ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

একাদশে বদলের ইঙ্গিত আনচেলত্তির ঘুরে দাঁড়াতে


একাদশে বদলের ইঙ্গিত আনচেলত্তির ঘুরে দাঁড়াতে

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র কিন্তু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা সমালোচনার মুখে পড়েছে। তবে দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে কোচ কার্লো আনচেলত্তি আশাবাদী।

ফিলাডেলফিয়ায় সংবাদ সম্মেলনে ইতালিয়ান কোচ জানিয়েছেন, দলের খেলায় উন্নতি আনতে কিছু পরিবর্তন আনা হবে। যদিও তিনি স্পষ্টভাবে জানায়নি, কোন কোন পজিশনে পরিবর্তন দেখা যাবে।

আনচেলত্তি বলেন, 'আমরা কিছু পরিবর্তন করব। দলের পারফরম্যান্স আরও ভালো হওয়া দরকার। আমরা জানি, আমাদের সামর্থ্য আরও বেশি এবং সেটাই মাঠে দেখাতে হবে।'

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

প্রথম ম্যাচে দেখা যায়, রাফিনিয়া, ক্যাসেমিরোসহ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার নিজেদের সেরা খেলাটা উপহার দিতে পারেননি। তবে তাদের প্রতি ব্রাজিল কোচ আস্থা হারাননি। বরং তিনি মনে করেন, প্রথম ম্যাচের চাপ খেলোয়াড়দের স্বাভাবিক খেলায় প্রভাব ফেলেছিল।

আনচেলত্তির ভাষায়, ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামার চাপ অনেক সময় ফুটবলারদের মানসিকভাবে প্রভাবিত করে। তবে তিনি মনে করিয়ে দেন, একটি ম্যাচ দিয়ে কোনো দলের mundial ভাগ্য নির্ধারিত হয় না।

দলের নির্দিষ্ট খেলার ধরণ নিয়ে সমালোচনা আসলে আনচেলত্তি বলেন, তিনি কোনো একক পরিচয়ের দল গড়তে চান না। বরং তাঁর লক্ষ্য হলো পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন ধরনের ফুটবল খেলতে সক্ষম একটি দল গঠন করা।

আরও পড়ুন: গণতন্ত্রের শর্ত ও রাজনৈতিক সংকটের গুরুত্ব: তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলের একাদশে বড় পরিবর্তনের আভাস, যা আনচেলত্তি বলেছেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


ব্রাজিলের একাদশে বড় পরিবর্তনের আভাস, যা আনচেলত্তি বলেছেন

বিশ্বকাপের শুরুটা ভালোভাবে হয়নি ব্রাজিলের। তবে ব্রাজিল ম্যাচের মধ্যে ঘুরে দাঁড়াতে চায় হাইতিকে হারিয়ে। সেই লক্ষ্যে, কোচ কার্লো আনচেলত্তি ম্যাচের একাদশে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন।

শুক্রবার (১৯ জুন) ফিলাডেলফিয়াতে অনুষ্ঠিত ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ইতালিয়ান কোচ।

তিনি বলেন, "আমরা কিছু পরিবর্তন করব। খেলার মান আরও ভালো করতে চাই। আমরা আরও ভালো করতে পারি এবং সেটা করতেই হবে।"

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আনচেলত্তি হাসতে হাসতে এক সাংবাদিককে বলেছেন, "চার-পাঁচটা পরিবর্তন আসছে।" তবে পরে আবার এটিকে তিনি রসিকতা বলে দাবি করেছেন।

দলের কৌশল বা ট্যাকটিক্যাল আইডেন্টিটি নিয়ে সমর্থকদের উদ্বেগের জবাবও দিয়েছেন আনচেলত্তি। তার ভাষ্য, "আমি দলের কোনো একক পরিচয় চাই না। আমি চাই, আমার দল সব পরিস্থিতিতে সব ধরনের ফুটবল খেলতে পারুক।"

বিশ্বকাপে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে হেরেছিল ৯২ বছর আগে, ১৯৩৪ আসরে। দশকের পর দশক ধরে ভালো শুরু করা ব্রাজিল এবার প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ ড্র করেছে। খেলার ধরন নিয়ে অনেকেই মন্তব্য করেছেন এটা যেন হারের সমান।

আনচেলত্তি বলেন, "প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স অপ্রত্যাশিত ছিল। হতে পারে ব্রাজিলের জার্সি গায়ে তোলার চাপ খেলোয়াড়দের মানসিকতায় কিছুটা প্রভাব ফেলেছিল। শুরুটা ভালো করা জরুরি, তবে এটাই শেষ কথা নয়। মরক্কোর বিপক্ষে যারা ভালো খেলতে পারেনি, তাদের আমি আরও সুযোগ দিতে চাই। সেদিন আমাদের কেউ নিজের সেরাটা দিতে পারেনি। তবে প্রথম ম্যাচগুলো দিয়ে বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না।"

উল্লেখ্য, ‘সি’ গ্রুপের ব্রাজিল-হাইতি ম্যাচটি আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলার সরকার ও বিরোধী দলের মধ্যে বৈঠক, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


ভেনেজুয়েলার সরকার ও বিরোধী দলের মধ্যে বৈঠক, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা

ঢাকা, ১৯ জুন, ২০২৬ : বৃহস্পতিবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সদস্যরা দেশের বিরোধী দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত করেছেন। বৈঠকে তারা গণতান্ত্রিক রূপান্তর বিষয়ে সংলাপের একটি রূপরেখা নিয়ে আলোচনা করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ খবর বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানা যায়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেছেন, ভেনেজুয়েলার জাতীয় সংসদের প্রধান হোর্হে রদ্রিগেজ এবং সাবেক বিরোধীদলীয় আইনপ্রণেতা দিনোরা ফিগুয়েরার মধ্যে কারাকাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ফিগুয়েরা আট বছর নির্বাসন শেষে বৃহস্পতিবার কারাকাসে ফিরেছেন।

টমি পিগট বলেছেন, এই বৈঠক একটি অবাধ ও উন্মুক্ত ভেনেজুয়েলীয় সমাজ প্রতিষ্ঠার জন্য সংলাপের একটি ‘রোডম্যাপ’ বা সুচিন্তিত প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ। উভয় পক্ষ আলাপ-আলোচনা করে প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ ও গণতান্ত্রিক উত্তরণের নানা উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছে।

তিনি আরও জানিয়েছেন, এটি এমন একটি প্রক্রিয়া যা গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, জাতীয় নির্বাচন পরিষদকে শক্তিশালী করা এবং একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দিকে এগোবে।

দিনোরা ফিগুয়েরা ২০১৫ সালে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হয়েছিলেন। ৬৫ বছর বয়সী রাজনীতিক ফিগুয়েরা ২০১৮ সালে নির্বাসনে যান কারণ তিনি ‘হুমকি ও হয়রানির’ মুখে পড়েছিলেন। তিনি তখন তার রাজনৈতিক দল জাস্টিস ফার্স্টের সহকর্মী ফার্নান্দো আলবানের পক্ষে মুখপাত্র হিসেবে কাজ করছিলেন, যিনি ওই বছরের অক্টোবর মাসে কারাগারে মৃত্যুবরণ করেন।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয় এবং তাকে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে দেশটির অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন তার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

ফিগুয়েরা ভেনেজুয়েলায় ফিরে বিরোধীদলীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছেন, যিনি সম্প্রতি ভেনেজুয়েলার গণতান্ত্রিক রূপান্তরের জন্য আলোচনার উদ্দেশ্যে নিজস্ব একটি উদ্যোগ শুরু করেছেন।

ফিগুয়েরা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে আমি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আমন্ত্রণে এই সব চ্যালেঞ্জ গ্রহণ করতে এসেছি... বিশেষ করে একটি বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন পরিষদ গঠনের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে।’

পরে জাতীয় পরিষদ নিশ্চিত করে যে, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের ভাই হোর্হে রদ্রিগেজের সঙ্গে বিরোধী নেত্রী দিনোরাহ ফিগুয়েরার মধ্যে বৈঠক হয়েছে। ২০১৫-২০২০ মেয়াদের বিরোধীদলীয় আইনপ্রণেতাদের প্রতিনিধি হিসেবে তিনি এই বৈঠকে অংশ নেন।

কারাকাসে যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, দিনোরা ফিগুয়েরো এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছিলেন। ওই বৈঠকে তারা ভেনেজুয়েলায় ‘একটি স্থিতিশীল, সুশৃঙ্খল এবং সুসংহত গণতান্ত্রিক রূপান্তরের পথ’ নিয়ে আলোচনা করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্বাচনের জন্য ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট- সেখানে একটি নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং শেষ পর্যন্ত দেশটিতে অবাধ ও সুষ্ঠু বহুদলীয় নির্বাচন নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, ‘ভেনেজুয়েলার একটি নতুন নির্বাচন কমিশন দরকার এবং শেষ পর্যন্ত দেশটির ভবিষ্যৎ হবে মুক্ত ও সুষ্ঠু বহুদলীয় নির্বাচন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধের খরচ বাঁচাতে ৮০ বিলিয়ন ডলার চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


ইরান যুদ্ধের খরচ বাঁচাতে ৮০ বিলিয়ন ডলার চায় ইরান

পেন্টাগনের পক্ষ থেকে মার্কিন আইনপ্রণেতাদের জানানো হয়েছে, ইরানের সাথে চলমান যুদ্ধ এবং অন্যান্য অ-প্রতিরক্ষা খাতের ব্যয় মেটাতে তাদের প্রয়োজন অতিরিক্ত ৮০ বিলিয়ন ডলার।

এই সপ্তাহে ফোন কলের মাধ্যমে মার্কিন আইনপ্রণেতাদের বিষয়টি নিশ্চিত করেছেন উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন ফেইনবার্গ। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এই খবর প্রকাশ করেছে রয়টার্স।

বৃহৎ আকারের এই ৮০ বিলিয়ন ডলারের একটি বড় অংশ প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দ থাকলেও এই অতিরিক্ত তহবিলের মধ্যে খামার ও দুর্যোগ সহায়তার মতো জরুরি অ-প্রতিরক্ষা খাতের অগ্রাধিকারগুলোও থাকবে। হোয়াইট হাউস খুব শিগগিরই এই চূড়ান্ত সম্পূরক বাজেট প্রস্তাবটি আইনপ্রণেতাদের কাছে পাঠাতে পারে বলে জানা গেছে।

যদিও রয়টার্স তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটির সত্যতা সম্পূর্ণ যাচাই করতে পারেনি এবং মার্কিন প্রশাসনের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

গত এপ্রিল মাসে পেন্টাগনের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন যে, ইরান যুদ্ধে এ পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে, যা ছিল এই যুদ্ধের ব্যয়ের প্রথম কোনো সরকারি হিসাব। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ইসরায়েলের সাথে যৌথভাবে শুরু হওয়া এই যুদ্ধের সামগ্রিক ব্যয় নিয়ে ক্যাপিটল হিলে এখনও বড় ধরনের ধোঁয়াশা রয়েছে।

এর আগে যুদ্ধ ব্যয়ের জন্য সরকারের প্রাথমিক ২০০ বিলিয়ন ডলারের বাজেট প্রস্তাব মার্কিন আইনপ্রণেতাদের তীব্র বিরোধিতার মুখে পড়েছিল।

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই বিশাল বাজেট প্রস্তাব নিয়ে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে আলোচনা চলছে। বিশেষ করে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, চড়া জ্বালানি মূল্য এবং এই যুদ্ধের আর্থিক বোঝা নিয়ে মার্কিন ভোটারদের মধ্যে উদ্বেগ বেড়ে যাচ্ছে। অন্যদিকে গত মে মাসে মার্কিন মূল্যস্ফীতি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর কারণে দেশের সাধারণ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দেশটির বড় একটি অংশ চিন্তিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যের চিড়িয়াখানায় কুমিরের খাঁচায় শিশু, গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


যুক্তরাজ্যের চিড়িয়াখানায় কুমিরের খাঁচায় শিশু, গ্রেপ্তার ১

যুক্তরাজ্যের একটি চিড়িয়াখানায় কুমিরের খাঁচার ভেতর থেকে তিন বছর বয়সী এক শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কেমব্রিজশায়ার পুলিশ জানায়, দুপুর ১টা ২৪ মিনিটে ওল্ড হার্স্ট চিড়িয়াখানা থেকে জরুরি ফোন পেয়ে পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে দেখা যায়, তিন বছর বয়সী একটি শিশু আচমকাই কুমিরের খাঁচার ভেতর ঢুকে পড়েছিল। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুর অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল রয়েছে।

এই ঘটনায় ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা বলেছেন, প্রাথমিকভাবে ধরনা করা হচ্ছে যে ওই ব্যক্তির সাথে শিশুটির কোনো পূর্বপরিচয় বা পারিবারিক সম্পর্ক নেই।

ডিটেকটিভ ইন্সপেক্টর ভেরিটি ম্যাকক্যান জানিয়েছেন, এই মর্মান্তিক ঘটনাটি কিভাবে ঘটলো, তা জানতে আমরা ঘটনার সময় চিড়িয়াখানায় উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছি এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছি। ওল্ড হার্স্ট চিড়িয়াখানার মালিক পক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন, আহত শিশু ও তার পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা জানান।

তাদের বক্তব্যে আরো বলা হয়েছে, তদন্তের স্বার্থে এবং পরিবারের প্রতি সম্মান দেখাতে চিড়িয়াখানার ‘ট্রপিক্যাল হাউস’—যেখানে অ্যালিগেটর ও ঘড়িয়াল রাখা হয়—পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে, হান্টিংটনের সংসদ সদস্য বেন ওবেস-জেকটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) একটি পোস্টে ঘটনাটিকে অত্যন্ত ‘গুরুতর’ হিসেবে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন যে বিষয়টি নিয়ে একটি ফৌজদারি তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%