ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

তেজগাঁও সাবরেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযান ‎


তেজগাঁও সাবরেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযান ‎

দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর তেজগাঁও সাবরেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করছে, বিভিন্ন অনিয়মের অভিযোগের কারণে।

‎রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার পর বাড্ডা সাব রেজিস্ট্রি অফিসে এই অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আল-আমিন।

‎সূত্রে জানা যায়, বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুদক। অভিযানের সময় অফিসে থাকা বিভিন্ন নথি যাচাই-বাচাই করা হয় এবং অভিযোগ সংশ্লিষ্ট একাধিক নথি জব্দ করা হয় পরবর্তী পর্যালোচনার জন্য।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

‎অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) আকতারুল ইসলাম। তিনি জানান, বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কারণে দুদক অভিযান চালাচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য প্রদান করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জোহেইরি মোলা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জোহেইরি মোলা

ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেসের মাথায় উঠেছে মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট। তিনি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার এই মর্যাদাপূর্ণ খেতাব অর্জন করেছেন, বিশ্বের ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে।

 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত হয় মিস ওয়ার্ল্ডের জমকালো আয়োজন। সেখানেই সেরার মুকুট পরিধান করেন ডোমিনিকান এই সুন্দরী।

জোহেইরি মোলা পূর্বে ‘মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫’ খেতাব অর্জন করেছিলেন। ওই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার ফলস্বরূপ, তিনি মিস ওয়ার্ল্ডের বিশ্বমঞ্চে ডোমিনিকান রিপাবলিকের প্রতিনিধিত্ব করার সুযোগ লাভ করেন।

 

ফ্যাশন ও মডেলিং জগতে পরিচিত জোহেইরি একাধারে শিক্ষক, সাংবাদিক এবং সমাজকর্মী। সৌন্দর্যের পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

শনিবারের চূড়ান্ত আয়োজনে, গতবারের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি জোহেইরির মাথায় নীল মুকুট পরিয়ে দেন।

মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের পর, আন্তর্জাতিক পর্যায়ে সংস্থাটির বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে যুক্ত থাকার পরিকল্পনা রয়েছে জোহেইরির।

 

এছাড়া, তিনি বিশ্বজুড়ে ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচারাভিযানের প্রতিনিধিত্ব করবেন।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস। দ্বিতীয় রানারআপের খেতাব অর্জন করেছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

সরকারের ‘লার্নিং উইথ হেপিনেস’ কর্মসূচির আওতায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা।

রবিবার (০৬ সেপ্টেম্বর) সকালে ঢাকার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগের প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

এই তিন দিনব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ঢাকা বিভাগের ১৩টি জেলার বিভিন্ন কলেজের ১ হাজার ৪৭২ জন অ্যাথলেট ও খেলোয়াড়। জেলার সেরা খেলোয়াড়দের মধ্যে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৮ সেপ্টেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণের মাধ্যমে ঢাকা বিভাগের এই পর্ব শেষ হবে। এই পর্বের বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর ড. এ এস এম আমানুল্লাহ উল্লেখ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র শ্রেণিকক্ষে পড়াশোনা নয়, বরং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আনন্দময় ও মানবিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে চায়। এই উদ্দেশ্যেই অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

ড. আমানুল্লাহ আরও বলেন, প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর মধ্যে ক্রীড়াচর্চার জোয়ার সৃষ্টি করা সম্ভব হলে, এর ইতিবাচক প্রভাব সারা দেশের শিক্ষাঙ্গনে পড়বে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কোনো বিকল্প নেই।

শিক্ষার্থীদের জীবনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে ড. আমানুল্লাহ বলেন, "আমাদের অনেকেরই শৈশব হারিয়ে গেছে। এখন আমরা আবার সেই শৈশবকে ফিরিয়ে আনার, কৈশোর ও যৌবনের আনন্দ ফিরিয়ে আনার চেষ্টা করছি।" তিনি বলেন, সরকারের যে চাহিদা ও আগ্রহ রয়েছে, সেই অনুযায়ী সারা দেশের ছেলেমেয়েদের মধ্যে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করতে চাই।

ড. আমানুল্লাহ জানান, ঢাকা বিভাগ দিয়ে শুরু হওয়া এই ক্রীড়া আয়োজন পর্যায়ক্রমে দেশের অন্য সাতটি বিভাগেও অনুষ্ঠিত হবে। তরুণ সমাজকে সুস্থ, কর্মক্ষম ও মাদকমুক্ত রাখতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. মুমিনুল হাসানসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, কর্মকর্তা, বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানে সন্দেহভাজন অগ্নিসংযোগে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


জাপানে সন্দেহভাজন অগ্নিসংযোগে নিহত ৩

জাপানে সন্দেহভাজন অগ্নিসংযোগের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ এই ঘটনাকে হত্যা ও অগ্নিসংযোগের সন্দেহভাজন মামলা হিসেবে তদন্ত করছে।

রবিবার স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে

আনাদোলু এজেন্সি

জানায়, শনিবার রাতে মধ্য জাপানের গিফু প্রিফেকচারের একটি কেকের দোকানে আগুন লাগার পর ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় দোকানটি বন্ধ ছিল। দোতলা ভবনটির নিচতলায় দোকান এবং উপরের অংশে আবাসিক ব্যবস্থা ছিল। নিহতদের মধ্যে ৬৬ বছর বয়সী দোকানের মালিক একজন নারী এবং দুজন পুরুষ রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ওই নারী তার ১০ জন পরিচিতজনকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। অনুষ্ঠানের সময়েই আগুনের সূত্রপাত ঘটে। তদন্তকারীদের ধারণা, সন্দেহভাজন ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যেই একজন হতে পারে।

ঘটনার পর পুলিশ অগ্নিকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘এবার ভালো কিছু করবই’-আর্সেনাল ম্যাচের আগে আত্মবিশ্বাসী চেলসি তারকা পামার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


‘এবার ভালো কিছু করবই’-আর্সেনাল ম্যাচের আগে আত্মবিশ্বাসী চেলসি তারকা পামার

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল এবং চেলসির মধ্যে একটি হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ম্যাচের প্রাক্কালে আত্মবিশ্বাসী সুরে ইংলিশ তারকা কোল পামার জানিয়েছেন, তারা এই ম্যাচে ভালো কিছু করার জন্য প্রস্তুত রয়েছেন।

 

আর্সেনালের বিরুদ্ধে তাদের সাম্প্রতিক জয়হীন রেকর্ডকে গুরুত্ব না দিয়েই আক্রমণাত্মক ফুটবল খেলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

ভারতের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিওহটস্টারের মাধ্যমে ‘

এই সময়’কে

বিশেষ ই–মেল সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন পামার।

তিনি বলেন, ‘এবার আমাদের টিম আরও ভালো। আমরা ভালো কিছু করবই।

 

ভক্তদের কাছে আদর করে কোল্ড পামার নামে পরিচিত তিনি। কারণ, গোল সেলিব্রেশনে ঠান্ডায় কেঁপে যাওয়ার মতো অভিনয় করেন। কয়েক মাস আগে নতুন একটি আইস ব্র্যান্ড বাজারে এনেছেন পামার, যার নাম ‘কোল্‌ড্‌।

 

এই ব্র্যান্ডের মাধ্যমে সাধারণ আইস কিউব, বিশেষ আকারের আইস এবং ইলেকট্রোলাইটসসহ আইস বিক্রি করছে তার সংস্থা। মাঠে তার উপস্থিতি আরও ‘কুল’ হয়ে উঠছে।

গত মৌসুমে চেলসি ক্লাব বিশ্বকাপ জিতলেও প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে দশ নম্বরে ছিল। ফলে তারা এবারের ইউরোপের কোনও টুর্নামেন্টে অংশগ্রহণ করছে না। পামার বলেন, ‘অনেক কিছুই ফ্যাক্টর ছিল।

 

তবে চোট বড় সমস্যা সৃষ্টি করেছিল।’ গত মৌসুমের মাঝেই চেলসি কোচ এনজো মারেস্কাকে বরখাস্ত করেন। নতুন মৌসুমে কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক স্প্যানিশ তারকা জাবি আলোনসো।

স্পেনের সাবেক বিশ্বকাপজয়ী এই কোচ পামারকে কী বলেছেন? ২৪ বছর বয়সী ইংলিশ তারকা জানান, ‘কোচ আমাকে খেলতে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, ফ্রি হয়ে খেলতে। কারণ, উনি জানেন আমার যখন খেলতে ভালো লাগে, সেই সময়ে আমি কী করতে পারি। আমি নিজেই মাঠের সেই জায়গাটা খুঁজে নিই, যেখানে সবচেয়ে বেশি আঘাত হানতে পারব।’

চেলসি এবার মাত্র ৩১ সেকেন্ডে গোল করে প্রিমিয়ার লিগ শুরু করেছে। জোয়াও পেদ্রোর সেই গোলে অ্যাসিস্ট ছিল পামারের। এই ম্যাচের স্কোরলাইনে তিন ফরোয়ার্ডের নাম ছিল। মজা করে বিখ্যাত আমেরিকান ব্যাঙ্ক ‘জে–পি–মর্গ্যান’ নামে অনেকে ডাকছেন চেলসির তিন ফরোয়ার্ডকে। জোয়াও পেদ্রোর ‘জে’, কোল পামারের ‘পি’ এবং মর্গ্যান রজার্সের ‘মর্গ্যান’— এই তিন শব্দকে মেলাচ্ছেন ভক্তরা।

শেষ পর্যায়ে পামার কিছু জটপট প্রশ্নের উত্তর দিয়েছেন। রাবোনা না প্যানেনকা (ফুটবলে দুটি অত্যন্ত আকর্ষণীয়, শৈল্পিক এবং ঝুঁকিপূর্ণ টেকনিক)— কোন ধরনের গোল করতে চাইবেন? পামারের উত্তর, ‘রাবোনা।’

ডেভিড বেকহ্যামের মতো ফ্রি–কিক গোল করতে চান নাকি উড়তে চাইবেন? পামারের জবাব, ‘উড়তে চাইব।’ যদি ফুটবলার না হতেন, তাহলে কী হতেন? পামার বলছেন, ‘ডিজে।’ কোনও ম্যাচে ১–০ জিততে চাইবেন, নাকি ৫–৪? পামারের উত্তর, ‘৫–৪। যদিও এটা ডিফেন্ডাররা পছন্দ করবে না।’ এখনও পর্যন্ত ক্যারিয়ারে সবচেয়ে উল্লেখযোগ্য প্রাপ্তি কী? ‘সম্ভবত ক্লাব বিশ্বকাপ,’ বলেন পামার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%