০৮:৩২ এম
নবগঠিত কুমিল্লা ওয়াসা বোর্ডের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
গতকাল রবিবার (৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন-২০২৬-এর ৭ (১) ধারা অনুযায়ী আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হলো।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
এ সম্পর্কে আরও জানা যায়, ওয়াসিম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি কুমিল্লা নগরীর মুন্সেফ বাড়ি এলাকার আবদুর রহিম মাহমুদ এবং জাহানারা মাহমুদ দম্পতির ছেলে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সর্বশেষ ভিপি (সহসভাপতি) ছিলেন।
১৯৯৮ সালে ছাত্রশিবিরের সঙ্গে যৌথ প্যানেল দিয়ে ওয়াসিম ভিপি পদে নির্বাচিত হন। ওয়াসিম কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন।
গত ১৩ মে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে কুমিল্লা নগরীর পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে আধুনিক ও টেকসই করার জন্য ওয়াসা গঠনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন