ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

চারজন হত্যার রেশ কাটতে না কাটতেই রংপুরে ফের খুন


চারজন হত্যার রেশ কাটতে না কাটতেই রংপুরে ফের খুন

নৃশংসভাবে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই রংপুরে ফের একটি খুনের ঘটনা ঘটেছে। রোববার (২৩ আগস্ট) রাতে কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় আবু সিদ্দিক (৩৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘাতকের হাতে নির্মমভাবে খুন হওয়া আবু সিদ্দিক হারাগাছ ইউনিয়নের পল্লীমারি হকের বাজার এলাকার রাজা মিয়ার ছেলে। হারাগাছ পৌর এলাকার চরচতুরা গ্রামের একটি শুনশান রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনদের বরাত দিয়ে হারাগাছ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ওবায়দুর রহমান এবাদ জানান, রোববার সন্ধ্যার পর সিদ্দিক নিজ বাড়ি থেকে বের হন এবং লালমনিরহাট সদরের মিলন বাজারে যান। সেই বাজারের পাশে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরের সীমানা চরচতুরা গ্রাম অবস্থিত। রাত আনুমানিক ৯টার দিকে পরিবারের সদস্যরা জানতে পারেন, চরচতুরা গ্রামের একটি নির্জন রাস্তার উপর সিদ্দিককে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে ও মুখে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করা হয়েছে এবং তার মরদেহ ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পাওয়ার পর হারাগাছ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে।

আরও পড়ুন: নেত্রকোনায় ৭২ বোতল ভারতীয় মদসহ যুবক আব্দুল খালেক আটক

এর আগে, শনিবার (২৩ আগস্ট) রাত ১১টায় রংপুর নগরীর কামালকাছনা মাছুয়াপাড়ার একটি বাসা থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং ছেলে আয়ুস চক্রবর্তী (১২)।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এক সংবাদ সম্মেলনে জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন নগরীর কামালকাছনা মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) এবং বিনয় চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)। পরে নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ কমিশনারের দাবি, মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস পাশের একটি ভবনের ছাদ দিয়ে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে উঠে ইয়াবা সেবন করছিলেন। সেখানে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রথমে গণপতি চক্রবর্তীকে হত্যা করা হয়। পরে চিনে ফেলার ভয়ে একে একে শ্বাসরোধ করে হত্যা করা হয় তার স্ত্রী, মেয়ে ও ছেলেকে।

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন বলেও পুলিশ জানিয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের পর অভিযুক্ত দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট-তামাবিল মহাসড়কে বাসচাপায় মাদরাসাছাত্রী নিহত, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


সিলেট-তামাবিল মহাসড়কে বাসচাপায় মাদরাসাছাত্রী নিহত, আহত ৩

সিলেট-তামাবিল মহাসড়কে একটি গেইটলক বাসের চাপায় নুসরাত তাসনিম নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

 

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল গ্যাস ফিল্ডস মেইন গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত নুসরাত ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার বাসিন্দা ছিলেন। তিনি তার পরিবারের সদস্যদের সাথে সিলেট অঞ্চলের পর্যটন কেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নুসরাতসহ পরিবারের সদস্যরা একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে জাফলংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিকশাটি চিকনাগুল গ্যাস ফিল্ডস মেইন গেইট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি দ্রুতগতির গেইটলক বাস সেটিকে সজোড়ে চাপা দেয়।

এতে অটোরিকশার যাত্রীরা সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই নুসরাতের মৃত্যু ঘটে।

এ ঘটনায় মারাত্মক আহত হন মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার এবং কুলসুম বেগম। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, ঘটনাস্থল থেকে নিহত কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দুর্ঘটনা কবলিত যান দুটি সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় বাগেরহাটের সাবেক এমপি মিলন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় বাগেরহাটের সাবেক এমপি মিলন গ্রেপ্তার

বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দিয়েছেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির মতিঝিল বিভাগের উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন আসামিকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে নয়াপল্টনে সমবেত হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।

এর আগে ৭ ডিসেম্বর আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। ওই সময় হামলায় বিএনপির কর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

 

এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের নাম উল্লেখ করা হয়।

এ ছাড়া ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। সাবেক এমপি আমিরুল আলম মিলন এ মামলার ৯৯ নম্বর এজাহারনামীয় আসামি।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে মিলনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে যা বললেন সিইসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে যা বললেন সিইসি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি আজ সোমবার সকালে নির্বাচন কমিশনে এই তথ্য জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় এই আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সিইসি নাসির উদ্দিন বলেন, ‘স্থানীয় নির্বাচনের দিনক্ষণ এখনো বলা যাবে না। কারণ বর্তমানে স্থানীয় নির্বাচনের আইন বিধি নিয়ে কাজ চলছে।’

তবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন করার জন্য সরকারের সহায়তা প্রয়োজন হবে। সিইসি নাসির উদ্দিন জানান, এটি শুধুমাত্র ইসির একার প্রস্তুতি নয়, বরং সব বাহিনী ও সংশ্লিষ্টদের সঙ্গে প্রস্তুতি সমন্বয় করা হবে।

বর্তমানে ইসির ইমেজ ফিরিয়ে আনা হয়েছে বলেও তিনি দাবি করেন। নাসির উদ্দিন বলেন, ‘আগে ইসির ইমেজ নেগেটিভ ছিল। আমরা সেই ইমেজ ফিরিয়ে এনেছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড

 

ফরিদপুরের বোয়ালমারীতে একটি ঘটনা ঘটেছে যেখানে ১৫ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের জন্য মো. হানিফ শেখ (৫১) নামের একজন কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সাথে, তাকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং যদি জরিমানার টাকা অনাদায়ে পড়ে, সময়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার সময় ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না, তাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত হানিফ শেখ বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের বাসিন্দা হিসেবে পরিচিত। তিনি নিজেকে এলাকায় একটি কবিরাজ হিসেবে পরিচয় দিতেন এবং নিজেদের বাড়িতে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা দেওয়ার কথা বলে রোগীদের দেখতেন।

এদিকে, মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২১ মার্চ ওই কিশোরীকে ঝাড়ফুঁক করানোর জন্য হানিফ শেখের কাছে নেওয়া হয়। এরপর, চিকিৎসার কথা বলে কিশোরীকে পরের দিন ফের তার ঘরে নিয়ে যান হানিফ। সেখানে, চিকিৎসার আড়ালে কিশোরীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন বলেও গণ্য হয়।

নতুন ঘটনার পর কিশোরী ঘটনাটি তার পরিবারের সদস্যদের জানালে, ২৪ মার্চ তার বাবা বাদী হয়ে হানিফ শেখকে একমাত্র আসামি করে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলাটি তদন্তের দায়িত্ব পান বোয়ালমারীর ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মধুসূধন পান্ডে। তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ মে হানিফ শেখকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভুঁইয়া মন্তব্য করেন, কবিরাজি চিকিৎসার নাম ব্যবহার করে যৌন নিপীড়ন একটি জঘন্য অপরাধ। এ ধরনের অপরাধ দমনে আদালতের এ রায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%