পারভিন আক্তার,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
০৯:২৮ পি.এম
তিনি বলেন, ১১ জুন ২০২৬ খ্রিস্টাব্দে “নিউজ 24 নারায়ণগঞ্জ” অনলাইন পত্রিকায় তাঁর বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
মোহাম্মদ আমিন জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিয়ম ও নীতি মেনে তিনি ই-টেন্ডারের (ই-জাদার) মাধ্যমে কালিবাজার এলাকায় টাকার কালেকশনের দায়িত্ব পান। সে অনুযায়ী তিনি অর্ধেক এলাকায় নিয়মিতভাবে ই-টেন্ডারের মাধ্যমে টাকার কালেকশন করে আসছেন।
তিনি আরও বলেন, এই বিষয়টিকে পুঁজি করে কিছু দুষ্কৃতিকারী তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সংবাদকর্মীর কাছে সিটি কর্পোরেশনের অনুমোদিত ইজারার কাগজপত্র উপস্থাপন করেছেন।
তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সতর্ক করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এবারের বাজেটে নারীদের গ্র্যাজুয়েট পর্যন্ত বিনা খরচে পড়াশোনার প্রস্তাব রাখা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রস্তাবের বাস্তবায়ন করবেন। শুক্রবার (১২ জুন) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা হলরুমে ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
আফরোজা খানম রিতা এসময় বলেন, দেশের মানুষের স্বার্থে এবারের বাজেট পেশ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। বাজেটে শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। আজ ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান ১৮টি প্রকল্প উপস্থাপন করেছে। তিনি বলেন, এসব প্রকল্প যেন চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সঠিকভাবে বাস্তবায়িত হয়। প্রয়োজনে একটি হলেও প্রকল্প বাস্তবায়ন করতে হবে—এতে তিনি সকলের পাশে থাকার আশ্বাস প্রদান করছেন। তিনি চান, শিক্ষার্থীরা, বিশেষ করে নারীরা, সাটুরিয়া থেকে জাতীয় পর্যায়ে প্রবেশ করে ভালো করুক এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে পুরস্কার পেতে পারে।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি উল্লেখ করেন, যেহেতু সরকার নারীদের গ্র্যাজুয়েট পর্যন্ত বিনা খরচে পড়াশোনার ব্যবস্থা করছে, তাই শিক্ষার্থীদের, বিশেষ করে নারীদের প্রতি আরও যত্নশীল হতে হবে। সাটুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এ সময় মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতি, এবং মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ও সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন এছাড়াও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন ও সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম সহ বিভিন্ন দপ্তরের প্রধান, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি অংশগ্রহণকারীদের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় ও শ্রেষ্ঠ শিক্ষক গ্রুপের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ জনকে নগদ অর্থ প্রদান করেন এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উল্লেখ্য, অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলার ১৭টি উচ্চ বিদ্যালয় ও ১টি কলেজ অংশগ্রহণ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) পরিবহন কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক কমিটি ২০২২-২০২৪ মেয়াদের জন্য গঠিত হলেও নির্ধারিত সময় পেরিয়ে প্রায় দুই বছর অতিবাহিত হতে চলেছে। তবে এখনো নতুন কমিটি গঠন কিংবা নির্বাচন আয়োজনের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। এ পরিস্থিতিতে পরিবহন বিভাগের বিভিন্ন কর্মচারীর মধ্যে অসন্তোষ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
পরিবহন ইউনিয়নের ২০২২-২০২৪ মেয়াদের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান মো. মনিরুজ্জামান মনু এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মো. শয়ন মিয়া। এছাড়া সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ ও অন্যান্য পদেও প্রতিনিধিরা নির্বাচিত হয়েছিলেন। কিন্তু কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও নতুন নির্বাচন না হওয়ায় পুরোনো কমিটির সদস্যরাই দায়িত্ব পালন করে যাচ্ছেন।
পরিবহন বিভাগের একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, একটি দ্বি-বার্ষিক কমিটির মেয়াদ শেষ হওয়ার পর স্বাভাবিক নিয়মেই নতুন নির্বাচন হওয়ার কথা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্বাচন বা নতুন কমিটি গঠনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় কর্মচারীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা মনে করেন, ইউনিয়নের কার্যক্রমকে আরও গতিশীল ও অংশগ্রহণমূলক করতে নিয়মিত নির্বাচন প্রয়োজন।
পরিবহন বিভাগের একজন কর্মচারী বলেন, “আমরা চাই একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক। পরিবহন ইউনিয়ন তো কর্মচারীদের অধিকার ও কল্যাণের জন্য। তাই নতুন নেতৃত্ব নির্বাচনের সুযোগ সবার থাকা উচিত।”
এ বিষয়ে বর্তমান সভাপতি মো. মনিরুজ্জামান মনু বলেন, “কমিটির মেয়াদ শেষ হয়েছে, বিষয়টি সত্য। ব্রাকসু হওয়ার পরবর্তীতে আমাদের নির্বাচন হওয়ার কথা কারন বিশ্ববিদ্যালয় প্রসাশন থেকে বলা হয়েছিলো ছাত্র সংসদ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না বিশ্ববিদ্যালয়ে।”
সাধারণ সম্পাদক মো. শয়ন মিয়া বলেন, “আমাদের কমিটির পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল শিক্ষক নির্বাচন এর পরে কিন্তু এখনো শিক্ষক সমিতির নির্বাচন না হওয়ায় কোনো নির্বাচন দিতে পারছি না এটা একটা নিয়মের মধ্যে রয়েছে।”
তবে এ বক্তব্যে পুরোপুরি সন্তুষ্ট নন অনেক কর্মচারী। পরিবহন বিভাগের আরেক কর্মচারী বলেন, “নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও দীর্ঘদিন একই নেতৃত্ব বহাল থাকা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত।”
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, কর্মচারী সংগঠনগুলোর নিয়মিত নির্বাচন ও নেতৃত্বের পরিবর্তন সংগঠনের জবাবদিহিতা ও কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিবহন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি গঠন নিয়ে সদস্যদের প্রত্যাশা দিন দিন বাড়ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের পক্ষ থেকে দিনাজপুরের কান্তজীউ মন্দির পরিদর্শন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে তিনি মন্দির প্রাঙ্গণে পৌঁছান। এ সময় সরকারি নিরাপত্তার জন্য পুলিশ বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
এ সময় রাষ্ট্রদূত মন্দিরের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং এর ইতিহাস, নির্মাণশৈলী ও সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
তিনি ঐতিহ্যবাহী স্থাপত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করে মন্তব্য করেন, কান্তজীউ মন্দির শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি মূল্যবান ঐতিহাসিক সম্পদ তৈরি করে।
রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইশতিয়াক আহমেদ, এএসপি মো. মনিরুজ্জামান, দিনাজপুর রাজদেবত্বর স্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ, রাজদেবত্তর স্টেটের সদস্য ডা. ডি সি রায় উপস্থিত ছিলেন।
এছাড়াও, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা রাষ্ট্রদূতকে মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব ও পর্যটন সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, চীনের রাষ্ট্রদূতের এই সফর বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ককে আরো সুদৃঢ় করবে এবং দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে পরিচিতি লাভ করবে।
উল্লেখযোগ্য যে, ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজীউ মন্দির দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বিবেচিত হয়। এর নান্দনিক টেরাকোটা অলংকরণ ও অনন্য স্থাপত্যশৈলী দেশি-বিদেশি পর্যটকদের কাছে দীর্ঘ সময় ধরে আকর্ষণের কেন্দ্রবিন্দু রূপে পরিচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সম্পর্কে তাদের অবস্থান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে।
শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা খাতে কিছু ভালো দিক থাকলেও, সামগ্রিকভাবে এনসিপি এ বাজেটকে প্রতারণার শামিল হিসেবে মনে করছে।
শুক্রবার (১২ জুন) সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ এ কথা জানান।
তিনি বাজেটকে প্রতারণামূলক দাবি করে বলেন, বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বরং আমরা চরমভাবে হতাশ। তাই আমরা উদ্বেগ প্রকাশ করছি। তিনি বলেন, যদিও বাজেটে কিছু ভালো দিক আছে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তায় কিছু বিষয় আছে, প্রকৃতার্থে বিশ্লেষণ করলে দেখা যায়, এটি একটি প্রতারণার বাজেট।
ড. আতিক মুজাহিদ বলেন, বাজেটের আকার কাল্পনিক ও ইউটোপিয়ান হয়ে পড়েছে। এটি ইশতেহারভিত্তিক বাজেট। তিনি উল্লেখ করেন, "একটা কথা আছে, যত বড় বাজেট, তত বড় নেতাকর্মীদের পকেট ভারী।" সেটি করা হয়েছে কী না, সেটিও এক প্রশ্ন।
এনসিপির এ নেতা বলেন, এত বড় বাজেটের টাকা কোথা থেকে আয় করবেন, তা তো পরিষ্কারভাবে বলতে হবে। তিনি বলেন, আপনি হয়ত এনবিআরকে একটি লক্ষ্যমাত্রা দিলেন যে, আমাদের এত টাকা দেবেন। কিন্তু এনবিআরকে যে সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে, সেটিতে বড় বাধা দেয়া হয়েছে। বিএনপি হিসাবে, বড় দল হিসেবে তারা কোনো কথা বলেননি। এর ফলে, এখনকার যে লক্ষ্যমাত্রা সেটি কোনোভাবেই আদায় করা সম্ভব নয়।
তিনি বলেন, "শেষ বাজেটে ৩ লক্ষ্য ৩০ হাজার কোটি টাকা সংগ্রহ হয়েছে। ফলে এখনো অর্ধেক বাজেট মিসিং রয়েছে।" এছাড়া, লক্ষ্যমাত্রা আহরণে যে সিস্টেমের কথা বলা হয়েছে, সেটি অনুযায়ী সর্বোচ্চ চার লাখ কোটি টাকা আয় করা সম্ভব। এর মানে এখানে আড়াই লক্ষ্য কোটি টাকা ঘাটতি রয়েছে। এর ফলে, কয়েকদিন পর সরকার টাকা না থাকায় বাজেট কাটছাঁট করবে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদীন শিশিরসহ একাধিক নেতা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ