ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গুরুতর অসুস্থ ছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা, জানা গেল বর্তমান অবস্থা


গুরুতর অসুস্থ ছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা, জানা গেল বর্তমান অবস্থা

‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি গুরুতর অসুস্থ ছিলেন বলে জানা গেছে। কিন্তু বর্তমানে তার শারীরিক অসুস্থতা এখন উন্নতির দিকে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কাজ থেকে কিছুদিন দূরে থাকার পর অবশেষে তিনি ভক্তদের জন্য একটি স্বস্তির খবর জানালেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক আবেগঘন পোস্টের মাধ্যমে জানিয়েছেন, বর্তমানে তিনি কথা বলতে পারছেন এবং খুব শিগগিরই নিয়মিত কাজের ক্ষেত্রে ফিরতে যাচ্ছেন। অমি তার পোস্টে উল্লেখ করেছেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমি কথা বলতে পারছি, তবে জোরে না। পুরোপুরি উন্নতি হচ্ছে কি না সেটা দেখার জন্য আরও এক মাস সময় লাগবে।’

তিনি তার কথায় আরও যোগ করেছেন, ‘আপাতত খুব কম কথা বলে আমি আবার আমার নিয়মিত কাজ শুরু করতে পারবো। আমি আবার ‘অ্যাকশন’ বলতে পারছি। ধন্যবাদ সবাইকে, আপনাদের দোয়ার জন্য অনেক কৃতজ্ঞ।’

আরও পড়ুন: কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত, চমক জানালেন মিঠুন

অমি জানালেন, শারীরিক অবস্থার পুরোপুরি উন্নতি হতে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার জন্য আরও অন্তত এক মাস সময় লাগবে। তবে এই সময়ের মধ্যে বসে থাকতে চান না তিনি।

এখন তাকে কম কথা বলে এবং কিছুটা সতর্কতা মেনেই আবারও শুটিং সেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তার এই পোস্টে সহযোগী এবং সাধারণ ভক্তরা স্বস্তি প্রকাশ করেছেন। সবাই তার দ্রুত এবং পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“পুশ-ইন ইস্যুতে সীমান্তে মানবিক সংকট: সাইফুল হক”

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


“পুশ-ইন ইস্যুতে সীমান্তে মানবিক সংকট: সাইফুল হক”

বাংলাদেশ-ভারত সীমান্তের পশ্চিমাংশের বিভিন্ন পয়েন্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ ইন তৎপরতায় সীমান্তে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, এই মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেন, বিএসএফ শিশু ও নারীসহ কয়েকশত মানুষকে বলপ্রয়োগ করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে একটি চরম অমানবিক পরিস্থিতি তৈরি করেছে।

বুধবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক এসব কথা বলেন।

এই বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আরো বলেন, পুশ ইন করা মানুষদের একটি অংশকে সীমান্তের শূন্য রেখায় (নো ম্যানস ল্যান্ড) ঠেলে দেওয়া হয়েছে। খাদ্য, পানীয় এবং চিকিৎসার অভাবে এদের মধ্যে কয়েকজনের জীবনাশঙ্কা দেখা দিয়েছে। কয়েকশত মানুষকে বাংলাদেশে পুশ ইন করার এই তৎপরতায় তিনি তীব্র অসন্তোষ ও নিন্দা জানান।

সাইফুল হক বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের পর থেকে ভারতের বাংলাদেশবিরোধী তৎপরতা নতুন মাত্রা নিয়েছে। এই কারণে সীমান্তে তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, যা সীমান্তের মানুষের মধ্যে গভীর নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। বিএসএফের এসব তৎপরতা তাদের বাংলাদেশ-বিদ্বেষী আগ্রাসী মনোভাবের এক উজ্জ্বল উদাহরণ।

তিনি বিবৃতিতে আরও উল্লেখ করেন, উভয় দেশে অবস্থানরত বৈধ নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য নির্দিষ্ট আইনি ও বৈধ প্রক্রিয়া রয়েছে। আইনি প্রক্রিয়া বাদ দিয়ে কোনোভাবে জবরদস্তিমূলক পুশ ইন মেনে নেয়া যায় না। এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

সাইফুল হক দাবি করেন, বাংলাদেশ এবং ভারতের যদি প্রকৃত বন্ধুত্ব থাকতে চায়, তাহলে অবিলম্বে এই পুশ ইন তৎপরতা ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি অধিগ্রহণ সফটওয়্যারে ডাটা এন্ট্রি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


ভূমি অধিগ্রহণ সফটওয়্যারে ডাটা এন্ট্রি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূমি ব্যবস্থার অটোমেশনের মাধ্যমে সৃজিত “Land Acquisition and Requisition Management System” সফটওয়্যারে ডাটা এন্ট্রি বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির মহোদয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ জনাব রিনাত ফৌজিয়া।

উক্ত মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ।

সভাটি অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জে, ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেশাল বিসিএসের মাধ্যমে ৫ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


স্পেশাল বিসিএসের মাধ্যমে ৫ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে স্পেশাল বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১৭ জুন) দুপুরে, ২৫০ শয্যাবিশিষ্ট রাজবাড়ী সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শনকালে এই তথ্য সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, "আমরা একটি অথৈ সাগরের ভেতরে সাঁতার কাটছি। তবুও আল্লাহর রহমতে বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার ডাক্তার নেব।" তিনি বলেন, "আরও প্রশিক্ষণের ব্যবস্থা করছি। রাজবাড়ী সদর হাসপাতালে ১৪ জন চিকিৎসক নতুন দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জন যোগদান করেনি। দুইজন কনসালটেন্ট দেওয়া হয়েছে। আরও যা দরকার, আমরা দেব।"

তিনি উল্লেখ করেন, "সারা বাংলাদেশে যে ডেপুটেশন ছিল, এগুলো আমরা বাতিল করছি।" এখানে এক নারী ডাক্তার দুই মাস ধরে আসছেন না বলেও তিনি জানান। "তিনি অন্য জায়গায় প্র্যাকটিস করেন। তাকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। যদি তিনি এখানে যোগদান না করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিছু কিছু কাজ আমরা করছি। ১৭ বছরের জঞ্জাল তো একবারে শেষ করতে পারবো না।"

মন্ত্রী বলেন, "মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করে। আমরা আসলে একটা টিম। ডাক্তার, নার্স, আয়াসহ অন্যান্য যারা রয়েছে, আমরা সবাই একই পরিবারের সদস্য। আমাদের সমন্বিতভাবে দেশটাকে গড়তে হবে। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি। এটি আমাদের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি। আমরা স্বাস্থ্যসেবাকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। বিনা চিকিৎসায় কাউকে মরতে দিতে চাই না। এই জিনিসগুলো বাস্তবায়িত করার লক্ষ্যে মানুষ যাতে সত্যিকারের সেবা পায়, সেজন্য আমরা সবাইকে মোটিভেট করছি। আর ডেঙ্গুর বিরুদ্ধে পরিচ্ছন্নতা অভিযানের জন্য আমরা ডিসিকে বলেছি।"

সরদার মো. সাখাওয়াত হোসেন এরপর বলেন, "আমাদের আসার উদ্দেশ্য হাসপাতালের নতুন ভবনটি দেখা। এটা খুব শিগগিরই উদ্বোধন করবো। এটাতে কি কি ফার্নিচার ও যন্ত্রপাতি লাগবে, এগুলো দেখলাম। হাসপাতালের সুপেয় পানি ও ড্রেনেজ ব্যবস্থা আরও আধুনিক করতে হবে, যাতে পানি স্মুথলি চলে যেতে পারে। কোথাও যাতে পানি না জমে। হাসপাতালে একটা ফ্রিজার দিতে হবে। এই বাকি কাজগুলো আমাদের করতে হবে। এগুলো শেষ করে মাননীয় প্রধানমন্ত্রী হাসপাতালটির ২৫০ শয্যা উদ্বোধন করবেন।"

তিনি আরও বলেন, "এই হাসপাতালে সার্ভিসের ব্যবস্থা দেখলাম। কর্মচারীরা বেতন ঠিক মতো পায় কিনা, তাদের উপস্থিতি ঠিক আছে কিনা, ডাক্তাররা নিয়মিত আসেন কিনা, নতুন পদায়নকৃত ডাক্তাররা ঠিকমতো কাজ করছেন কিনা— বিভিন্ন সাইড আমরা দেখলাম। আমি এই হাসপাতালে বড় ধরনের কোনো নোটেবল ত্রুটি পাইনি।"

মন্ত্রী জানান, "প্রত্যেক হাসপাতালে আইসিইউ ব্যবস্থা চালুসহ ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস প্রতিস্থাপন করতে যাচ্ছি। আমরা এ বিষয়ে মিটিং করেছি, টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি হাসপাতালে এমনকি উপজেলা পর্যন্ত গরিব মানুষের জন্য কম দামে কিডনি ডায়ালাইসিস করতে হবে। এজন্য আমরা মেশিন ক্রয় করছি। গরিব মানুষ কিডনি ডায়ালাইসিস যাতে কম টাকায় করতে পারে, আমরা এবার বাজেটেও কিডনি ডায়ালাইসিসের টাকা কমিয়ে দিয়েছি। গত সপ্তাহেও ১০টি হাসপাতালে আমরা আইসিইউ দিয়েছি।"

এর আগে, রাজবাড়ী সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়ার্ডের টয়লেট ও রান্নাঘর দেখতে যান। পরিদর্শনকালে তিনি বিভিন্ন রোগীদের কাছে খোঁজখবর নেন। এ ছাড়াও, হাসপাতালের নতুন ভবন তিনি ঘুরে ঘুরে দেখেন।

পরে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে কর্মরত ডাক্তারদের হাজিরা খাতা চেক করেন। পরে বাইরে এসে হাসপাতালের মাস্টাররোলে নিয়োজিত কর্মচারীদের হাজিরা খাতা নিয়ে তারা উপস্থিতি আছে কিনা তা পর্যবেক্ষণ করেন। এছাড়া, হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন ও দালালমুক্ত রাখার নির্দেশনা দেন তিনি।

এ সময় জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির গোলে বাংলাদেশের আনন্দ পৌঁছে গেল আর্জেন্টিনার সংবাদমাধ্যমে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


মেসির গোলে বাংলাদেশের আনন্দ পৌঁছে গেল আর্জেন্টিনার সংবাদমাধ্যমে

লিওনেল মেসির একেকটি গোলে উদ্‌যাপন করছে আর্জেন্টিনার সমর্থকেরা কানসাস সিটির গ্যালারিতে। ঠিক যেমনটি ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। আলজেরিয়ার বিপক্ষে যখন আর্জেন্টিনা গোল করেছে, তখন বাংলাদেশে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো এই ঘটনাটি যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রচার করেছে।

ফুটবল বিশ্বকাপের সময় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের একটি বড় অংশ ব্রাজিল-আর্জেন্টিনা ‘গ্রুপে’ ভাগ হয়ে যায়, এ কথা তো সকলের জানা। প্রিয় দলের হারে সমর্থকদের মধ্যে বিমর্ষতা দেখা যায়, আবার যখন তারা জিতেন, তখন যেন আনন্দের বন্যা বয়ে যায়। আজ আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচটি দেশের বহু এলাকায় বড় পর্দায় ফুটবলপ্রেমীরা উপভোগ করেছেন। আর্জেন্টিনার একেকটি গোলের পরে দর্শকদের মধ্যে হর্ষধ্বনি শোনা গেছে। অনেকে ভুভুজেলা বাজিয়ে এবং নাচানাচি করে উদ্‌যাপন করেছেন।

বাংলাদেশে আর্জেন্টাইন সমর্থকদের উদ্‌যাপনের একটি ভিডিও শেয়ার করেছে আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এবং ডায়রিও ওলে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে। টিওয়াইসি স্পোর্টস এক্স হ্যান্ডলে ক্যাপশনে লিখেছে, ‘মেসির একটি গোলের পর বাংলাদেশে এভাবেই উদ্‌যাপন করা হয়েছিল।’ ডায়রিও ওলে ফেসবুকে শেয়ার করে লিখেছে, ‘এভাবেই বাংলাদেশে আর্জেন্টিনার জয় উদ্‌যাপন করা হয়েছিল।’

রেকর্ডের বরপুত্র মেসি আজ আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের পুরো আলো নিজের দিকে আকর্ষণ করেছেন। তিনি এই ম্যাচেই বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছেন। ফলে তিনি ও মিরোস্লাভ ক্লোসা যৌথভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠেছেন। দুইজনেই ১৬টি করে গোল করেছেন বিশ্বকাপে।

৩৮ বছর ৩৫৭ দিন বয়সে হ্যাটট্রিক করে মেসি আজ বিশ্বকাপ ইতিহাসে বয়স্ক ফুটবলার হিসেবে হ্যাটট্রিকের একটি কীর্তিও গড়েছেন। এর আগে এই রেকর্ডটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর নামে, যিনি ২০১৮ সালে ১৫ জুন স্পেনের বিপক্ষে ৩৩ বছর ১২২ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%