসঙ্গ তুলে ধরে সার্ক মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার বলেন, বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এ অঞ্চলের আম ও আমজাত পণ্যের রপ্তানি এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।

তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ দূতাবাসকে অভিনন্দন জানান এবং কৃষিখাতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।

বিশেষ অতিথি নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব গহেন্দ্র রাজভাণ্ডারী বাংলাদেশ দূতাবাসকে এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, এ উদ্যোগ শুধু বাংলাদেশের আন্তরিকতা ও আতিথেয়তার পরিচয় বহন করে না, বরং দুই বন্ধুত্বপূর্ণ দেশের জনগণের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সেতুবন্ধন গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি রাষ্ট্রদূত মো. শফিকুর রহমানের ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’ উদ্যোগের প্রশংসা করেন এবং বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্ব আরও জোরদারের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন জাতের তাজা আমের পাশাপাশি আমভিত্তিক প্রক্রিয়াজাত নানাবিধ পণ্য একটি সমৃদ্ধ সংগ্রহ প্রদর্শন করা হয়।

অতিথিগণ বাংলাদেশের আমের স্বাদ, বৈচিত্র্য ও রন্ধনশৈলীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীরা বাংলাদেশের আধুনিক উদ্যানতত্ত্ব, টেকসই কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাত প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে নতুন ধারণা লাভ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের একজন সফল আমচাষি জনাব রফিকুল ইসলাম গত ১৫ বছরের তার আমচাষের অভিজ্ঞতা তুলে ধরেন।

তিনি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিসেস (GAP) অনুসরণ করে নিরাপদ ও মানসম্মত আম উৎপাদনের বিভিন্ন পদ্ধতি এবং নিজের বাস্তব অভিজ্ঞতা অতিথিদের সামনে উপস্থাপন করেন।

এই উৎসব শুধু বাংলাদেশের কৃষি সাফল্যের উদযাপনই নয়, বরং বাংলাদেশ ও নেপালের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

এর মাধ্যমে নেপালের ভোক্তাদের মধ্যে বাংলাদেশের আম ও আমজাত পণ্যের প্রতি নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে এবং দুই দেশের রপ্তানিকারক ও আমদানিকারকদের মধ্যে ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে দ্বিপাক্ষিক কৃষি ও খাদ্যপণ্যের বাণিজ্য সম্প্রসারণের পথ সুগম করেছে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উপস্থিত অতিথিরা বাংলাদেশের আমের অসাধারণ স্বাদ, গুণগত মান ও বৈচিত্র্যের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ দূতাবাস দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আশা প্রকাশ করেন যে, "বাংলাদেশ ম্যাঙ্গো ডেলিকেসি"-এর মতো উদ্যোগ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক লাভজনক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে।

উৎসবে বাংলাদেশের রাজশাহীর মৌসুমের পরে দেরিতে উৎপাদিত বিভিন্ন জাতের আম, যেমন—ফজলি, আম্রপালি, বারি-৪, কাটিমন, গৌরমতি, আশ্বিনা প্রভৃতি প্রদর্শন করা হয়।

পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের আমের জুস, আচার, ফ্রুট বার, শুকনো আম, চাটনি, জ্যাম ও জেলিসহ নানা ধরনের প্রক্রিয়াজাত আমপণ্যও প্রদর্শিত হয়।

অতিথিদের জন্য আমের কেক, ম্যাঙ্গো স্টিকি রাইস, ম্যাঙ্গো পুডিংসহ বিভিন্ন ধরনের আমের ডেজার্ট পরিবেশন করা হয়।

এছাড়া বাংলাদেশে আম চাষ, দেশের সংস্কৃতি, পর্যটন এবং Beautiful Bangladesh-এর ওপর নির্মিত প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক সচিবালয়ের মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার।

বিশেষ অতিথি হিসেবে নেপালের পররাষ্ট্র সচিবের পক্ষে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের যুগ্নসচিব জনাব গহেন্দ্র রাজভাণ্ডারী নেপালের পররাষ্ট্র সচিবের পক্ষে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এছাড়া বিভিন্ন দেশের কূটনীতিক, নেপাল সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, শীর্ষস্থানীয় আমদানিকারক, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরাসহ প্রায় ২৫০ জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মায় নৌ পুলিশের অভিযানে ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


পদ্মায় নৌ পুলিশের অভিযানে ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে নৌ পুলিশ অভিযান চালিয়ে ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ করেছে। অভিযানের পরে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জব্দ করা জালগুলোও অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়।

রবিবার (২৬ জুলাই) দিনব্যাপী দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথসহ পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চলাকালীন এসব অবৈধ চায়না দুয়ারি উদ্ধার করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য এক লাখ ৫৬ হাজার টাকা ধরা হচ্ছে।

অভিযান শেষে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাসের উপস্থিতিতে জনসমক্ষে জব্দ করা চায়না দুয়ারিগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা কালের কণ্ঠকে বলেছেন, ‘জাটকা সংরক্ষণ এবং নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে পদ্মা নদীতে নৌ পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেছেন, আমাদের সেনাবাহিনী সম্পূর্ণভাবে ‘প্রস্তুত ও সজ্জিত’ রয়েছে। কিন্তু কূটনৈতিক আলোচনার জন্য ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার একটি সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি-র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ওয়াল্টজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখন আলোচনা চালানোর জন্য কিছুটা জায়গা করে দিচ্ছেন। এই আলোচনা কারিগরি স্তর থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত অব্যাহত রয়েছে। ফক্স নিউজকে দেওয়া অপর একটি সাক্ষাৎকারে তিনি জানান, বিশেষভাবে গত কয়েকদিনে এই কূটনৈতিক প্রচেষ্টা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।

যদিও আলোচনার পথ খোলা রাখার সংকেতে প্রয়োজনে যেকোনো বিকল্প পদক্ষেপ নেওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট খোলা রেখেছেন বলেও স্মরণ করিয়ে দেন এই শীর্ষ কর্মকর্তা। আরও জানান, ইরানের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাদের সাথে আলোচনা করতে বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।

অন্যদিকে, সম্ভাব্য যুদ্ধের অশনি সংকেতের মধ্যে মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতির বিষয়টিও সামনে এসেছে। সিএনএন-এর প্রতিবেদনে বলা হচ্ছে, শুক্রবার হোয়াইট হাউসের এক বৈঠকে মার্কিন বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

অনুষ্ঠানের উপস্থাপকের এক প্রশ্নের উত্তরে ওয়াল্টজ স্বীকার করেন যে, মার্কিন অস্ত্রের মজুত অনেকটাই কমে গেছে। ইউক্রেনকে সহায়তা দেওয়া এবং পূর্ববর্তী প্রশাসনের রেখে যাওয়া অবস্থাকেই এই ঘাটতির জন্য দায়ী করেন তিনি। তবে ওয়াল্টজ জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি কার্যকরভাবে মোকাবেলা করার জন্য মার্কিন সেনাবাহিনীর কাছে প্রয়োজনীয় সব সক্ষমতা মজুত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নেতিবাচক ক্যাপশন’ দিয়ে ভিডিও ভাইরাল করলেন প্রবাসী তরুণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


‘নেতিবাচক ক্যাপশন’ দিয়ে ভিডিও ভাইরাল করলেন প্রবাসী তরুণ

সিলেটের ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের একটি ফেসবুক রিল ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা এবং সমালোচনা চলমান রয়েছে। ভিডিওটি নিয়ে একদিকে ট্রল ও সাইবার বুলিং চলছে, অন্যদিকে অনেকে শিক্ষিকার পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

এ বিষয়ে শিক্ষিকা বিউটি রানী পাল মুখ খুলেছেন। তিনি সংবাদমাধ্যম কালবেলাকে জানিয়েছেন যে, তিনি স্কুল চলাকালীন নয়; বরং ছুটির পর ভিডিওটি রেকর্ড করেন। ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ‘নেতিবাচক ক্যাপশনে’ তার ভিডিও ভাইরাল করেন আসিফ ইকবাল হিরণ নামের এক প্রবাসী তরুণ। বিউটি রানী পাল ওই তরুণের বিরুদ্ধে সাইবার বুলিং এবং সামাজিকভাবে হেনস্তার অভিযোগ তুলেছেন।

তিনি বলেন, ‘আমি আসলে রিল (গানসহ ছোট ভিডিও) বানাতে জানি না। আমার এক সহকর্মীকেই বলছিলাম যে কিভাবে রিল বানায়। স্কুল ছুটির পরে স্কুলের আঙিনাতেই আমি হেঁটে গেছি আর তিনি ভিডিওটা করেছেন।’

ভিডিওটি নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে বিউটি রানী পাল মন্তব্য করেন, ‘আমরা মুখ দিয়ে বলব কারিকুলাম উন্নত, আর আমাদের মন-মানসিকতা থাকবে সংকীর্ণ, তাহলে আমরা কিভাবে দেশ ও জাতিকে এগিয়ে নেব? আমাদের মন-মানসিকতা যদি এখন ডিজিটালাইজড না করি, স্মার্ট না হই, উন্নত না করি, তাহলে আমরা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারব না। আমাদের সব দিক দিয়ে সমানতালে চলতে হবে।’

বিউটি রানী পাল আরও বলেন, ‘তিনি আমার ভিডিওটা ডাউনলোড করে নিয়ে উনার পত্রিকায় নিউজ করেছেন এবং উনার ব্যক্তিগত ফেসবুক পেজেও আমার সম্পর্কে আজেবাজে লিখেছেন।’ তিনি অভিযোগ করেন যে আসিফ ইকবাল হিরণের পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করার কারণে তিনি ক্ষিপ্ত হয়ে এই কাজ করেছেন। শিক্ষিকা জানাচ্ছেন, হিরণ তাকে ফোন করে ব্যক্তিগত প্রশ্ন (বাড়ি কোথায়, তিনি স্থানীয় কি না) করে হেনস্তা করার চেষ্টা করেন। শিক্ষিকা তাকে পোস্টটি ডিলিট করার অনুরোধ জানালেও তিনি তাতে অস্বীকৃতি জানিয়েছেন।

বিউটি রানী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত, এভাবে সামাজিকভাবে হেনস্তা করা কাম্য নয়।’ তিনি শিক্ষক সুরক্ষা আইনের দাবি জানিয়ে বলেন, ‘শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দিলে সমাজ সবচেয়ে বেশি নৈতিক হবে।’

অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে বিউটি রানী জানান, বর্তমানে তিনি আইনি জটিলতায় না গিয়ে সারা দেশের মানুষের দেওয়া নৈতিক সমর্থনকেই তার শ্রেষ্ঠ প্রাপ্তি বলে মনে করছেন। শিক্ষিকার অভিযোগের বিষয়ে আসিফ ইকবাল বলেন, ‘আমি ম্যাডামকে আদাব দিয়ে ভিডিওর বিষয়ে বক্তব্য জানতে চেয়েছি। আর কিছু বলিনি।’

ফেঞ্চুগঞ্জ প্রতিদিন পেজটি কোনো অনলাইন গণমাধ্যম কি না, নিবন্ধন আছে কি না—এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন, ‘না, নিবন্ধন নাই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%