বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:০৫ পি.এম
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার ডারবানের একটি উপশহরে বন্দুকধারীরা একটি বাড়িতে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে।
প্রাদেশিক সরকারের প্রধান বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এএফপি ডারবান থেকে এই খবরটি জানিয়েছে।
কোয়াজুলু-নাটাল প্রদেশের প্রিমিয়ার থামসানকা এনতুলি এএফপিকে জানান, নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও অন্তর্ভুক্ত রয়েছে। মঙ্গলবার রাত ১১টার কিছু আগে তারা একটি বাড়িতে অবস্থান করছিলেন।
সেই সময় সশস্ত্র হামলাকারীরা সেখানে ঢুকে গুলি চালায় বলে জানা গেছে।
এনতুলি আরও জানান, হামলায় দুই ব্যক্তি বেঁচে গেছেন।
ডারবান কোয়াজুলু-নাটাল প্রদেশের প্রধান শহর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : রাজশাহী রেঞ্জ পুলিশের একটি অভিযানে ১৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে ১৬৬ জনকে গ্রেপ্তার করার পাশাপাশি মাদকদ্রব্যও উদ্ধার করেছে।
আজ বুধবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রেঞ্জজুড়ে মোট ৬২টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দস্যুতা ১টি, সাইবার সুরক্ষা আইন ১টি, চুরি ৩টি এবং অন্যান্য খাতে ৫৭টি মামলা অন্তর্ভুক্ত রয়েছে। স্বস্তির বিষয় হলো, এই সময়ে কোনো খুন, ডাকাতি, যৌতুকের জন্য হত্যা অথবা নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনা ঘটেনি। তবে এই সময়ে ৩টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে রাজশাহী রেঞ্জের পুলিশ গত ২৪ ঘণ্টায় মোট ৪৫টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে পরোয়ানাভূক্ত ৫৮ জন, সাজাপ্রাপ্ত ৭ জন, তদন্তাধীন মামলায় ৯১ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য ১০ জনসহ মোট ১৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পৃথক অভিযানে ২৫ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৬ গ্রাম হেরোইন, ১৫৪ বোতল ইস্কাপ সিরাপ, ১৭৯ পিস ইয়াবা, ২৫৫ পিস ট্যাপেন্টাডল, ২০ গ্রাম গাঁজা এবং ৯ লিটার চোলাই মদ। অন্যদিকে, সাধারণ মানুষকে পুলিশি সেবা প্রদানেও তৎপরতা অব্যাহত রয়েছে। যার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ১,০৫৫ জন সেবাগ্রহীতা থানায় সেবা গ্রহণ করেছেন এবং চলতি মাসে এই সেবার মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১৯৮ জনে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেট্রোরেলের চলন্ত অবস্থায় দরজা খুলে যাওয়ার একটি ঘটনা ঘটেছে। এই কারণে নিরাপত্তার স্বার্থে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল প্রায় ২৬ মিনিটের জন্য বন্ধ রাখা হয়। পরে যান্ত্রিক ত্রুটি মেরামত করার পর ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়ে ওঠে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের দিকে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের পেছনের দরজা হঠাৎ খুলে যায়।
এই অবস্থায় নিরাপত্তার অংশ হিসেবে সকাল ৭টা ৩৭ মিনিটে ট্রেন চলাচল তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়।
পরবর্তীতে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি সমাধান করে সকাল ৮টা ৩ মিনিটে সার্ভিস পুনরায় চালু করা হয়।
এই কারণে ওই রুটে ট্রেন চলাচল ২৬ মিনিটের জন্য সাময়িকভাবে ব্যাহত হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন, ছাত্রদল যদি রাজপথে সক্রিয় না থাকে, তাহলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে।
তিনি বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ কথা বলেন।
পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, ‘ছাত্রলীগের ভয়ে যারা একসময় গোপনে ছিল কিংবা ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল, তারা কীভাবে ছাত্রদলকে পিটিয়ে রাজশাহী ছাড়া করতে চায়? ছাত্রদল রাজপথে না থাকলে তো ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে। এই বাস্তবতা কেন এরা বুঝতে চায় না?’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, ‘দেখেন, এরা বিরোধী দল হয়েই কুত্তার মতো পিটিয়ে সরকারি দলের লোকজনকে এলাকা ছাড়া করতে চায়। ভবিষ্যতে ক্ষমতায় গেলে কি করবে, তা নিশ্চয়ই অননুমেয় না?’
জামায়াত-শিবিরের সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘বিরোধী দল হয়েই জামায়াত-শিবির মজলুম থেকে জালিম হয়ে গেছে। সুতরাং, জামায়াত জালিমের পরিণতি আওয়ামী জালিমের মতোই হবে!’
তিনি আরও বলেন, ‘এদেরকে কাঁচুমাচু করে দেশ পরিচালনার সুযোগ নেই। শেখ হাসিনা যেমন বলেছিলেন বিএনপিকে এক দিনও শান্তিতে দেশ চালাতে দেবেন না, জামায়াত-শিবিরও একই পথ অনুসরণ করছে।’
রাশেদ খান সতর্ক করে বলেন, ‘জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে এরা শেখ হাসিনার থেকেও ভয়ংকর হয়ে উঠবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাগোয়া (জাপান), ২৩ সেপ্টেম্বর ২০২৬ - এশিয়ান গেমসে তাদের অভিষেকের সময় বাংলাদেশ নারী হকি দল কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। আজ জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত পুল ‘এ’-এর ম্যাচে তারা দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে পরাজিত হয়েছে।
প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ দল শুরু থেকেই দক্ষিণ কোরিয়ার আক্রমণাত্মক খেলার চাপ মোকাবেলা করতে ব্যর্থ হয়। কোরিয়ার খেলোয়াড়রা বারবার বাংলাদেশের রক্ষণভাগকে চ্যালেঞ্জ করে এবং ম্যাচে আটটি গোল করে।
এর আগে বাংলাদেশ দল চীনের বিরুদ্ধে ১৩-০ গোলে পরাজিত হয়েছিল, কিন্তু মালয়েশিয়ার বিরুদ্ধে তারা তুলনামূলকভাবে ভালো খেলে। তবে শেষ পর্যন্ত ওই ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হেরে যায়।
তিনটি ম্যাচ শেষে বাংলাদেশের গোলসংখ্যা মাত্র একটি, যেখানে তারা ২৪টি গোল হজম করেছে। ফলে তাদের গোল ব্যবধান দাঁড়িয়েছে ১-২৪।
পুল ‘এ’-তে বাংলাদেশের বাকি দুটি ম্যাচ কাজাখস্তান ও চাইনিজ তাইপের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ