ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শনিবার রাজধানীর শ্যামবাজার, বাংলাবাজারসহ বিভিন্ন মার্কেট বন্ধ


শনিবার রাজধানীর শ্যামবাজার, বাংলাবাজারসহ বিভিন্ন মার্কেট বন্ধ

মানুষ বিভিন্ন প্রয়োজনের জন্য দোকানপাট ও মার্কেটে প্রবেশ করে। তবে, যদি তারা তীব্র যানজট অতিক্রম করে গিয়ে দেখতে পায় যে সব দোকানপাট বন্ধ, তাহলে তাদের প্রচেষ্টা বিফলে যাবে। তাই, চলুন জানি শনিবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

যেসব স্থানগুলোতে দোকানপাট বন্ধ থাকবে সেগুলি হলো: শ্যামবাজার, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, গুলিস্তানের দক্ষিণ অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চানখারপুল।

আরও পড়ুন: মোহাম্মদপুরে ককটেলসহ যুবলীগের ২ কর্মী গ্রেফতার

যেসব মার্কেট বন্ধ থাকবে

এছাড়া, নিম্নলিখিত মার্কেটগুলোও বন্ধ থাকবে: ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানশন।

যে দর্শনীয় স্থান বন্ধ থাকবে

শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

আরও পড়ুন: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ ১২ জেলার জন্য ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ এম


ঢাকাসহ ১২ জেলার জন্য ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা

রাজধানী ঢাকাসহ দেশের ১২টি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা সম্পর্কে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা প্রদান করেছে সংস্থাটি।

শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

এতে জানানো হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণে এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্য পেরুতে ৬.৮ মাত্রার ভূমিকম্প, রাজধানী লিমা কেঁপে ওঠে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ এম


মধ্য পেরুতে ৬.৮ মাত্রার ভূমিকম্প, রাজধানী লিমা কেঁপে ওঠে

মধ্য পেরুতে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২০ নভেম্বর) এই কম্পনের ফলে রাজধানী লিমাসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে, তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র এবং পেরুর ভূ-ভৌতিক ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী লিমা থেকে প্রায় ৩২০ কিলোমিটার পূর্বে আন্দীয় অঞ্চলের জুনিন প্রদেশে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১২৯ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হওয়ার পরপরই লিমার বাসিন্দারা খোলা জায়গায় আশ্রয় নেন। স্থানীয় টেলিভিশনের ফুটেজে আইন প্রণেতাদেরও সংসদ ভবন (কংগ্রেস) ছেড়ে বেরিয়ে আসতে দেখা গেছে।

জুনিন প্রদেশের স্থানীয় পরিষদ সদস্য ভিসেন্তে কুইস্পে স্থানীয় সংবাদমাধ্যম আরপিপি-কে জানিয়েছেন, ওই অঞ্চলে এত তীব্র মাত্রার ভূমিকম্প এটিই প্রথম।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, বিশ্বের তৃতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ পেরুর অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো খনি শিল্প। ভূমিকম্পের উৎপত্তিস্থল জুনিনে বেশ কিছু মাঝারি খনির পাশাপাশি পেরুর অন্যতম বৃহৎ তামার খনি ‘তোরোমোচো’ অবস্থিত।

এদিকে, মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা নিশ্চিত করেছে যে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই। ভৌগোলিকভাবে পেরু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ বা আগ্নেয় বলয়ের ওপর অবস্থিত হওয়ায় টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহিদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে তারা তাদের শ্রদ্ধা জানান।

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া তিন বাহিনী প্রধান প্রধানমন্ত্রী সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগে এবং বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এর আগে শনিবার ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেরুতে ৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


পেরুতে ৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল

লাতিন আমেরিকার দেশ পেরু ৬ দশমিক ৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। শুক্রবার, দেশটির মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলে এ ভূমিকম্পটি আঘাত হানে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির (এএ) রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জুনিন অঞ্চলের ওন্দোরেস থেকে ২২ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে অনুভূত হওয়া এ ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১৪২ দশমিক ১ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ, নজরদারি বা ঝুঁকির ঘোষণা করা হয়নি।

এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%