ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মোবাইল ও মাদকের আসক্তি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলাই বিকল্প: এ্যানি


মোবাইল ও মাদকের আসক্তি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলাই বিকল্প: এ্যানি

পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে ক্লাসমুখী-বইমুখী করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শনিবার দত্তপাড়া রামরতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সন্তানদের মেধা বিকাশ ও সঠিক পথচলায় অভিভাবকদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হতে হবে। ‘সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং মোবাইলে কতটা সময় ব্যয় করছে সেদিকে মা-বাবাকে কড়া নজর রাখতে হবে। পারিবারিক সচেতনতাই পারে সন্তানকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রেখে পড়ার টেবিলে ফিরিয়ে আনতে। পাশাপাশি সরকার শিক্ষার্থীদের জন্য নানা উদ্যোগ নিচ্ছে, সে অনুযায়ী কাজ করে যাচ্ছে।

মন্ত্রী আরো বলেন, ডিজিটাল ডিভাইসের অপব্যবহার ও মাদকের ছোবল তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। শিক্ষার্থীদের এসব ক্ষতিকর আসক্তি থেকে মুক্ত করে পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবক ও শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূঁইয়া, সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীর এবং দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল ‘প্রিমিয়াম মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন (জুলাই ২০২৬)’ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। এই সময় তিনি বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমাদের সন্তানদের প্রাথমিক ও নৈতিকতার শিক্ষা এবং পরিবার থেকে পরিবর্তনের শিক্ষা দিয়ে প্রস্তুত করতে হবে।

ফারজানা শারমিন আরও বলেন, সরকার একা দেশ পরিবর্তন করতে পারবে না, যদি আমরা নিজেদের জায়গা থেকে পরিবর্তন না হই। বর্তমান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এ কথা উল্লেখ করেন। মানুষের হলিস্টিক ওয়েলবিইং, মেন্টাল ফিটনেস ও ব্যক্তিগত বিকাশে সচেতনতা তৈরির লক্ষ্যে ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

প্রতিমন্ত্রী বলেছেন, ‘আজকের প্রোগ্রামটা খুবই ভালো একটি উদ্যোগ। আমরা ভাবি সমাজ পরিবর্তন করবো। সমাজ পরিবর্তন করতে যে সব কিছু প্রয়োজন, তার মধ্যে আজকের উদ্যোগ একটি অত্যাবশ্যকীয় অংশ। এজন্য ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।’

তিনি ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’ বইটির প্রশংসা করে বলেন, আমি চাইব এরকম একটি বই আমার লাইব্রেরিতে থাকুক। বইয়ের কয়েকটি লাইন আমার পছন্দ হয়েছে, যা মানুষ আসলে চিন্তা করবে না। ‘চিন্তা আমার শত্রু নয়’-এটি ডক্টর মেজবাহর স্টেটমেন্ট। আমাদের কাছে চিন্তা মানে দুশ্চিন্তা, রাতে ঘুম না হওয়া এবং খাওয়া দাওয়া না হওয়া। যদি এই বইটিকে ধারণ করতে পারি, তা হলে দারুণ এক সূচনা হবে।

ফারজানা শারমিন বলেন, ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়। আমরা বিদেশে গিয়ে অনেক কিছু শিখি, কিন্তু ভাল কিছু শেখাও যে সম্ভব, তা ভুলে গেছি। যদি নিজেকে ভালোবাসি এবং রিয়ালাইজ করি; যদি মনে করি ‘আই ক্যান ডু ইট’, তাহলে আসলেই কাজটি করতে পারব। এজন্য আমাদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদওয়ান হোসেন। এছাড়াও বিভিন্ন পেশা ও ক্ষেত্রের ব্যক্তিবর্গ, লেখক, মাস্টার কোচ এবং অংশগ্রহণকারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের মধুপুরে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


টাঙ্গাইলের মধুপুরে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের ১৭ বছর বয়সী গৃহবধূ অনিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। অনিকা, যিনি সজীব আহমেদের স্ত্রী, শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে তার নিজ ঘরে ধর্নার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। স্বজনরা এসে তাকে উদ্ধার করেন। পরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে কলহের কারণে অনিকা বাবার বাড়িতে ছিলেন। এখনও জানা গেছে যে শুক্রবার তাকে স্বামীর বাড়িতে নিয়ে আসেন গৃহবধূ অনিকার পিতা। ঘটনার সময়, বাড়ীর লোকজন বাইরে কাজে ব্যস্ত ছিলেন এবং তখনই অনিকা ফাঁস দেয়ার ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ অনিকা ফুলবাড়িয়ার তালতলী গ্রামের আন্নাস আলীর মেয়ে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য পুলিশ তদন্ত করছে।

তদন্তকারী এস আই কামরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মধুপুর থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলাহাটে সরকারি স্থাপনার সামনে ইয়াবার আড্ডা, ৪ মাদকসেবীকে গ্রেফতার করে আদালতে পাঠাল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন ,(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


ভোলাহাটে সরকারি স্থাপনার সামনে ইয়াবার আড্ডা, ৪ মাদকসেবীকে গ্রেফতার করে আদালতে পাঠাল পুলিশ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে চার যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। ২৫ জুলাই ২০২৬ তারিখের রাত আনুমানিক ০২:৪৫ ঘটিকায় ভোলাহাট থানাধীন খাদ্য গুডাউনের সামনে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানের ভেতর থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃত আসামীরা হলেন: মোঃ আব্দুর রাজ্জাক ওরফে সিফাত (২২), পিতার নাম মোঃ জালাল উদ্দিন, সাং গোহালবাড়ী। মোঃ সাখাওয়াত হোসেন ওরফে সম্রাট (২৪), পিতার নাম মোঃ সবুর আলী, সাং ধরমপুর। রাউফ হাসান (১৮), পিতার নাম পলাশ উদ্দিন, সাং তেলিপাড়া। মোঃ আসাদুল (২৮), পিতার নাম আব্দুল কাইয়ুম, সাং তাঁতীপাড়া। (উভয়ের থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জ)

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশের একটি দল খাদ্য গোডাউনের সামনের ওই মোবাইল সার্ভিসিং দোকানে অভিযান চালায়। এ সময় সংঘবদ্ধভাবে ইয়াবা সেবনরত অবস্থায় এই চার যুবককে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে, আটককৃত চার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ভোলাহাট থানা পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কড়া পুলিশ স্কটের মাধ্যমে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ প্রশাসন নিশ্চিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগ আমলের ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে ঘুরে দাঁড় করাচ্ছে বর্তমান সরকার: বিদ্যুৎমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


আওয়ামী লীগ আমলের ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে ঘুরে দাঁড় করাচ্ছে বর্তমান সরকার: বিদ্যুৎমন্ত্রী

 বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমান সরকার দেশকে টেনে তুলছে আওয়ামী লীগ আমলের ভঙ্গুর অর্থনীতি থেকে। তিনি জানান, পাশাপাশি বিদ্যুৎ ঘাটতি দূর করার লক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ শনিবার বগুড়ার মম ইন কনভেনশন সেন্টারে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা এই সেমিনারের আয়োজন করে।

মন্ত্রী আরও বলেন, ইতিহাস বিকৃতি ও ফ্যাসিবাদের কারণে উত্তরাঞ্চল দুই দশক ধরে পিছিয়ে রয়েছে। সরকার দেশের অর্থনৈতিক মূলধারায় ফেরাতে সুষম ও সমন্বিত উন্নয়নের বিশেষ পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেছে।

মন্ত্রী বলেন, শুধুমাত্র আওয়ামী লীগ ইতিহাসকে বিকৃত করছে। তারা নিজেদের মতো ইতিহাস তৈরি করে। সবাই ভুলে গিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার ঈর্ষান্বিতভাবে উত্তরাঞ্চলকে উন্নয়ন বঞ্চিত করেছে। আওয়ামী লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির অবস্থা থেকে দেশকে টেনে তোলার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন।

সেমিনারে মন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু মুক্তিযুদ্ধের পর ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সম্পদ কুক্ষিগত করে আরও বড় বৈষম্য তৈরি করেছিল।

বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্তমান সরকারের শাসনামলে দুর্নীতি ও অর্থপাচার বন্ধ হওয়ায় উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। ফলে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে। দীর্ঘ ২০ বছর অবহেলায় থাকা উত্তরাঞ্চলের পাঁচ জেলার পরিকল্পিত উন্নয়নে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, সরকার উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আঞ্চলিক বঞ্চনা ও বৈষম্য দূর করে সারা দেশে সুষম উন্নয়ন পৌঁছাতে অগ্রাধিকারে কাজ করছে।

সেমিনারে সভাপতিত্ব করেন বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিস। বিশেষ আলোচনা তুলে ধরেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান। তিনি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও নাগরিক সেবা ত্বরান্বিত করার জন্য অবিলম্বে ‘বগুড়া বিভাগ’ গঠনের জোর দাবি জানান।

ডা. মতিউর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেমিনারে। স্বাগত বক্তব্য রাখেন সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেলাল হোসাইন এবং শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক সংস্থার উপদেষ্টা ডা. মশিউর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক ও সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার।

অনুষ্ঠানে উত্তরাঞ্চলের বিভিন্ন আসনের সংসদ সদস্য, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক, জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক, টিএমএসএসের নির্বাহী পরিচালক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫ জন অধ্যাপক ও গবেষক উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%