০৬:১৫ এম
ইরানের সর্বোচ্চ নেতা বা দেশটির শীর্ষ সামরিক ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের গুপ্তহত্যার চেষ্টা অথবা হামলার ঘটনায় ‘কঠোর ও চূড়ান্ত’ জবাব নিশ্চিত করতে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন দেশের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। এ সময় তিনি উল্লেখ করেন যে, ইরানের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপই জবাবহীন থাকবে না। খবরটি এসেছে আলজাজিরার মাধ্যমে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে গরিবাবাদি বলেন, এ বিষয়ে ইরানের পার্লামেন্ট কিংবা এক্সপিডিয়েন্সি কাউন্সিলের একটি আইন পাস করা উচিত, যা সর্বোচ্চ নেতা বা শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে যেকোনো হামলার ক্ষেত্রে কী ধরনের প্রতিক্রিয়া দেওয়া হবে, তা আগেই নির্ধারণ করে দেবে।
গরিবাবাদি বলেন, এ উদ্যোগ ইরানের বিদ্যমান নীতির ধারাবাহিকতা হবে, যেখানে সামরিক আগ্রাসনের জবাব শক্তিশালীভাবে দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রোববার রাতে পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত
গরিবাবাদির মতে, হামলার পরে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে প্রতিক্রিয়ার বিষয়টি আগে থেকেই আইনে নির্ধারিত থাকা উচিত। তিনি আরও লেখেন, “ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপই জবাবহীন থাকা উচিত নয়।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন