ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

৮০ দফা চিঠিতেও হয়নি নিলাম, কনটেইনারে আটকা হাজার কোটি টাকার পণ্য


৮০ দফা চিঠিতেও হয়নি নিলাম, কনটেইনারে আটকা হাজার কোটি টাকার পণ্য

চট্টগ্রাম বন্দরে কিছুকাল আগে থেকেই পণ্যবোঝাই কয়েক হাজার কনটেইনার নিয়ে কয়েক হাজার কোটি টাকা মূল্যের জটিলতা কাটেনি। প্রায় ১৫ বছর পূর্ব থেকেই এসব পণ্য নিলাম বিক্রির জন্য ৮০ দফা চিঠি দেয়া সত্ত্বেও নানা জটিলতায় অনেক পণ্য কনটেইনারের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। এতে বিদেশি শিপিং লাইনের কনটেইনার দীর্ঘদিন আটকে থাকায় তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে, পাশাপাশি দেশের আমদানি-রফতানি বাণিজ্যের ভাবমূর্তিও ক্ষতির মুখে পড়ছে।

চট্টগ্রাম কাস্টমস হাউস প্রতিমাসে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২০ থেকে ৩০টি কনটেইনারের পণ্য বিক্রি করে থাকে। বিডারদের উপস্থিতিতে মাইকিং করে এই নিলাম কার্যক্রম পরিচালিত হয়। নিলামে কমলা, মাল্টা, খেজুর, আদাসহ নানারকম পচনশীল পণ্য থাকে। সেই সাথে কিছু কনটেইনারের পণ্য ই-অকশনের মাধ্যমে বিক্রিরও ব্যবস্থা থাকছে।

তবে বর্তমানে বন্দরের বিভিন্ন শেডে নিলামের অপেক্ষায় থাকা ২ হাজার ৭৪৮টি ২০ ফুটের কনটেইনার এবং ৬ হাজার ৬১৮টি ৪০ ফুটের কনটেইনার রয়েছে। এসব কনটেইনারের পণ্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডর আমিন আহমেদ আবদুল্লাহ জানান, বন্দরের মোট ধারণক্ষমতার ১৫ থেকে ২০ শতাংশ জায়গা সব সময় নিলামযোগ্য কনটেইনারের দখলে থাকে। এগুলো সরানো গেলে নতুন আমদানি-রফতানি পণ্য রাখতে বড় পারিসরের জায়গা তৈরি হবে।

আরও পড়ুন: যাত্রাবাড়ী হামলা মামলায় আনিসুল হক ও পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন

অন্যদিকে কাস্টমস হাউস জানিয়েছে যে, ২ হাজার ৬৯৭টি কনটেইনার নিলামের জন্য অন্তর্ভুক্ত করা হলেও অনুমোদন মেলেছে ১ হাজার ৬১৯টির। এছাড়াও ২০২৫ সালে ৪৯৩টি এবং চলতি বছরে আরও ৪৯৫টি কনটেইনার নিলাম শেষে বিডারদের কাছে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ দেড় বছরে মোট ৯৮৮টি কনটেইনার খালাস করা হলেও এর মধ্যে নিলামের তালিকায় নতুন করে আরও কয়েকশ’ কনটেইনার যুক্ত হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার শরীফ মো. আল আমিন বলেছেন, নিলাম একটি নির্দিষ্ট আইন ও বিধি অনুযায়ী পরিচালিত হয়। তাই প্রক্রিয়াগত কারণে কিছুটা সময় লাগলেও সর্বোচ্চ গতিতে কাজ করার চেষ্টা করা হচ্ছে।

কনটেইনার ছাড়াও নিলামের অপেক্ষায় রয়েছে ১ লাখ ৬ হাজার ৩৭২টি এলসিএল প্যাকেজ এবং ৬ হাজার ৯১৯টি বাল্ক পণ্য। কনটেইনারে না থেকে খোলা অবস্থায় সংরক্ষিত থাকায় এসব পণ্য দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ এসেছে।

চট্টগ্রাম কাস্টমস হাউস বিডার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইয়াকুব চৌধুরী জানিয়েছেন, আমদানিকারকরা নির্ধারিত এক মাসের মধ্যে পণ্য গ্রহণ না করলে কাস্টমস কর্তৃপক্ষের উচিত আরও দ্রুত ব্যবস্থা নেয়া।

আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি

নিলাম প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে একদিকে যেমন আমদানিকৃত পণ্য নষ্ট হচ্ছে, তেমনি সরকারও হারাচ্ছে কোটি কোটি টাকা রাজস্ব। আন্তর্জাতিক বাজারে ২০ ফুট কনটেইনারের মূল্য প্রায় আড়াই হাজার মার্কিন ডলার, আর ৪০ ফুট কনটেইনারের মূল্য প্রায় ৫ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত রেফার কনটেইনারের দাম অন্তত ৩০ হাজার মার্কিন ডলার।

এমএসসি শিপিংয়ের হেড অব অপারেশন আজমীর হোসাইন চৌধুরী মন্তব্য করেছেন যে, অনেক ক্ষেত্রেই আমদানিকারকের কারণে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, তবে কনটেইনারকেই দীর্ঘদিন আটকে রাখা হচ্ছে। অথচ দায়ী হওয়া উচিত কার্গো, কনটেইনার নয়। তাকে আশাবাদী যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস ও এনবিআর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

চট্টগ্রাম বন্দর বছরে ৩৪ লাখের বেশি আমদানি-রফতানি কনটেইনার হ্যান্ডলিং করে।

আরও পড়ুন: ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৩ এম


সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

চট্টগ্রামের সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্টের মাধ্যমে আবির হোসেন (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায়, উপজেলার মুছাপুর ইউনিয়নের তহশিলদার তেমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আবির হোসেন প্রবাসী জাকির হোসেনের দ্বিতীয় পুত্র। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে বিদ্যুতের ত্রুটি মেরামত করার চেষ্টা করার সময় আবির বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায়, পরিবার তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই মেধাবী শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি ও বিনিয়োগের বিনিময়ে কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৬ এম


জ্বালানি ও বিনিয়োগের বিনিময়ে কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় পাকিস্তান

জ্বালানি নিরাপত্তা সহযোগিতা ও বড় অঙ্কের বিনিয়োগের বিনিময়ে কুয়েতের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে পাকিস্তান।

এই চুক্তির আওতায়, কুয়েতকে সামরিক সহায়তা দেওয়ার বিপরীতে পাকিস্তান তাদের কাছ থেকে জ্বালানি তেল এবং বড় অঙ্কের অর্থনৈতিক বিনিয়োগ চাইছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এই তথ্য দিয়েছে। তবে আমেরিকা ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে এটি কিছুটা জটিল হয়ে উঠতে পারে।

২০২৩ সাল থেকে পাকিস্তান ও কুয়েতের মধ্যে ছোট পরিসরে একটি সামরিক চুক্তি রয়েছে, যার আওতায় দুই দেশ মিলে যৌথ মহড়া ও প্রশিক্ষণ দিয়ে থাকে। কিন্তু এখন কুয়েত পাকিস্তানের সঙ্গে সউদি আরবের মতো একটি বড় চুক্তি করতে চাচ্ছে।

কুয়েতের চাহিদা হলো—পাকিস্তানি সৈন্য, যুদ্ধবিমান, ড্রোন এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কুয়েতে মোতায়েন করা হোক। যদিও পাকিস্তান বর্তমানে কুয়েতে সৈন্য পাঠাতে রাজি নয় বলে একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।

পাকিস্তান এই চুক্তিকে তাদের দেশের অর্থনৈতিক সংকট দূর করার একটি সুযোগ হিসেবে দেখছে। চুক্তির মাধ্যমে পাকিস্তান কুয়েতের কাছ থেকে জ্বালানি তেলের নিশ্চয়তা চাইছে, যাতে দেশে তেলের মজুদ বাড়ানো যায়।

কুয়েতও পাকিস্তানে তেল সংরক্ষণের একটি বড় ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ভাবছে। পাকিস্তান মনে করছে, কুয়েতের কাছ থেকে এই সুবিধাসমূহ পাওয়া গেলে চুক্তিটি তাদের জন্য লাভজনক হবে।

নিরাপত্তার বিষয়ে আমেরিকার ওপর উপসাগরীয় দেশগুলোর ভরসা দিন দিন কমছে। তাই তারা বিকল্প হিসেবে পাকিস্তানের বিশাল সামরিক বাহিনীকে বেছে নিতে চাইছে। কুয়েত ছাড়াও বাহরাইন পাকিস্তানের সঙ্গে এমন চুক্তি করতে আগ্রহী এবং জর্দান অস্ত্র ও প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করছে।

এমনকি তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব মিলে আরেকটি নতুন প্রতিরক্ষা চুক্তির খসড়াও তৈরি করছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, অন্য দেশের জন্য পাকিস্তানের এই অতিরিক্ত সামরিক দায়িত্ব নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালের আগে মেসি-ইয়ামালকে নিয়ে মুখ খুললেন বার্সা সভাপতি লাপোর্তা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১০:০০ এম


ফাইনালের আগে মেসি-ইয়ামালকে নিয়ে মুখ খুললেন বার্সা সভাপতি লাপোর্তা

‘দ্য গেটেস্টে শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপের ২৩ তম আসর শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে মাত্র দুই ম্যাচ। দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের মুকুট বহনকারী আর্জেন্টিনা এবং স্পেন ফাইনালে জায়গা করে নিয়েছে। তাই শিরোপা নির্ধারণী এই ম্যাচকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে বর্তমানে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এক হাতে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি রয়েছেন, অন্য হাতে স্পেনের তরুণ বিস্ময় লামিন ইয়ামাল। এই দুই প্রজন্মের দুই তারকার এই লড়াইয়ের আগে একটি আবেগঘন বার্তা দিয়েছেন বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা।

বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা এই ফুটবল দুইসঙ্গে আসার জন্য লাপোর্তা তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, মেসি এই ক্লাবটির গৌরবময় ইতিহাসের একটি প্রতীক, আর ইয়ামাল নতুন যুগের প্রতিনিধি বটে।

এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, “মেসি শুধু বার্সেলোনার নয়, ফুটবল ইতিহাসেরই এক অনন্য নাম। অতীতের সাফল্যকে তিনি বর্তমানের সঙ্গে যুক্ত করেছেন।” অন্যদিকে ইয়ামাল সম্পর্কে লাপোর্তা বলেন, “বর্তমান সময়ের শীর্ষ প্রতিভা, যে ভবিষ্যতে আরও বড় উচ্চতায় সুযোগ লাভ করবে।”

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি হওয়াকে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বার্সা সভাপতি জানান, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে লা মাসিয়ার দুই প্রজন্মের প্রতিনিধির উপস্থিতি ক্লাবটির জন্য গর্বের বিষয়।

লাপোর্তার ভাষায়, “বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়ার দুই তারকাই আমাদের একাডেমির। এই ঘটনা প্রমাণ করে, লা মাসিয়া শুধু ফুটবলার তৈরি করে না, বরং ফুটবলের ভবিষ্যৎও গড়ে দেয়।”

তবে মেসি ও ইয়ামালের তুলনা করতে রাজি নন তিনি। তিনি বলেন, “দুজনেই ভিন্ন সময়ের ভিন্ন ধরনের প্রতিভা। মেসি তার কীর্তিতে অনন্য, অন্যদিকে ইয়ামাল তার নিজের পথ তৈরি করছে।”

তিনি আরও যোগ করেন, “মেসি মানেই মেসি। তাকে অন্য কারও সঙ্গে তুলনা করা কঠিন। তিনি ইতিহাসের সেরা ফুটবলারদের একজন। আর ইয়ামাল বর্তমান সময়ের সবচেয়ে প্রতিভাবান তরুণদের মধ্যে একজন, যার মধ্যে অসাধারণ সৃজনশীলতা ও ফুটবল বুদ্ধিমত্তা রয়েছে।”

একদিকে ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা মেসি, অন্যদিকে বিশ্ব ফুটবলের আগামী দিনের মুখ হয়ে উঠতে চলেছে ইয়ামাল।

ফ্রান্সকে হারিয়ে স্পেন এবং ইংল্যান্ডকে বিদায় করে আর্জেন্টিনা ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। বিশ্বকাপের ফাইনালে শুধু দুই দলের মধ্যে লড়াই নয়, বরং দর্শকদের দৃষ্টি থাকবে মেসি ও ইয়ামালের দিকে। কারণ ফাইনালের মঞ্চে একসঙ্গে দেখা যেতে পারে ফুটবলের ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যতের মিলনস্থল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০৮ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ, জাদিদ অ্যাপারেলসের বন্ড লাইসেন্স বাতিলের সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১০:০৯ এম


১০৮ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ, জাদিদ অ্যাপারেলসের বন্ড লাইসেন্স বাতিলের সুপারিশ

বন্ড সুবিধার অপব্যবহার করে ১০৮ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ ওঠে চট্টগ্রামের জাদিদ অ্যাপারেলস লিমিটেডের বিরুদ্ধে। এই বিষয়ে ব্যবস্থা নিতে যাচ্ছে কাস্টমস। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ার পর প্রতিষ্ঠানটির বন্ড লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। যদিও অভিযোগের বিষয়ে জাদিদ অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালকের কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

তৈরি পোশাক রফতানির শর্তে বন্ড সুবিধায় শুল্কমুক্ত কাপড় আমদানি করে খোলা বাজারে বিক্রির মাধ্যমে প্রায় ২৬০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে জাদিদ অ্যাপারেলসের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ২০২৫ সালে এই প্রতিষ্ঠানটির আমদানি, রফতানি এবং উৎপাদন সক্ষমতা সরেজমিনে যাচাই করে চট্টগ্রাম কাস্টমস অ্যান্ড বন্ড কমিশনারেট।

পরে, গত মার্চে প্রকাশিত তদন্ত প্রতিবেদনে বলা হয়, বন্ড সুবিধায় আমদানি করা কাপড় বন্ড গুদাম থেকে অবৈধভাবে সরিয়ে শুল্ক-কর বাবদ প্রায় ১০৮ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে তাদের বন্ড লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে।

জাদিদ অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ১০ মিনিট সময় চান। তবে পরবর্তীতে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠানোর পরেও তার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

এ ঘটনার প্রেক্ষিতে বন্ড সুবিধার অপব্যবহার রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নিট পোশাক রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ। বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, "এ ধরনের ঘটনায় কোনো ধরনের ছাড় দেয়া উচিত নয়। অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীর পরিচয়ে কিছু দুর্বৃত্তের কারণে প্রকৃত ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন।"

রাজস্ব সুরক্ষায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, "এ ধরনের ঘটনা একা করা সম্ভব নয়। এখানে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তারও যোগসাজশ থাকতে পারে। তাই শুধু শাস্তি নয়, ভবিষ্যতে এমন অনিয়ম প্রতিরোধের দিকেও বেশি গুরুত্ব দিতে হবে। সেটাই রাষ্ট্রের জন্য সবচেয়ে ভালো হবে।"

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, বন্ড সুবিধার অপব্যবহার ও রাজস্ব ফাঁকির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ফাঁকি দেয়া অর্থের দ্বিগুণ জরিমানা, বন্ড লাইসেন্স বাতিলসহ বিভিন্ন ধরনের ব্যবস্থা নেয়া হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%