ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সিএমপিতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত


সিএমপিতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে নগরবাসীর বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি সম্মেলন কক্ষে পূর্বঘোষিত এ ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।
এতে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী উপস্থিত সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন।

পরে তিনি অভিযোগগুলো আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

এ সময় কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান পাওয়ায় অতিরিক্ত পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান এবং সন্তুষ্টি প্রকাশ করেন।

‘ওপেন হাউজ ডে’তে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলাম ও নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নগরীর বিভিন্ন এলাকার সেবাপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী ফুটবলে দীঘিনালায় নতুন সম্ভাবনার উত্থান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


নারী ফুটবলে দীঘিনালায় নতুন সম্ভাবনার উত্থান

 

মাঠজুড়ে উচ্ছ্বাস, প্রতিদ্বন্দ্বিতা আর নারীদের দারুণ ফুটবল নৈপুণ্য। এমনই আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির দীঘিনালায় শেষ হয়েছে ‘দীঘিনালা ফুটবল কাপ টুর্নামেন্ট (নারী)-২০২৬’। ফাইনালে বোয়ালখালী ইউনিয়ন পরিষদ একাদশকে ৫-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বাবুছড়া ইউনিয়ন পরিষদ একাদশ।

নারী খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পাহাড়ি জনপদে সম্প্রীতির পরিবেশ আরও শক্তিশালী করাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

দীঘিনালা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। শুরু থেকেই বিভিন্ন দলের নারী খেলোয়াড়দের নৈপুণ্যে জমে ওঠে প্রতিযোগিতা। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে ফাইনালে জয় তুলে নেয় বাবুছড়া ইউনিয়ন পরিষদ একাদশ।

টুর্নামেন্টের উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন পিএসসি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, জোন উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ পিএসসিসহ জেলা পরিষদের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন পিএসসি বলেন, “দীঘিনালার মানুষ খেলাধুলা পছন্দ করেন। আমরা চাই, দীঘিনালা সম্প্রীতি ও সৌহার্দ্যের উদাহরণ হয়ে থাকুক। নারী খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সুপর্ণা চাকমার মতো আরও প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে চাই, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলে দীঘিনালার জন্য গৌরব বয়ে আনবে।”

স্থানীয় ক্রীড়াবিদদের মতে, নিয়মিত এমন আয়োজন হলে প্রত্যন্ত এলাকার নারী খেলোয়াড়রা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়ানো সম্ভব হবে।

আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের ধারাবাহিকতায় দীঘিনালায় নারী ফুটবলের নতুন প্রতিভা উঠে আসবে এবং জাতীয় পর্যায়েও তারা নিজেদের অবস্থান তৈরি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়ল

 

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় আগামী ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

 

সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি অবহিত করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, যেসব শিক্ষার্থী ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন না, তারা পরবর্তীতে আবেদন করার সুযোগ পাবেন।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ফল পরিবর্তিত শিক্ষার্থীদের সঙ্গে এসব শিক্ষার্থীরাও একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবেন।

ফলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের জন্য নতুন করে আবেদনের সুযোগ সৃষ্টি হলো।

 

সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণে সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এনবিআরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


স্থানীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণে সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এনবিআরের

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : স্থানীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণ ও প্রকৃত রপ্তানিকারকদের কাঁচামাল প্রাপ্তি সহজ করার লক্ষ্যে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

তবে ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে নির্দিষ্ট তিনটি শর্তে এ সুতা আমদানির সুযোগ পাবেন ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রকৃত রপ্তানিকারকরা।

সোমবার এনবিআরের কাস্টমস, রপ্তানি ও বন্ড শাখার দ্বিতীয় সচিব কাজী রায়হানুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতাধীন ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে। ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রকৃত রপ্তানিকারক আমদানিকারকরা এ সুবিধা পাবেন।

সুবিধা পেতে তিনটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, বিজিএমইএ, বিকেএমইএ বা বিটিএমএর প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে দাখিল করতে হবে। দ্বিতীয়ত, আমদানি পর্যায়ে প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ অর্থের নিঃশর্ত ও অব্যাহত ব্যাংক গ্যারান্টি সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে জমা দিতে হবে। তৃতীয়ত, খালাস করা কাঁচামাল দিয়ে প্রস্তুতকৃত পণ্য সম্পূর্ণরূপে রপ্তানি হওয়ার পর সংশ্লিষ্ট লাইসেন্সিং কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের ভিত্তিতে দাখিল করা ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা হবে।

গত ২০ আগস্ট বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত টেক্সটাইল শিল্পের সমস্যা পর্যালোচনা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এনবিআর এ আদেশ জারি করে।

কাস্টমস আইন, ২০২৩-এর ২৬৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। তবে আদেশ জারির আগে জাহাজীকরণ করা পণ্যচালানের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলস লিমিটেডের মধ্যে এমওইউ স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলস লিমিটেডের মধ্যে এমওইউ স্বাক্ষর

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬: দেশের খনিজ বালু শিল্পের গবেষণা, উন্নয়ন ও সম্ভাবনাময় খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) এবং এভারলাস্ট মিনারেলস লিমিটেড(ইএমএল)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

আজ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম এবং এভারলাস্ট মিনারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসাইন টিটু নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন।

এ সমঝোতা স্মারকের আওতায় দেশের খনিজ বালু শিল্পের উন্নয়নে শিল্পভিত্তিক গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা, তথ্য ও জ্ঞান বিনিময় এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ সৃষ্টি করা হবে।

এ লক্ষ্যে উভয় প্রতিষ্ঠান নদী ও দক্ষিণাঞ্চলের উপকূলীয় দ্বীপাঞ্চল, বিশেষ করে ভোলা, পটুয়াখালী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় খনিজ বালুর নমুনার ভৌত ও রাসায়নিক বিশ্লেষণসহ প্রয়োজনীয় গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব বলেন, ‘দেশের প্রাকৃতিক সম্পদের বৈজ্ঞানিক অনুসন্ধান, গবেষণা ও প্রযুক্তিনির্ভর ব্যবহার নিশ্চিতে সরকারি গবেষণা প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা জরুরি। এই সমঝোতা স্মারকের মাধ্যমে খনিজ বালুর সম্ভাবনাময় সম্পদের বৈজ্ঞানিক মূল্যায়ন, প্রযুক্তি উন্নয়ন ও শিল্পে ব্যবহারযোগ্যতা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি হলো, যা ভবিষ্যতে দেশের শিল্পায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে।’

সমঝোতা অনুযায়ী, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পক্ষে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার জিওলজিক্যাল সায়েন্সেস (আইএনজিএস) সংশ্লিষ্ট মাঠ ও পরীক্ষাগারভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন করবে। কমিশন নিজস্ব সুবিধায় সংগৃহীত বালুর নমুনা বিশ্লেষণ করবে।

মাঠপর্যায়ের কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী এভারলাস্ট তাদের আধুনিক হাইড্রলিক কোর ড্রিল রিগ ও নৌযান সরবরাহ করবে এবং উভয় পক্ষের মাঠপর্যায়ের টিমের প্রয়োজনীয় সফর ব্যয় বহন করবে।

এছাড়া খনিজ বালুর মিনারেলজি, জিওকেমিস্ট্রি ও মেটালার্জি বিষয়ে বিস্তারিত গবেষণা, নির্দিষ্ট খনিজের নমুনা সংগ্রহ, খনিজ পৃথকীকরণ, বালুর গুণগত মান ও গঠন বিশ্লেষণ, আপগ্রেডেশন প্রযুক্তি এবং দেশের শিল্পের প্রয়োজন অনুযায়ী খনিজ বালুর ব্যবহারযোগ্যতা নিয়ে যৌথভাবে কাজ করা হবে। এসব কার্যক্রম দেশের শিল্প ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে।

সমঝোতার আওতায় কমিশনের প্রতিনিধিরা এভারলাস্টের অনুসন্ধান ও খনন প্রকল্প ও খনিজ বালু প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট পরিদর্শন করতে পারবেন। পারস্পরিক সম্মতির ভিত্তিতে গবেষণাগার, গবেষণা সুবিধা ও অন্যান্য সহযোগিতামূলক কার্যক্রমও গ্রহণ করা যাবে।

এই সমঝোতা স্মারকের প্রাথমিক মেয়াদ তিন বছর। উভয় পক্ষের লিখিত সম্মতির ভিত্তিতে পরবর্তী মেয়াদে এটি নবায়ন করা যাবে।

সমঝোতাটি কোনো ব্যবসায়িক চুক্তি নয় এবং এর মাধ্যমে কোনো পক্ষের সরাসরি আর্থিক সুবিধা অর্জনের উদ্দেশ্য নেই, বরং দেশের খনিজ বালু শিল্পের গবেষণা ও উন্নয়ন এবং এর মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নই এর মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব তৌহিদুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং ইনস্টিটিউট অব নিউক্লিয়ার জিওলজিক্যাল সায়েন্সেসের পরিচালক ড. মো. গোলাম রাসুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং এভারলাস্ট মিনারেলস লিমিটেডের সিনিয়র কনসালট্যান্ট মো. খায়রুল ইসলাম ও জেনারেল ম্যানেজার মো. বাহারুল আলম বিশ্বাস উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%