০৩:০৬ পি.এম
মামলা ফাইলিংয়ের সুবিধার্থে আজ শনিবার (৬ জুন) সুপ্রিম কোর্টের বিভিন্ন শাখা এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একটি শাখা খোলা রয়েছে। এই বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় একটি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ শনিবার অফিস সময়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের স্ট্যাম্প রিপোর্টার, ফাইলিং ও হলফনামা শাখা খোলা রাখা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে যে, আইনজীবীদের মামলার নোটিশ কপি দেওয়ার সুবিধার্থে নোটিশ কপি গ্রহণ শাখা আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন