০৯:১৮ পি.এম
শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা কার্যালয়ে দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম।
তিনি মন্তব্য করেছেন, পুশ ইন করে ভারত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবতাবিরোধী কাজ করছে। আজ শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা কার্যালয়ে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, তারা মানুষকে অমানুষিক নির্যাতনের পরিবেশ তৈরি করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। বিজিবি ও সীমান্ত এলাকার মানুষের ভূমিকার জন্য তিনি ধন্যবাদ জানান।
আরও পড়ুন: হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে নেওয়া হলো শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে
ভারতকে উদ্দেশ করে তিনি বলেন, এটি বন্ধ করে আপনারা দুই দেশ বসতে পারেন, প্রয়োজনে জাতিসংঘেও আলোচনা হতে পারে। পুশ ইনের কারণে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হচ্ছে।
বাজেট সম্পর্কে তিনি বলেন, ‘বাজেট নিয়ে আমরা আগাম গোলটেবিল বৈঠক করেছিলাম। সেখানে আমরা বলেছি, যদি রক্ষক ভক্ষক হয় তাহলে যত বড় বাজেটই হোক না কেন, কোনো লাভ হবে না। এখানে জবাবদিহিতা থাকতে হবে। পরিচ্ছন্নতা থাকতে হবে।
কোন খাতে কিভাবে অর্থ ব্যয় হয়, তা জাতির সামনে পরিষ্কার করতে হবে। বাজেটের সুফল যেন তৃণমূল পর্যন্ত ভোট করতে পারে, সেই অনুরোধ জানান তিনি।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন পঞ্চগড়ের সভাপতি আব্দুল হাই, সহসভাপতি ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মাদক কারবারিদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন