ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ডেমরার জসিম উদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ, যা বলছেন ভুক্তভোগীরা!


ডেমরার জসিম উদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ, যা বলছেন ভুক্তভোগীরা!

 

রাজধানীর ডেমরা এলাকার সাবেক আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন মজুমদারের বিরুদ্ধে হত্যা মামলা, পারিবারিক বিরোধ, প্রতারণা, আদালতের নির্দেশ অমান্য এবং জালিয়াতিসহ নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কয়েকটি বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।

জসিম উদ্দিন ডেমরার সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলায় তার নাম রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: চকরিয়ায় মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে গুলিতে নিহত ইমরান হাসানের ঘটনায় তার মায়ের করা মামলায় জসিম উদ্দিনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। একই সঙ্গে যাত্রাবাড়িতে জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট আরেকটি হত্যা মামলাতেও তার নাম রয়েছে বলে দাবি করা হয়েছে।

জসিম উদ্দিনের ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি প্রথম স্ত্রী ও সন্তানের তথ্য গোপন করে ২০০৭ সালে ফাহিমা আক্তার নামে এক নারীকে বিয়ে করেন। ফাহিমার ২০১৭ সালে মৃত্যুর পর তাদের দুই সন্তানের ভরণপোষণ নিয়ে বিরোধ তৈরি হয় বলে অভিযোগ করা হয়েছে।

ফাহিমার ভাই ফজলুল হক অন্তরের দাবি, সন্তানের দায়িত্ব নেওয়ার বিষয়ে জসিম উদ্দিনের সঙ্গে বিরোধের জেরে মামলা করা হয়।

ফাহিমার মৃত্যুর পর জসিম উদ্দিন তানিয়া নামে এক কলেজছাত্রীকে বিয়ে করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তানিয়ার পরিবারের অভিযোগ, পারিবারিক ও সামাজিক চাপের মধ্যে এ বিয়ে হয়েছিল।

আরও পড়ুন: সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক সংকটকে আরও প্রকট করেছে

অভিযোগ অনুযায়ী, তানিয়া অন্তঃসত্ত্বা হওয়ার পর দাম্পত্য বিরোধ তৈরি হয় এবং ২০১৮ সালের এপ্রিলে তাদের বিচ্ছেদ ঘটে। একই বছরের ৯ ডিসেম্বর তানিয়ার একটি কন্যাসন্তান জন্ম নেয়। পরে ওই সন্তানের পিতৃত্ব অস্বীকারের অভিযোগে তানিয়ার পক্ষ থেকে মামলা করা হয়।

তানিয়ার করা মামলায় জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। পরবর্তীতে ওই পরোয়ানা ফেরত সংক্রান্ত একটি নথিতে বিচারকের স্বাক্ষর জাল করার অভিযোগও ওঠে।

প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, বিষয়টি তদন্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ডেমরার আমুলিয়া রোডের একটি মার্কেটের ব্যবস্থাপনা নিয়েও জসিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট একজন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানটির কর্মকর্তার দাবি, মার্কেট পরিচালনার দায়িত্বে থাকার সময় ডেভেলপার চুক্তি, শেয়ার ও ফ্ল্যাট বিক্রিসহ বিভিন্ন বিষয়ে আর্থিক অনিয়ম হয়েছে এবং প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: নাহিদ ইসলাম: আওয়ামী লীগের দখলে থাকা খেলার মাঠ এখন বিএনপির নিয়ন্ত্রণে

এ ছাড়া আদালতের নির্দেশ অমান্য করে একটি ভবন নির্মাণ এবং পারিবারিক সম্পদসংক্রান্ত বিরোধে স্বজনদের হয়রানি করার অভিযোগও করা হয়েছে।

অভিযোগগুলোর বিষয়ে জানতে, জসিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও ওপার থেকে তার কোন সাড়া মেলেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিপিডিতে সম্মানীয় ফেলোর দায়িত্ব নিচ্ছেন ড. ফাহমিদা খাতুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


সিপিডিতে সম্মানীয় ফেলোর দায়িত্ব নিচ্ছেন ড. ফাহমিদা খাতুন

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো হিসেবে দায়িত্ব নিচ্ছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হিসেবে দীর্ঘ সাড়ে নয় বছর সফল দায়িত্বকাল সম্পন্ন করা ড. ফাহমিদা খাতুন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিপিডির ৬৮তম বোর্ডের সভায় ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে তার দায়িত্ব গ্রহণের বিষয়টি অনুমোদিত হয়।

ড. ফাহমিদা ২০০৩ সাল থেকে সিপিডির সঙ্গে যুক্ত। ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তখন থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সময়ে তার নেতৃত্বে সিপিডির গবেষণা কর্মসূচির পরিধি, বৈচিত্র্য ও মান উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়।

অর্থায়নপ্রাপ্ত প্রকল্প ও কর্মসূচির সংখ্যা এবং অর্থায়নকারী সংস্থা ও উন্নয়ন সহযোগীর সংখ্যা বহু গুনে উন্নীত হয়। ধারাবাহিকভাবে সম্পদ আহরণ, বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে তার সময়ে তিনি সিপিডির উন্নয়ন তহবিল প্রায় ৫৯০ শতাংশ বৃদ্ধি এবং বার্ষিক আয় প্রায় ১৭১ শতাংশ বাড়াতে নেতৃত্ব দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. ফাহমিদা খাতুন সিপিডির ভৌত ও প্রযুক্তিগত অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়নে নেতৃত্ব দেন। এছাড়া তিনি কর্মীদের পেশাগত উন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি, প্রকাশনার মানোন্নয়ন, ডিজিটালাইজেশন ও প্রাতিষ্ঠানিক সুশাসনকে শক্তিশালী করেন। ফলে প্রতিষ্ঠানটি ভবিষ্যতের অগ্রযাত্রার জন্য একটি সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে।

সিপিডিতে যোগদানের আগে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশে ইউএনডিপি ও ইউএসএআইডি মিশনে ঊর্ধ্বতন পেশাগত দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়িয়েছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত কয়েকটি গবেষণা ও নীতি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ড. ফাহমিদা ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে পিএইচডি ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণা করেছেন। তার গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে সামষ্টিক অর্থনৈতিক নীতি, রাজস্ব ও মুদ্রানীতি, ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন, আন্তর্জাতিক বাণিজ্য, স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক রূপান্তর ইত্যাদি বিষয়।

ড. ফাহমিদা খাতুন দেশে-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। তিনি জাতিসংঘ মহাসচিবের মাল্টিডাইমেনশনাল ভালনারেবিলিটি ইনডেক্স (এমভিআই) বিষয়ক স্বাধীন বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলের সদস্য এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) প্রোডাক্টিভ ক্যাপাসিটিজ ইনডেক্স বিষয়ক উচ্চপর্যায়ের পরামর্শক বোর্ডের সদস্য। তিনি বোস্টন ইউনিভার্সিটির জলবায়ু, উন্নয়ন ও আন্তর্জাতিক আর্থিক কাঠামো বিষয়ক আন্তর্জাতিক টাস্কফোর্সের সদস্য। তিনি ব্র্যাক ও বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদেরও সদস্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থাভাবে থমকে থাকা ফাতেমার মেডিক্যালে পড়ার স্বপ্ন পূরণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


অর্থাভাবে থমকে থাকা ফাতেমার মেডিক্যালে পড়ার স্বপ্ন পূরণ

অর্থাভাবে থমকে যাওয়া ফাতেমার মেডিক্যালে পড়ার স্বপ্ন পূরণ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাকফো গ্রামের মেধাবী শিক্ষার্থী মোছা. ফাতেমা খানম চীনের একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন। তবে অর্থসংকটে তিনি অনিশ্চয়তায় পড়েছিলেন। তাঁর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

 

ফাতেমা খানমের চীনের একটি স্বনামধন্য মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ ছিল। কিন্তু ভর্তি ফি ও অন্যান্য খরচ বহন করার সামর্থ্য না থাকায় তাঁর বিদেশে উচ্চশিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছিল। বিষয়টি প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের দৃষ্টিতে এলে তিনি ব্যক্তিগতভাবে ফাতেমাকে ১ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পরে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরো ৫ লাখ টাকা অনুদানের ব্যবস্থা করেন।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রধানমন্ত্রী নিজ হাতে ফাতেমা খানমের হাতে অনুদানের অর্থ তুলে দেন। এই আর্থিক সহায়তার ফলে ফাতেমা চায়না মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল মন্তব্য করেন, ‘আমাদের এলাকার কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থাভাবে ঝরে না পড়ে, সেটাই আমাদের লক্ষ্য। ফাতেমা অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী।

 

তাঁর পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতেও তাঁর পড়াশোনার প্রয়োজন হলে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণেই এমন মানবিক সহায়তা সম্ভব হচ্ছে। শিক্ষার্থীদের উন্নয়নেই দেশের উন্নয়ন নিহিত।’

ফাতেমা খানমের পরিবার ও স্থানীয় বাসিন্দারা এ সহায়তার জন্য প্রধানমন্ত্রী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

তারা আশা করছেন, ভবিষ্যতেও মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১৫.৯১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইকোলেট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১৫.৯১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইকোলেট

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১-এ ১৫ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৯৬ কোটি ১৩ লাখ টাকা) বিনিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান ইকোলেট (প্রাইভেট) লিমিটেড। 

বৃহস্পতিবার রাজধানীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও ইকোলেট (প্রাইভেট) লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, ইকোলেট বছরে ৬০ লাখ পিস এলইডি বাল্ব, ডেকোরেটিভ লাইটসহ বিভিন্ন ধরনের ল্যাম্প উৎপাদন করবে। উৎপাদিত এসব পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাজারে রফতানি করা হবে। এ প্রকল্পের মাধ্যমে ৩০৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, প্রচলিত রফতানি পণ্যের বাইরে বিভিন্ন খাতে বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বেপজা পণ্য বহুমুখীকরণে কাজ করছে। এলইডি পণ্যের অন্তর্ভুক্তি বেপজার পণ্য ও রফতানি বহুমুখীকরণের চলমান প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করবে।
চুক্তি অনুষ্ঠানে বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেন এবং ইকোলেট (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোলিমান চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিজ জিতেও বাংলাদেশকে পেছনে ফেলতে পারল না ভারত, ফাইনালের পথ আরও কঠিন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


সিরিজ জিতেও বাংলাদেশকে পেছনে ফেলতে পারল না ভারত, ফাইনালের পথ আরও কঠিন

ভারত সিরিজ জিতলেও বাংলাদেশকে টপকাতে পারল না, ফাইনালের পথ হলো আরো ভঙ্গুর।

ভারতের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াই এখন আরো কঠিন হয়ে উঠেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দুটি টেস্ট জিতলে শুভমান গিলদের পয়েন্ট টেবিলে কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা ছিল।

 

কিন্তু সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিল না। সোনাল দিনুশার অসাধারণ লড়াইয়ের কারণে ভারতকে দ্বিতীয় টেস্ট ড্র করে সন্তুষ্ট থাকতে হলো। গতবার ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে পারেনি। সেই লজ্জার স্মৃতি আবারও ফিরে আসার আশঙ্কা দেখা দিয়েছে।

 

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ১০ ম্যাচ খেলে আটটি জয় পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, যারা চার ম্যাচের তিনটিতে জয়লাভ করেছে।

 

কিন্তু ভারতের অবস্থা খুবই সঙ্গিন, যাদের দুবারের ফাইনালিস্ট হিসেবে এই সাইকেলে ১১টি টেস্ট খেলা হয়ে গেছে। তাদের জয় এসেছে মাত্র পাঁচটিতে, আর চারটি টেস্টে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে। ভারতীয় সমর্থকরা আশা করেছিলেন, অপেক্ষাকৃত দুর্বল শ্রীলঙ্কাকে দুই টেস্টে হারিয়ে পয়েন্ট টেবিলে কিছুটা উন্নতি হবে।

 

প্রথম টেস্ট জেতার পর দ্বিতীয় টেস্টেও জয়লাভের খুব কাছে চলে গিয়েছিলেন শুভমানরা। শ্রীলঙ্কাকে ফলো অন করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। কিন্তু সেই সিদ্ধান্তই তাদের জন্য বিপর্যয় ডেকে আনল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লঙ্কান ব্যাটাররা ক্রিজে স্থির হয়ে রইলেন। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়ে গেল। পয়েন্ট তালিকার উন্নতির স্বপ্নও ভেঙে গেল। বর্তমানে আকাশি-নীলরা পঞ্চম স্থানে রয়েছে, বাংলাদেশেরও নিচে। ভারতের পয়েন্ট হলো ৫১.৫২। জয়লাভ করলে ৫৭.৫৮ শতাংশ পয়েন্ট পেতে পারত ভারত।

এখন ভারতের সামনে আটটি টেস্ট বাকি রয়েছে। যদি তারা ৭ বা ৮টি জয় পায়, তবে ফাইনাল নিশ্চিত হবে। ৬টি জয় পেলে পয়েন্ট শতাংশ হবে ৬১.১১, আর ৬টি জয় ও দুটো ড্র হলে পয়েন্ট শতাংশ হবে ৬৪.৮১। গত দু’বার দেখা গেছে ৬০ পয়েন্ট নিয়েও ফাইনালে ওঠা সম্ভব হয়েছে। কিন্তু ভারতীয় দলকে নিউজিল্যান্ডে গিয়ে সিরিজ খেলতে হবে, যেখানে ২০০৯ সালের পর তারা কোনো টেস্ট জিততে পারেনি। বৃহস্পতিবার ড্রয়ের পর কাজটি আরো কঠিন হয়ে গেল শুভমানদের জন্য। আগামী বছর কি ভারত ফাইনালে খেলতে পারবে? বাংলাদেশেরও নিচে থাকা দল নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা উদ্বিগ্ন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%