০৬:১৯ এম
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে ঘোষিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ‘ব্যর্থ হতে বাধ্য’ বলে মন্তব্য করেছেন আব্বাস আরাগচি।
তিনি বলছেন, গত ১৪ বছর আগে ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের কথা বলা হয়েছিল, কিন্তু সেটি ব্যর্থ হয়েছে। আট বছর আগে মার্কিন প্রশাসনের যে ‘সর্বোচ্চ চাপ’ নীতির কথা বলা হয়েছিল, সেটিও ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, পাঁচ মাস আগে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ আহ্বান জানানো হয়েছিল। সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। তাই ট্রাম্পের সদ্য ঘোষিত ‘এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক অভিযান’ও ব্যর্থ হতে বাধ্য।
আরও পড়ুন: ইরানকে টেক্কা দিতে সৌদির গোপন প্রস্তুতি, স্যাটেলাইট ছবিতে মিলল চাঞ্চল্যকর দৃশ্য
নিজের পোস্টে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি ছবি প্রকাশ করেন। ছবিতে ২০১২ সালের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্য তুলে ধরা হয়েছে, যেখানে ইরানের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলোকে ‘নিষেধাজ্ঞার ইতিহাসে সবচেয়ে কঠোর’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে বুধবার ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দেন। তিনি এটিকে ‘যেকোনো দেশের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক অভিযান’ হিসেবে বর্ণনা করেন। ট্রাম্পের মতে, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের এ উদ্যোগ হবে ‘অভূতপূর্ব মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতা’।
এছাড়া, ইরানকে সহায়তা দেওয়া আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, বিমানবন্দর বা সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধেও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তেহরানের আর্থিক সহায়তার পথ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের মিত্রদেরও এ উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্প তার এই অভিযানের নাম রেখেছেন ‘ইকোনমিক ডি-ডে’।
সূত্র: আনাদোলু এজেন্সি
আরও পড়ুন: শুধু ৯ দেশ-ই নয়, বিশ্ব এক হলেও হারবে? কারণ- ইয়েমেনের জন্য নবী (সা.) দোয়া করেছিলেন!
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন