০৫:১৭ পি.এম
ক্ষমতাসীন দল বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে একটি পোস্টে এই মন্তব্য করেন।
পোস্টে তাসনিম জারা লিখেছেন, একটা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে ‘তানসিম জারার সঙ্গে বিএনপির নেগোসিয়েশন হয়ে গেছিল’। তিনি আরো দাবি করেছেন, ‘জারা চ্যানেল করে বিএনপির সঙ্গে। বিএনপি তাকে গ্রিন সিগন্যাল দেয়।’
আরও পড়ুন: ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিতের আহ্বান
তিনি জানান, কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি। তাসনিম জারা বলেন, ‘আমি বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে কখনো এমন কোনো আলোচনা করিনি।
যারা এই মিথ্যা ছড়াচ্ছেন, তাদের কাছে প্রশ্ন করুন- কবে, কোথায়, কার সঙ্গে এই নেগোসিয়েশন হলো? কোনো নাম, তারিখ বা প্রমাণ দিতে পারবেন না।
তিনি লেখেন, ‘এই মিথ্যা ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে, নিজেদের সুবিধামতো একটি ন্যারেটিভ দাঁড় করানো। মিথ্যার রাজনীতি আর কত?’
আরও পড়ুন: শিক্ষকদের সাংবাদিকতা করার অনুমতি নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন