০১:০৭ পি.এম
উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড— এই তিনটি বোর্ডের সম্মিলিত ফলাফলে গড় পাশের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ।
এবারের ফলাফলে দেখা যাচ্ছে, ছেলেদের তুলনায় মেয়েরা উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে। ছাত্রদের পাশের হার ৪৭.১৪ শতাংশ হলেও, ছাত্রীদের পাশের হার ৫৫.৪৫ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষাকেন্দ্র এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।
আরও পড়ুন: অধ্যক্ষকে অবরুদ্ধ করে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ, পদত্যাগের দাবি
সর্বশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৫২ দশমিক ০৭, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২, বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪, ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪, এবং দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ।
এ বছর ২৯৩টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি এবং ১৩৯ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী পাশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন