১০:৩১ পি.এম
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ-এর উদ্যোগে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা এলাকায় ৫০ জন মডেল কৃষক নিয়ে এক কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আলোচিত কর্মশালাটি বাধন ফুড প্যালেসে আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান, যিনি রিজনাল সেলস ম্যানেজার, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ, খুলনা, উপস্থিত ছিলেন। অন্যদিকে, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, টিএসও, সাতক্ষীরা, ব্র্যাক সিডের পাটকেলঘাটা বাজারের ডিলার মোঃ রফিকুল ইসলাম টুটুল, মেসার্স মায়েরদোয়া বীজ ভান্ডার এবং ডিলার কেশব কুমার সাধু, মেসার্স মুকুন্দ সীড ফার্ম। এই কর্মশালায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি উদ্যোক্তা, এবং অনেক রিটেইলার অংশগ্রহণ করেন। কর্মশালার সময় কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয় জৈব বালাইনাশকের গুরুত্ব, নিরাপদ খাদ্য উৎপাদন, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (ওচগ), এবং পরিবেশবান্ধব আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড সবজি বীজ ও জৈব বালাইনাশক বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন