০৫:৫১ পি.এম
কৃষি, কৃষক, ক্ষেতমজুর এবং দেশ রক্ষার লক্ষ্যে উন্নয়ন বাজেটে ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দের জন্য বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করা, মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করা, জিনিসপত্রের দাম কমানো এবং কৃষক ও ক্ষেতমজুরদের কাজ, খাদ্য ও রেশনিংয়ের নিশ্চয়তা চেয়ে অর্থমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের উদ্যোগে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
আরও পড়ুন: রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের ১নং রেলগেটে এসে সমাবেশে মিলিত হয়।
সংগঠনের জেলা সভাপতি গোলাম ছাদেক লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আহসানুল হাবীব সাঈদ, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের জেলা সংগঠক নিলুফার ইয়াসমিন শিল্পী, ডাক্তার আব্দুল জব্বার, কমরেড আয়নাল হক এবং শাহজালাল তোতা প্রমুখ।
বক্তারা দাবি করেন, বাংলাদেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির সঙ্গে যুক্ত। গত ৫৪ বছরের শাসনে এই দেশে কৃষি ও কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে এবং কৃষকরা অধিকাংশ ক্ষেত্রেই দিনমজুর এবং ভূমিহীনে পরিণত হয়েছে।
দেশকে রক্ষা করার জন্য কৃষি এবং কৃষকদের রক্ষা করা প্রয়োজন। সমাবেশের শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
আরও পড়ুন: বাকেরগঞ্জে সাজসজ্জায় দেবালয়ের পরেই কৈলাশ পূজামণ্ডপ
স্মারকলিপিতে আসন্ন বাজেটে ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দ দেওয়া ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন