ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপন


বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপন

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় নারায়ণগঞ্জের পর্যটন সম্ভাবনা, পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে পর্যটন খাতের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন,
টুরিস্ট পুলিশ, অফিসার্স ইনচার্জ, মোঃ মাহবুবুল হক, মাতৃছায়া সংস্থার প্রেসিডেন্ট মোজাম্মেল হোসেন লিটন, সোনারগাঁর রিসোর্ট এর পক্ষ থেকে তরিকুল ইসলাম, বাংলার তাজমহলের পক্ষ থেকে, সিরাজদুল্লাহ উজ্জ্বল, মোঃ নূর এ আলম, ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির সভাপতি,

হাজী মোহাম্মদ নাজির খান সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
সোনারগাঁ রয়েল রিসোর্ট,, বক্তব্য রাখেন তরিকুল ইসলাম, তিনি জানান ব্যবস্থা সহ্য করতে হবে পর্বেক্ষণের সুবিধায় সিসিটিভি স্থাপনে প্রস্তাব রাখেন,
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ || ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি.

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

শনিবার দিবাগত রাতে হামলার ঘটনা ঘটেছে সালমান মুক্তাদিরের স্টুডিওতে, যিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। এই ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই হামলার তীব্র নিন্দা করেছেন।

তিনি মন্তব্য করেন, ‘চাঁদা দিতে রাজি না হওয়ায় স/ন্ত্রাসীরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।’

জুলাই মাসে সালমান মুক্তাদিরের অবদানের প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাইয়ের কঠিন সময়ে যখন অনেকেই নীরব ছিলেন, সালমান মুক্তাদির তখন প্রকাশ্যে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব নেওয়ার কথাও বলেছিলেন।’

এছাড়া তিনি প্রশ্ন তোলেন, ‘রাজনৈতিক পরিবর্তনের পরও যদি একজন নাগরিককে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হয়, তাহলে পরিবর্তনটা কোথায়? এক জালিমের হাত থেকে মুক্ত হয়ে আরেক জালিমের হাতে পড়ার জন্য মানুষ জুলাইয়ে দাঁড়ায়নি।’

হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এই হামলার তীব্র নিন্দা জানাই। আল্লাহ আমাদের দেশকে সকল চাঁদাবাজ, সন্ত্রাসী ও জালিমের হাত থেকে রক্ষা করুন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কার্নিশ বেয়ে চুরি করতে গিয়ে যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


কার্নিশ বেয়ে চুরি করতে গিয়ে যুবক নিহত

রাজধানীর একটি ভবনের কার্নিশ বেয়ে চুরি করতে ওঠার সময় এক যুবকের মৃত্যু ঘটে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত যুবকের নাম হৃদয় (২৬), তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলোছিয়া গ্রামের মো. শাহজাহানের পুত্র। বর্তমানে হৃদয় কামরাঙ্গীরচরের পাকাপোল এলাকায় বসবাস করতেন।

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিব হোসাইন জানান, হৃদয় নামের ওই যুবক গত রাতে মাদবর বাজার এলাকার একটি তিনতলা ভবনের কার্নিশ বেয়ে ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় সম্ভবত তার পা পিছলে গিয়ে তিনি নিচে পড়ে মারা যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করার উদ্দেশ্যে তিনি ভবনটিতে প্রবেশের জন্য কার্নিশ বেয়ে উঠেছিলেন। এ ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

নিহত হৃদয়ের বড় ভাই মো. কাওসার জানান, হৃদয়ের তিন মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তিনি অটোরিকশা চালাতেন এবং মাদকাসক্ত ছিলেন। শনিবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘শান্তি প্রত্যাখ্যানকারীরা নৈতিক ভীরু’, নেতানিয়াহুকে আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর জবাব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


‘শান্তি প্রত্যাখ্যানকারীরা নৈতিক ভীরু’, নেতানিয়াহুকে আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর জবাব

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখার সময় কূটনীতিকদের ‘নৈতিক ভীরু’ হিসেবে উল্লেখ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী থরগেরদুর ক্যাটরিন গুনারসদোত্তির বলেন, নৈতিক ভীরু হচ্ছে তারা, যারা ন্যায্য ও স্থায়ী শান্তির জন্য আলোচনা করতে অস্বীকার করেন, মানবিক সহায়তা আটকে রাখেন এবং বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি নেতানিয়াহুর ব্যবহৃত ‘নৈতিক ভীরু’ শব্দের উল্লেখ করে তার নিজস্ব ব্যাখ্যা তুলে ধরেন।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানিয়াহুর বক্তব্য শুরু হওয়ার সময় বিভিন্ন দেশের প্রতিনিধিরা সভাকক্ষ ত্যাগ করেন। এ সময় নেতানিয়াহু বলেন, যারা এখনো হল ছেড়ে যাননি, তারা যেন চলে যান। তিনি তাদের ‘নৈতিক ভীরু’ বলে অভিহিত করেন।

নেতানিয়াহুর বক্তব্যের পরের দিন আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নৈতিক ভীরু বলতে তিনি বোঝাতে চান সেই নেতাদের, যারা ন্যায্য ও স্থায়ী শান্তির জন্য আলোচনা করতে অস্বীকার করেন। তিনি মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়া এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টিও উল্লেখ করেন।

গাজা পরিস্থিতি নিয়ে আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক আইন বিষয়ক গুরুত্ব উঠে আসে। চলতি মাসের শুরুতে আইসল্যান্ডসহ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে যৌথ বিবৃতি দেন। তথ্যসূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজ বেকস লাইভ বেকারীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজ বেকস লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী জেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে রবিবার দুপুর ১.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই আদালতে নগরীর মহিলা কলেজের নিকটে অবস্থিত রাজ বেকস লাইভ বেকারীকে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানটি বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করেই ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করে আসছিল। এছাড়া, পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য সম্বলিত লেবেল ব্যবহার করা হচ্ছিল না।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ফারহানা হোসেনের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ উপস্থিত ছিলেন।

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%