ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

৬ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা


৬ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের ৬ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৩১ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ ১৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৪ এম


যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ ১৫

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের দুর্গম অঞ্চলগুলোতে আকস্মিক বন্যার ফলে অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন। রবিবার (৩০ আগস্ট) স্থানীয় সময় বিকেলে পার্ক কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, যারা অ্যারিজোনার ব্রাইট অ্যাঞ্জেল ক্রিক এলাকায় হাইকিং বা ব্যাকপ্যাকিং করছিলেন, তাদের সম্পর্কে তথ্য চাওয়া হচ্ছে। এছাড়াও, ফ্যান্টম র‍্যাঞ্চ বা ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ডে থাকার পরিকল্পনা করা ক্যাম্পারদের খোঁজ নেওয়া হচ্ছে।

এছাড়া, নর্থ কাইবাব ট্রেইল এলাকায় আটকে পড়া পর্যটকদের অনুসন্ধানে কর্মকর্তারা কাজ করছেন।

রবিবার সকালের দিকে নিখোঁজের সংখ্যা অন্তত ২০ জন বলে জানানো হয়েছিল। সকাল পর্যন্ত ফ্যান্টম র‍্যাঞ্চ ও লোয়ার নর্থ কাইবাব ট্রেইল এলাকা থেকে ৬২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্যান্টম র‍্যাঞ্চ ও কটনউড ক্যাম্পগ্রাউন্ড থেকে আরও লোকজনকে সরানোর পরিকল্পনা ছিল।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাইট এঞ্জেল ক্রিকের সংলগ্ন পদচারী সেতুগুলো ধসে পড়েছে, যার ফলে খালের ওপর দিয়ে হাইকারদের চলাচলের পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। পাশাপাশি, ক্ষয়ক্ষতি পর্যালোচনার সময় কলোরাডো নদীর নির্দিষ্ট কিছু ব্রিজ বন্ধ রাখা হয়েছে।

ন্যাশনাল পার্ক সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, “আকস্মিক এই বন্যার ফলে ব্রাইট এঞ্জেল ক্যানিয়ন অঞ্চলের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের কর্মীরা ট্রেইল, সেতু, ইউটিলিটি পরিষেবা, স্থাপনা এবং অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতি পর্যালোচনা করছেন।”

এদিকে, পানিতে ভেসে আসা ধ্বংসাবশেষের কারণে কলোরাডো নদীতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সূত্র:

এনবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জর্ডানে দুই মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৭ এম


জর্ডানে দুই মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা আঘাতের দাবি করেছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সোমবার ভোরে, তারা জানায়, মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে ইরানের লারাক দ্বীপে হামলা চালানোর পর জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের মাধ্যমে কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করে।

তাদের দাবি, হামলায় প্রযুক্তিগত ও রক্ষণাবেক্ষণ অবকাঠামো এবং যুদ্ধবিমান অবস্থান করা এলাকাগুলোতে আঘাত হানা হয়েছে, ফলে “ভারি ক্ষয়ক্ষতি” হয়েছে। গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, ভবিষ্যতে যদি কোনো হামলা হয়, তাহলে আরও শক্তিশালী জবাব দেওয়া হবে।

এর আগে রবিবার মার্কিন বাহিনী লারাক দ্বীপে ইরানের দুটি লঞ্চার ধ্বংস করে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, জুলাইয়ের শেষের পর প্রথমবারের মতো ইরানের ভূখণ্ডে এ ধরনের হামলা চালানো হলো।

অভিযানে এমন সব সিস্টেমকে লক্ষ্য করা হয়, যেগুলো থেকে হরমুজ প্রণালিতে সমুদ্র মাইন বহনকারী রকেট নিক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। আইআরজিসি জানায়, ওই হামলায় বেশ কয়েকজন যোদ্ধা ও বেসামরিক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন এবং তারা এর জবাব দেওয়ার অঙ্গীকার করে।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলাটি ড্রোনের মাধ্যমে চালানো হয়েছিল। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘাতের পর থেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় একটি কাঠামোগত চুক্তি হলেও, জুলাইয়ে হরমুজ প্রণালিতে নৌচলাচল নিয়ে মতবিরোধের কারণে যুক্তরাষ্ট্র দুই সপ্তাহব্যাপী বোমা হামলা শুরু করে এবং নৌ অবরোধ পুনর্বহাল করে।

সূত্র:

আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৯ দিনে দেশে এসেছে ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৪ এম


২৯ দিনে দেশে এসেছে ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স

চলতি বছরের আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ হাজার টাকার সমান (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

রবিবার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র আরিফ হোসেন জানিয়েছেন, গত তিন দিনে (বৃহস্পতিবার থেকে শনিবার) প্রবাসী আয় এসেছে দুই হাজার ৬৩২ কোটি ২০ লাখ টাকা। গত বছরের আগস্ট মাসের প্রথম ২৯ দিনে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। এই পরিসংখ্যানের ভিত্তিতে দেখা যাচ্ছে, চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৫৫২ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

 

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৪৬৬ কোটি ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উজবেকিস্তানের রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৮ এম


উজবেকিস্তানের রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত নরেন্দ্র মোদি

 

উজবেকিস্তান ও ভারতের মধ্যে কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করার স্বীকৃতি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অফ ওলি দারাজালি দুস্তলিক’ প্রদান করা হয়েছে।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে

প্রধানমন্ত্রী মোদি উজবেকিস্তানে পৌঁছানোর পর রাজধানী তাসখন্দে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের কাছ থেকে গ্রহণ করেন।

 

মোদি এই সম্মাননাকে দুই দেশের দীর্ঘমেয়াদী বন্ধুত্ব ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি উৎসর্গ করেন। সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে, দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি এবং ডিজিটাল সংযোগসহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যৌথ সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া, দুই নেতা তাদের উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি—ভারতের ‘বিকশিত ভারত’ এবং উজবেকিস্তানের ‘ইয়াঙ্গি উজবেকিস্তান’ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

এই রাষ্ট্রীয় সফর এবং সর্বোচ্চ সম্মাননা প্রদান অনুষ্ঠানটি নয়াদিল্লি ও তাসখন্দের ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%