ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং
মেসির উদ্দেশে অমিতাভ

‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’


‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’

ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর, লিওনেল মেসির উদ্দেশ্যে একটি মর্মস্পর্শী বার্তা দিয়েছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন।

মেটলাইফ স্টেডিয়ামে এই হারের পর অমিতাভ লিখেছেন, ‘খেলা শেষ, স্পেন চ্যাম্পিয়ন আর মেসি হেরে গেল। আবেগের অশ্রু, দুঃখজনক। তবে প্রতিটি চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে।’ ৮৩ বছর বয়সী এই অভিনেতা মেসিকে তার প্রতি ফুটবলপ্রেমীদের ভালোবাসা গ্রহণ করে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে স্পেনের বদলি খেলোয়ার ফেরান তোরেসের করা গোলটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।

আরও পড়ুন: অভিনয় এখন আমার সেকেন্ড চয়েস: প্রভা

এই একটি গোলেই আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় এবং স্পেনের ঝুলিতে ওঠে দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে, নিজের আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনার কোচ স্কালোনি। কান্নাভেজা চোখে তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরে এএফএ-র সাথে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং ভবিষ্যতে কোচ হিসেবে থাকবেন কি না তা নিয়ে ভেবে দেখার জন্য কিছুটা সময় প্রয়োজন। টানা দ্বিতীয়বারের মতো দেশকে বিশ্বকাপ জেতানোর ইতিহাস গড়ার খুব কাছে গিয়েও ব্যর্থ হওয়া, স্কালোনি ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ভক্তদের ধন্যবাদ জানান এবং ফুটবলাররা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছেন বলে উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় তিন দিনব্যাপী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ ও ‘থাই গুরমে গালা’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


ঢাকায় তিন দিনব্যাপী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ ও ‘থাই গুরমে গালা’

রাজধানীতে আগামী ২৩ থেকে ২৫ জুলাই অনুষ্ঠেয় তিন দিনব্যাপী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ এবং ‘থাই গুরমে গালা’ (তৃতীয় পর্ব) আয়োজন করা হবে। প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার গ্র্যান্ড বলরুম ও ক্যাফে বাজার রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ মহলটির মাধ্যমে দর্শনার্থীরা থাইল্যান্ডের পণ্য, সংস্কৃতি ও রন্ধনশৈলীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

সোমবার (২০ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে অবগত করা হয় যে, বাংলাদেশে রয়াল থাই দূতাবাসের বাণিজ্যবিষয়ক শাখার উদ্যোগে অনুষ্ঠিত ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’-এর এটি ২১তম আসর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

এসময়ে বাংলাদেশে থাইল্যান্ড দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (বাণিজ্য) অনুসর্ন কৌতিপভিত্তায়া বলেছেন, এ মেলার মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য, পারস্পরিক সম্পর্ক এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরো জোরদার হবে।

তিনি উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ থাইল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। এর উদ্দেশ্য শুধু থাই পণ্য প্রদর্শন করা নয়, বরং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও টেকসই ও সম্প্রসারিত করা।

এবারের আয়োজনে ৫৭টি প্রতিষ্ঠান অংশ নিতে যাচ্ছে। থাইল্যান্ডের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের পাশাপাশি তাদের বাংলাদেশি আমদানিকারক ও এজেন্টরাও এতে অংশ নেবেন।

खाद্য ও পানীয়, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা, সুস্থতা-সেবা, ফ্যাশন, প্রসাধনী, নির্মাণসামগ্রী, রাসায়নিক পণ্য ও লুব্রিকেন্ট, স্টেশনারি এবং শিশু পরিচর্যার মতো বিভিন্ন খাতের পণ্য এতে প্রদর্শিত হবে।

মেলার অন্যতম আকর্ষণ থাকবে ‘বিজনেস ম্যাচমেকিং’ সেশন। এতে থাই কোম্পানিগুলো বাংলাদেশি আমদানিকারক, পরিবেশক, ব্যবসায়ী ও সম্ভাব্য অংশীদারদের সঙ্গে সরাসরি বৈঠক করবে। এ ব্যাপারে আয়োজকদের আশা, এর মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে এবং বিদ্যমান সহযোগিতা আরো জোরদার হবে।

মেলায় ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি থাই ঐতিহ্যবাহী নৃত্য, মুয়াই থাই (থাই বক্সিং) প্রদর্শনী, ফ্যাশন শো, র‌্যাফেল ড্রসহ বিভিন্ন সাংস্কৃতিক এবং বিনোদনমূলক আয়োজন করা হবে।

আগামী ২৩ জুলাই দুপুর ১টায় গ্র্যান্ড বলরুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকার কথা রয়েছে।

এটি একই সময়ে বাংলাদেশে রয়্যাল থাই দূতাবাসের বাণিজ্যবিষয়ক শাখার সহযোগিতায় হোটেলের ক্যাফে বাজার রেস্তোরাঁয় অনুষ্ঠিত হবে ‘থাই গুরমে গালা’ (তৃতীয় পর্ব)। সেখানে দর্শনার্থীরা খাঁটি থাই খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি থাই সংস্কৃতির বিভিন্ন দিক উপভোগ করতে সক্ষম হবেন।

এবারের খাদ্য উৎসবে অংশ নিচ্ছেন থাইল্যান্ডের চিয়াং মাই থেকে আগত খ্যাতিমান তারকা রন্ধনশিল্পী ব্রুংতানা নিমনু। তিনি বিশ্বের বিভিন্ন দেশে থাই রন্ধনশৈলী তুলে ধরার পাশাপাশি ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে থাই খাবারের বিশেষ পরিবেশনা পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি অর্জন করেছেন।

উৎসবে অতিথিদের জন্য থাকবে থাই বুফে মধ্যাহ্নভোজ, ব্রাঞ্চ ও নৈশভোজে বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার। নির্বাচিত ব্যাংকের কার্ডে ‘চারজন খাবেন, একজন মূল্য পরিশোধ করবেন’–সুবিধাসহ বিশেষ মূল্যছাড় প্রাপ্ত হবে। এ ছাড়া থাকবে থাই লোকনৃত্যের সরাসরি পরিবেশনা, র‌্যাফেল ড্র, বুফে ব্রাঞ্চের সঙ্গে সুইমিং পুল ব্যবহারের সুযোগ এবং শিশুদের জন্য ‘নিজেই পিজ্জা তৈরি করুন’ কার্যক্রম।

আয়োজন সফল করতে সহযোগিতার জন্য প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, বাংলাদেশে রয়্যাল থাই দূতাবাস, থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি, মিনিস্টার কাউন্সেলর (বাণিজ্য) অনুসর্ন কৌতিপভিত্তায়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাই এয়ারওয়েজ এবং কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডকে ধন্যবাদ জানানো হয়।

আয়োজকদের মতে, বাণিজ্য, সংস্কৃতি ও রন্ধনশৈলীর সমন্বয়ে এবারের আয়োজন বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শোকাহত ভৈরব: চিরবিদায় নিলেন অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব (কিশোরগঞ্জ)

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


শোকাহত ভৈরব: চিরবিদায় নিলেন অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস

কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরব হারালো তার এক বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, জননন্দিত জনপ্রতিনিধি এবং বীর মুক্তিযোদ্ধাকে। ভৈরব পৌরসভার তিনবারের নির্বাচিত সাবেক মেয়র, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস সোমবার (২০ জুলাই) দুপুর আনুমানিক ১২টায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ সোমবার বাদ মাগরিব ভৈরবপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে ভৈরবজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী মহলসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস একজন সৎ, নীতিবান এবং জনমুখী জনপ্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ক্ষমতাসীন দলের নেতা হয়েও তিনি অন্যায়-অবিচারের বিরুদ্ধে আপসহীন ছিলেন। জনগণের স্বার্থকে তিনি সবসময় দলীয় স্বার্থের ঊর্ধ্বে স্থান দিতেন।

ভৈরব পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নাগরিক সেবার মানোন্নয়নে তিনি বিশেষ ভূমিকা রাখেন। জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষরের আগে তিনি নিজেই প্রতিটি কাগজপত্র মনোযোগ দিয়ে যাচাই করে দেখতেন, যাতে সাধারণ মানুষ ভবিষ্যতে কোনো জটিলতার মুখোমুখি না হন। দায়িত্ববোধ, সততা এবং স্বচ্ছ প্রশাসনিক কর্মকাণ্ড ছিল তাঁর কর্মজীবনের অন্যতম বৈশিষ্ট্য।

উন্নয়ন কর্মকাণ্ডেও তাঁর অবদান ভৈরববাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সম্প্রসারণ, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং পরিকল্পিত আধুনিক পৌরসভা গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করেছেন। স্থানীয়দের মতে, আধুনিক ভৈরবের ভিত্তি নির্মাণে তাঁর অবদান অনস্বীকার্য।

সহকর্মীদের ভাষ্য, দায়িত্ব পালনে তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান। দিনের অধিকাংশ সময় তিনি পৌরসভা কার্যালয়ে কাটাতেন। গভীর রাত পর্যন্ত কাজ শেষে বাড়ি ফিরলেও ভোরেই আবার কর্মস্থলে উপস্থিত হতেন। ব্যক্তিগত আরাম-আয়েশের চেয়ে জনসেবাকেই তিনি জীবনের প্রধান দায়িত্ব হিসেবে গ্রহণ করেছিলেন।

ব্যক্তিগত জীবনেও ছিলেন ব্যতিক্রমী। তিনি সংসার জীবন গড়ে তোলেননি এবং স্ত্রী-সন্তান রেখে যাননি। আত্মীয়-স্বজনের পাশাপাশি ভৈরবের সাধারণ মানুষই ছিল তাঁর বৃহত্তর পরিবার। মানুষের ভালোবাসা, আস্থা এবং শ্রদ্ধাই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় অর্জন।

অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাসের মৃত্যুতে ভৈরবের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে একটি অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলেও মনে করছেন স্থানীয়রা। তাঁর আদর্শ, সততা, জনসেবার দৃষ্টান্ত এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড ভৈরববাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় : জ্বালানিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় : জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। জ্বালানি আমদানিতে ব্যয় বেড়ে যাওয়ায় বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদনেও খরচ বেড়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর একটি বড় চাপ সৃষ্টি করছে।

সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত ‘উন্নয়নের কণ্ঠস্বর’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

জ্বালানিমন্ত্রী অভিযোগ করে বলেন, বিগত সরকার সমুদ্র জয় করলেও সামুদ্রিক জ্বালানি সম্পদ আহরণে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি করতে পারেনি। প্রতিবেশী দেশগুলো এ খাতে অনেক দূর অগ্রসর হয়েছে।

মন্ত্রী আরো বলেন, সমাজকল্যাণমুখী রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানিতে উন্নয়ন সহযোগীদের আরো বিনিয়োগ ও সহযোগিতা প্রয়োজন।

জ্বালানিমন্ত্রী জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যক্তি ও বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে এবারের বাজেটে কর শিথিল রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছেন। সরকার ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েও কাজ করছে বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের

মশা নিধন কার্যক্রমে দেশীয় উদ্ভাবনকে প্রাধান্য দিয়ে তা পরীক্ষা-নিরীক্ষা ও কাজে লাগাতে সিটি করপোরেশনগুলোকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ জুলাই) দুপুরে তিনি রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইয়ুথ টু ওয়ার্ল্ড আয়োজিত ‘মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি’ শীর্ষক অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হয়ে এ আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কাজে আসছে না।” তিনি আরো বলেন, “যদিও দেশের তৈরি রাসায়নিক ব্যবহার করে যে প্রযুক্তির আলোচনা চলছে, সেটি বেশ সম্ভাবনাময়।”

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, “ডেঙ্গু ও চিকনগুনিয়া বিস্তারের বর্তমান মৌসুমে মশার লার্ভা নিধন করাই মূল কাজ। যদি নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক কাজ করা সম্ভব হয়, তাহলে মশা নিধনে সিটি করপোরেশন এবং উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফলতার দিকে এগিয়ে যাবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%