ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

উপজেলা পরিষদ চত্বরে ওয়াকওয়ের সুরক্ষায় সচেতনতার বার্তা


উপজেলা পরিষদ চত্বরে ওয়াকওয়ের সুরক্ষায় সচেতনতার বার্তা

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ চত্বরে নির্মিত ওয়াকওয়ে দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধে সকলের সহযোগিতা কামনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ।

এটি তিনি উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরপাড় ঘিরে বয়স্ক, শিশু, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের হাঁটাচলা ও শারীরিক ব্যায়ামের সুবিধার্থে পার্কিং টাইলস দ্বারা একটি আধুনিক ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে।

কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, অনেকেই ওই ওয়াকওয়ে ব্যবহার করে মোটরসাইকেল চালাচ্ছেন। অনেক ক্ষেত্রে দ্রুতগতিতে মোটরসাইকেল চলাচলের কারণে পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি ওয়াকওয়ের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

এটি ওয়াকওয়ে নির্মাণের মূল উদ্দেশ্য ব্যাহত করছে এবং উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্য ও পরিবেশও নষ্ট হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, “ওয়াকওয়েটি জনগণের হাঁটাচলা, শরীরচর্চা ও বিনোদনের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে। এর সুরক্ষা ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা সবার দায়িত্ব।”

জনস্বার্থে নির্মিত এই স্থাপনার সৌন্দর্য ও কার্যকারিতা বজায় রাখতে সকলকে ওয়াকওয়ে দিয়ে মোটরসাইকেল চলাচল থেকে বিরত থাকতে হবে। তিনি উপজেলা পরিষদ চত্বরে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং সরকারি সম্পদ সংরক্ষণে সকলের সচেতনতা ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
পাবনা পুলিশ লাইনস স্কুল

ক্লাস চলাকালে ফ্যান খুলে মাথায় পড়ে আহত শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


ক্লাস চলাকালে ফ্যান খুলে মাথায় পড়ে আহত শিক্ষার্থী

পাবনায় ক্লাস চলাকালীন সময় এক শিশু শিক্ষার্থী ফ্যান খুলে মাথায় পড়ে আহত হয়েছে। এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে দশটার দিকে পাবনা পুলিশ লাইনস স্কুলের পঞ্চম শ্রেণীতে। আহত শিশুটির নাম তামজিদ (১০) এবং সে পাবনা পৌর সদরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে। সে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। স্কুল সূত্রে জানা গেছে, টিফিন শেষে ক্লাস কার্যক্রম শুরু হয় সকাল ১০টা ২০ মিনিটে। ক্লাস চলাকালীন সময় সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে স্কুলের দ্বিতীয়তলায় ৪০৩ নাম্বার রুমে পঞ্চম শ্রেণির ফ্যানটি আকস্মিকভাবে খুলে তামজিদ এর মাথার ওপর পড়ে। এই কারণে তার মাথা ফেটে গুরুতরভাবে আহত হয়। পরে স্কুলের শিক্ষকরা দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান, সেখানেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পাবনা পুলিশ লাইনস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা শিশুটিকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা, যেমন ওষুধ সহ অভিভাবককে বোঝানো হয়েছে। তামজিদের আঘাত গুরুতর নয়। যেহেতু এটি একটি দুর্ঘটনা, তাই তার পিতার কোনও অভিযোগ নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও উল্লেখ করেন যে, আমরা সর্বদা স্কুলের বৈদ্যুতিক উপকরণগুলো পরীক্ষা করে থাকি। বর্তমানে এই দুর্ঘটনার পর, আমরা সকল ফ্যান পুনরায় পরীক্ষা করার এবং ভেঙে যাওয়া ফ্যানের পরিবর্তে নতুন ফ্যান স্থাপনের ব্যবস্থা করবো। উল্লেখ্য, পাবনা পুলিশ লাইনস স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখায় মোট ১৬০০ জন শিক্ষার্থী রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে গ্রামীণ সড়কের উন্নয়ন, দূর হচ্ছে ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


চাটমোহরে গ্রামীণ সড়কের উন্নয়ন, দূর হচ্ছে ভোগান্তি

পাবনার চাটমোহরে জনগুরুত্বপূর্ণ একটি সড়কের উন্নয়ন কাজ হওয়ায় এলাকাবাসীর ভোগান্তি দূর হচ্ছে। তেনাচিড়া থেকে কাটাখালী গ্রামীণ সড়ক প্রশস্তকরণ ও মেরামত কাজ এগিয়ে চলেছে। এই গ্রামীণ সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ এ সড়কটি ব্যবহার করেন। দীর্ঘদিনের দাবি ও ভোগান্তির পর অবশেষে সড়কটির উন্নয়ন কাজ শুরু হয়েছে। এলাকাবাসীর মনে নতুন আশার সঞ্চার ঘটেছে। সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে এলাকাবাসীর ভোগান্তি যেমন চলে যাবে, তেমনি দীর্ঘদিনের আশার প্রতিফলন ঘটবে। সড়কটি নির্মাণকালে কিছু সমস্যা ও অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ দ্রুত তা সমাধানের উদ্যোগ গ্রহণ করেছে। প্রকল্পে ক্ষতিগ্রস্থ এজিং মেরামত করাসহ নির্মাণ সামগ্রীর মান বজায় রেখে কাজ করা হচ্ছে। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বরেন্দ্র কনস্ট্রাকশন। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে সুষ্ঠুভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি মনিটরিং কার্যক্রমও জোরদার করা হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশের ক্ষতিগ্রস্থ এজিং মেরামত করা হয়েছে। নির্মাণ কাজের প্রয়োজনীয় মান বজায় রাখতে উপজেলা প্রকৌশলী এনামুল কবিরের তদারকিতে সিডিউল মোতাবেক নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। সড়ক নির্মাণে ব্যবহৃত খোয়ার মান নিয়েও প্রশ্ন ওঠায়, তা সরিয়ে নেওয়া হয়েছে। একইসাথে সড়কের নির্মাণকাজে সঠিকভাবে পিচ ঢালাই করা হয়েছে। প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য পর্যাপ্ত তদারকি নিশ্চিত করা হয়েছে। জনগণের অর্থে বাস্তবায়িত গুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণ কাজ সুষ্ঠুভাবে হবে বলে এলাকাবাসীর আশা। সড়কটির উন্নয়ন ও প্রশস্তকরণের ফলে স্থানীয় বাসিন্দারা খুশি হয়েছেন।

উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন, মান বজায় রেখে কাজটি যাতে সম্পন্ন করা যায়, এজন্য আমরা সার্বক্ষনিক তদারকি করছি। কোন অনিয়মের সুযোগ নেই। উপজেলা প্রকৌশলী মোঃ এনামুল কবির বলছেন, যে সমস্যা হয়েছিল, তা ঠিক করা হচ্ছে। কাজটা চলমান আছে। আমরা সবকিছু দেখে সুষ্ঠুভাবে কাজ করছি, কোন সমস্যা থাকলে, অবশ্যই দেখবো। যদি কোথাও কোনো প্রবলেম হয় সেটা ঠিক করা হবে। কোন অনিয়ম হলে, তা মানার সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওমান উপকূলে নতুন আতঙ্ক, পরপর ৩ ভারতীয় জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


ওমান উপকূলে নতুন আতঙ্ক, পরপর ৩ ভারতীয় জাহাজে হামলা

ইরান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ওমান উপকূলে আরো একটি ভারতীয় জাহাজে হামলার ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি ভারতের দূতাবাস এবং ওমান কর্তৃপক্ষের পক্ষ থেকে।

গলফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের শিনাস বন্দরের কাছাকাছি একটি ভারতীয় জাহাজ হামলার শিকার হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে এটি পরপর তিনটি জাহাজে হামলার ঘটনা যা ঘটল। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।

ভারতীয় দূতাবাস, যা মাসকাটে অবস্থিত, তারা এক্সের মাধ্যমে জানায় তারা ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে তারা ওমানের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, "আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং আরও তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছি।" এখন পর্যন্ত সংশ্লিষ্ট জাহাজের পরিচয়, ক্ষয়ক্ষতির মাত্রা বা কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এটি ওমান উপকূলে অল্প সময়ের ব্যবধানে তৃতীয় সামুদ্রিক হামলা।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত এই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। তবে সাম্প্রতিক ঘটনায়গুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত কি না বা এগুলো পৃথক ঘটনা, এ বিষয়ে ওমান কর্তৃপক্ষ এখনও তদন্ত করছে বলেও খবর এসেছে।

গত ৮ জুন প্রথম ঘটনা ঘটে, যখন হরমুজ প্রণালির দক্ষিণে ‘এমটি মারিভেক্স’ নামের একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাহাজটিতে তখন ২৪ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে আগুন লাগে এবং দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে জানা যায়, ভারতীয় নাবিকদের সবাই নিরাপদে ছিলেন। তবে আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়।

এরপর ১০ জুন ওমান উপকূলে ‘সেটেবেলো’ নামের একটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়। জাহাজটিতে থাকা ২৪ জন ভারতীয় নাবিকের মধ্যে ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পরে নিশ্চিত করেন, নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। নৌপরিবহনমন্ত্রী জানান, জীবিতদের দেশে ফিরিয়ে আনা এবং নিহতদের মরদেহ স্বদেশে পাঠানোর জন্য সরকার কাজ করছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন তিনি।

ভারত সরকার জানিয়েছে, সর্বশেষ ঘটনাসহ সাম্প্রতিক তিনটি সামুদ্রিক ঘটনার বিষয়ে আন্তর্জাতিক ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির সাথে সাথে আরো তথ্য প্রকাশ করা হবে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ও ওমান উপকূল ঘিরে চলমান নিরাপত্তা সংকট আন্তর্জাতিক বাণিজ্য ও নৌপরিবহনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষ করে ভারতীয় নাবিকদের সম্পৃক্ততা থাকায় নয়াদিল্লি পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গল্প বলায় রাজশাহী বিভাগে সেরা চাটমোহরের জয়িতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


গল্প বলায় রাজশাহী বিভাগে সেরা চাটমোহরের জয়িতা

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ উপজেলা ও জলা পর্যায়ের পরে বিভাগীয় পর্যায়ে ‘গল্প বলা’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জয়িতা আশরাফ। জয়িতা আশরাফ, ব্যবসায়ী আশরাফুল হক জাঈদীর মেয়ে।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির অত্যন্ত মেধাবী ছাত্রী জয়িতা আশরাফ ‘গল্প বলা’ প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে সেরা হওয়ার পর রাজশাহী বিভাগীয় পর্যায়ে বাছাইয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। গত ৯ জুন রাজশাহীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জয়িতার পরবর্তী গন্তব্য এবার ঢাকা। আগামী ১৬ জুন ঢাকাতে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করবে। জয়িতা পাবনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু হিসাবে এবং বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হিসেবেও প্রথম স্থান লাভ করেছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতারী জামান শিমু বলেন, চলতি প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী এই শিক্ষার্থী পাবনা জেলা পর্যায়ে তিনটি বিষয়ে সেরা হয়েছে। এর মধ্যে ‘গল্প বলা’ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় পর্যায়ে সে প্রথম স্থান অধিকার করেছে। তার এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। জয়িতার জন্য আমাদের হৃদয় থেকে শুভকামনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%