ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ভৈরবে কৃষ্ণচূড়া গাছ কাটার অভিযোগ, বন বিভাগের অনুমোদন নিয়ে প্রশ্ন


ভৈরবে কৃষ্ণচূড়া গাছ কাটার অভিযোগ, বন বিভাগের অনুমোদন নিয়ে প্রশ্ন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা নির্বাচন অফিসের সামনে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা একটি কৃষ্ণচূড়া গাছ কাটাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি ও পথচারীদের ছায়া প্রদানকারী গাছটি কাটায় পরিবেশপ্রেমী ও সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছটির প্রায় সব ডালপালা কেটে ফেলা হয়েছে। শ্রমিকরা কাটা ডালপালা সরিয়ে নিচ্ছেন এবং গাছের মূল কাণ্ড অপসারণের প্রস্তুতি নিচ্ছেন।
ঘটনাস্থলে উপস্থিত নির্বাচন অফিসের অফিস সহায়ক মো. মোর্শেদ মিয়া জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সরদার মাসুম হাসানের নির্দেশে গাছটি কাটা হচ্ছে। তার ভাষ্য, অফিস প্রাঙ্গণের জাতীয় পতাকার স্ট্যান্ড এবং বিদ্যুতের লাইনের নিরাপত্তার স্বার্থেই গাছটি অপসারণ করা হচ্ছে।
তবে সরেজমিনে দেখা যায়, গাছটির সঙ্গে বিদ্যুতের তার ও পতাকার স্ট্যান্ডের উল্লেখযোগ্য দূরত্ব রয়েছে। স্থানীয়দের দাবি, প্রয়োজনে ঝুঁকিপূর্ণ ডালপালা ছাঁটাই করেই গাছটি সংরক্ষণ করা সম্ভব ছিল। তাই পুরো গাছ কেটে ফেলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাচন কর্মকর্তা সরদার মাসুম হাসানের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। এছাড়া অফিস চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কার্যালয়েও পাওয়া যায়নি।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ বলেন, "নির্বাচন অফিস কর্তৃপক্ষ যথাযথ কারণ দেখিয়ে নিয়ম অনুযায়ী গাছটি কাটছে বলে আমাকে জানিয়েছে। তবে বন বিভাগের অনুমোদন নিয়ে গাছটি কাটা হয়েছে কি না, সে বিষয়ে আমার জানা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

মো. সাহাবুদ্দিন চুপ্পু, দেশের ২২তম রাষ্ট্রপতি, পদত্যাগের দুদিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করলেন।

তিনি রবিবার (২৬ জুলাই) দুপুরে বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানের দিকে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন চুপ্পু।

সংবিধানের বিধি অনুযায়ী, তিনি পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও তিনি মাত্র তিন বছর তিন মাস দায়িত্ব পালন করেন।

মো. সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগ করেন।

পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান কোনো দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়া হবে: রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


পাকিস্তান কোনো দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়া হবে: রাজনাথ সিং

ভারতের বিরুদ্ধে পাকিস্তান যদি কোনো আগ্রাসন বা দুঃসাহস দেখায়, তাহলে এমন একটি জবাব দেওয়া হবে, যা তাদের কল্পনারও চেয়ে তীব্র হবে— এই বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

রবিবার, কার্গিল যুদ্ধের ২৭তম বিজয় দিবস উপলক্ষ্যে ভারতের লাদাখের দ্রাসে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের শুরুতে, তিনি দেশের শহীদ সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রাজনাথ সিং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যদি পাকিস্তানের সঙ্গে আলোচনা করতেই হয়, তবে তা পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর (পিওকে) নিয়েই হবে, অন্য কোনো বিষয়ে আলোচনার সম্ভাবনা নেই।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারত তার মহাকাশ অভিযানের জন্য পরিচিত, আর পাকিস্তান চলছে প্রক্সি মিশন। ভারত যখন মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে, তখন পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী পাঠাতে ব্যস্ত। ভারত যখন বিশ্বকে সফটওয়্যার সরবরাহ করছে, তখন পাকিস্তান সন্ত্রাসের জোগান দিচ্ছে।’

‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ উল্লেখ করে রাজনাথ সিং বলেন, ‘যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে বা তাতে লিপ্ত হয়, তাদের কি পরিণতি হতে পারে, এই অভিযানের মাধ্যমে তা স্পষ্ট হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘দিল্লিতে বসে যারা সশস্ত্র বাহিনীকে অগ্রাধিকার দিতেন না, এখন আর সেই সময় নেই। বর্তমানে দিল্লিতে এমন একটি সরকার রয়েছে, যা ভারতের নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩

দক্ষিণ চীন সাগরে ৬২ জন নাবিক বহনকারী একটি ভিয়েতনামের জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

এখন নিখোঁজ ২৩ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার সকালে এই তথ্য জানায়।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, 'খোই গুয়েন ১৮' নামের যে মালবাহী জাহাজটি জানা যায়, তা ইয়ংশু রিফের কাছে দুর্ঘটনার কবলে পড়ে, যেটি ফায়ারি ক্রস রিফ নামেও পরিচিত। এ পর্যন্ত ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার কিছু আগে একটি চীনা উদ্ধারকারী জাহাজ বিপদে পড়া জাহাজটির সংকেত প্রথম শনাক্ত করে।

সিনহুয়া আরো জানায়, এই এলাকায় ছয়টি চীনা জাহাজ, একটি উদ্ধারকারী হেলিকপ্টার, এবং ভিয়েতনামের একটি জাহাজ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

চীনের দ্বীপ প্রদেশ হাইনানের কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, 'খোই গুয়েন ১৮' জাহাজটি ভিয়েতনামে নিবন্ধিত। জাহাজটির দৈর্ঘ্য ৭০ মিটার থেকে সামান্য কম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা

 মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মিত্রদের মধ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

শনিবার, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, তারা সৌদি তেল কোম্পানি আরামকোর জিজান এবং ইয়ানবু এলাকার স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা করেছে।

তিনি হুঁশিয়ারি দেন যে, যদি সৌদি আরব তাদের বিরুদ্ধে হামলা চালায়, তাহলে হুথিদের পাল্টা জবাব আরও ব্যাপক হতে পারে।

বার্তা সংস্থা এএফপি সূত্রে খবর পাওয়া যাচ্ছেতে, আগেই হুথি বিদ্রোহীদের গণমাধ্যম জানায় জিজানে চালানো হামলার পর সেখানে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এএফপি নিশ্চিত করেছে। ভিডিওতে শহরটির আরামকোর অধীন একটি তেল শোধনাগারের ওপর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।

সৌদি আরব হামলার বিষয়ে এখনও পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জিজান এবং ইয়ানবু এলাকায় সতর্কতা জারি করেছে।

গ্রিক বিমান বাহিনীর কার্যালয় জানায়, শনিবার সকালে সৌদি আরবে মোতায়েন গ্রিক বাহিনীর পরিচালিত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইয়ানবুকে লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরে একটি ড্রোন ভূপাতিত করেছে।

ইরান-সমর্থিত হুথিরা অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব শুক্রবার ইয়েমেনে তাদের অবস্থানে হামলা চালিয়ে ‘বিপজ্জনক উত্তেজনা’ সৃষ্টি করেছে।

এএফপিকে এক ইরাকি নিরাপত্তা সূত্র জানিয়েছে যে, সৌদি হামলায় হোদেইদা বন্দরের একটি নৌঘাঁটি এবং কামারান দ্বীপের একটি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু ছিল।

ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের হামলার পর, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন একটি যুদ্ধক্ষেত্র হিসেবে যুক্তরাষ্ট্র এবং ইরানের মিত্রদের মধ্যে পাল্টাপাল্টি হামলা দেখা দিয়েছে।

হোদেইদার ৩৬ বছর বয়সী দুই সন্তানের মা ফায়জা এএফপিকে বলেন, হামলার শব্দ ছিল ‘প্রচণ্ড বজ্রপাতের মতো’।

তিনি তিনটি পৃথক বিস্ফোরণের শব্দ শুনেছেন। জায়জা আরও বলেন, ‘আমি বিশ্বাস করতে চাইনি যে আমরা আবারও হামলার সেই দিনগুলোতে ফিরে গেছি।’

২০১৫ সাল থেকে ইয়েমেনের হুথিদের সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি-সমর্থিত সরকারের যুদ্ধ চলছে। দীর্ঘ এই সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে এবং দেশটিতে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

তবে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর দরিদ্র এই দেশে বড় ধরনের সংঘর্ষ অনেকটা থেমে ছিল।

চলতি সপ্তাহে হুথিরা বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয় এবং লোহিত সাগরে সৌদি জাহাজ লক্ষ্য করে হামলা চালায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এই পরিস্থিতির জন্য তেহরানকে দায়ী করা যায় না।

তিনি হুথি এবং সৌদিদের মধ্যে আলোচনার উদ্যোগ নিতে ইরানের সহায়তার প্রস্তাব দেন। আরাকচি আরও বলেন, ‘এই সমস্যার কোনো সামরিক সমাধান নেই।’

এই নৌ-হুমকির পাশাপাশি ইরান হরমুজ প্রণালী অবরোধের পদক্ষেপ নিয়েছে, যা বর্তমানে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী শনিবার জানায়, গত ২৪ ঘণ্টায় কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যাওয়ার চেষ্টা করা চারটি জাহাজ তারা আটকে দিয়েছে।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস পর্যবেক্ষণ সংস্থা জানায়, শনিবার হরমুজ প্রণালীর কাছে একটি ট্যাংকার জাহাজ এবং অজ্ঞাত সামরিক বাহিনীর মধ্যে নতুন একটি ঘটনার খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্র শনিবার ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলার ঘোষণা দেয়নি। দুই পক্ষের টানা ১৩ রাতের বোমা হামলার পর এটি ছিল প্রথম বিরতি।

সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, পেন্টাগন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানের বিরুদ্ধে ১৪তম রাতের হামলার পরিকল্পনা উপস্থাপন করেছিল। তবে ট্রাম্প তা অনুমোদন না করে নতুন করে আলোচনার পথ বেছে নিয়েছেন।

শুক্রবার ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু করবেন কি না, সে বিষয়ে তিনি এখনও সিদ্ধান্ত নেননি।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে কথা বলছি। আমি মনে করি দিন যত যাচ্ছে, তারা আরও বেশি গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে এবং সম্ভবত এর কারণ স্পষ্ট।’

ট্রাম্প বলেন, ইরানের সামনে দুটি পথ রয়েছে-একটি হলো চুক্তিতে পৌঁছানো, অন্যটি হলো আরও ‘বড় মাত্রার’ হামলার মুখোমুখি হওয়া। এর আগে দুই সপ্তাহের মার্কিন হামলায় এপ্রিলের যুদ্ধবিরতি ভেঙে পড়ে।

এক সময় ট্রাম্প যে যুদ্ধকে চার-পাঁচ সপ্তাহের মধ্যে শেষ হবে বলে ধারণা করেছিলেন, তা এখন পঞ্চম মাসের দিকে এগোচ্ছে। এই দীর্ঘ সংঘাত আগামী নভেম্বরের গুরুত্বপূর্ণ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে তার জনপ্রিয়তার ওপরও প্রভাব ফেলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%