০২:৫৩ পি.এম
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত মন্তব্য করেছেন, ‘ভারতে আর শান্তি খুঁজে পাই না’, যা তাকে তুমুল সমালোচনার সম্মুখীন করেছে। নেটপাড়ায় অসন্তোষ সৃষ্টি হওয়ায়, ‘খলনায়ক’খ্যাত এই তারকা এবার নিজের বক্তব্যের ব্যাখ্যা প্রদান করলেন।
এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্তকে প্রশ্ন করা হয়েছিল—এক দিনের জন্য প্রধানমন্ত্রী হলে তিনি দেশবাসীকে কী বার্তা দেবেন? এর জবাবে, তার জনপ্রিয় ‘মুন্নাভাই’ চরিত্রের ঢঙে তিনি বলেন, ভারতীয়দের ভালোবাসা ও আতিথেয়তা তার কাছে অমূল্য, তবে বর্তমান পরিস্থিতিতে দেশে আগের মতো শান্তি খুঁজে পাচ্ছেন না। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সমাজমাধ্যমে বিতর্ক শুরু হয়।
বিতর্কের প্রেক্ষিতে, সমাজমাধ্যমে একটি বিবৃতি জারি করে সঞ্জয় দত্ত জানান, তার কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি উল্লেখ করেন, কোনো ব্যক্তি, সম্প্রদায় বা ধর্মীয় ভাবাবেগে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না।
আরও পড়ুন: রজনীকান্তের সঙ্গে শুটিং করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন বিদ্যা
মন্তব্যের প্রেক্ষাপট জানিয়ে তিনি বলেন, ‘কথাটি আগে থেকেই একটি লিখিত স্ক্রিপ্ট অনুযায়ী এবং হালকা মেজাজে রসিকতা করে বলা হয়েছিল।’ তার ‘মুন্নাভাই’ সিনেমার ‘গান্ধীগিরি’র প্রসঙ্গ টেনে তিনি আরো যোগ করেন, মূল প্রেক্ষাপট বাদ দিয়ে বিষয়টি তুলে ধরায় এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, কাজের দিক থেকে সঞ্জয় দত্তকে সামনে তার ১৯৯৩ সালের সুপারহিট ছবি ‘খলনায়ক’-এর সিক্যুয়েল ‘খলনায়ক রিটার্নস’-এ দেখা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন