ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

এনএসইউতে বাংলাদেশ নৃবিজ্ঞান সিম্পোজিয়াম অনুষ্ঠিত


এনএসইউতে বাংলাদেশ নৃবিজ্ঞান সিম্পোজিয়াম অনুষ্ঠিত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি বিভাগের অ্যানথ্রোপলজি প্রোগ্রামের উদ্যোগে ‘বাংলাদেশ নৃবিজ্ঞান সিম্পোজিয়াম ২০২৬’ আয়োজন করা হয়েছে।

গতকাল বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের অডি-৮০১-এ অনুষ্ঠিত এই সিম্পোজিয়ামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রিজওয়ান খায়ের। তিনি উল্লেখ করেন, সাধারণ শিক্ষা (জেনারেল এডুকেশন) কোর্সের মাধ্যমে বিভাগের যাত্রা শুরু হওয়ার পর ধীরে ধীরে অ্যানথ্রোপলজিতে ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস) প্রোগ্রাম চালুর বিষয়টি তুলে ধরেন।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর

নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক রিজওয়ানুল ইসলাম বলেন, সামাজিক পরিবর্তন বোঝা এবং মানবজাতির ভবিষ্যৎ গঠনে সমালোচনামূলক চিন্তা (ক্রিটিক্যাল থিঙ্কিং) একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক হাতিয়ার হয়ে উঠেছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান প্রাতিষ্ঠানিক পড়াশোনার বাইরেও সমাজকে গভীরভাবে বোঝার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানের মূল বক্তা অধ্যাপক এস এম নুরুল আলমের একাডেমিক যাত্রা এবং বাংলাদেশে অ্যানথ্রোপলজি শিক্ষার বিকাশে তাঁর অবদানের কথা তুলে ধরেন এনএসইউর কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ও অ্যানথ্রোপলজি প্রোগ্রামের শিক্ষক অধ্যাপক বুলবুল সিদ্দিকী।

মূল বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপলজির সাবেক অধ্যাপক এস এম নুরুল আলম তাঁর দীর্ঘ একাডেমিক জীবনের অভিজ্ঞতা ও বাংলাদেশে অ্যানথ্রোপলজি শিক্ষার শুরুর দিকের কথা তুলে ধরেন। অধ্যাপক এস এম নুরুল আলম নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যানথ্রোপলজি বিভাগের শিক্ষকদের প্রতি আহ্বান জানান, যেন তারা অ্যানথ্রোপলজির পাঠ্যক্রমে তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক জ্ঞানের মধ্যে ভারসাম্য রাখেন।

আরও পড়ুন: ঢাকা সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সিম্পোজিয়ামে নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যানথ্রোপলজি প্রোগ্রাম এবং চীনের ইউনান ইউনিভার্সিটির অ্যানথ্রোপলজি বিভাগের মধ্যে একাডেমিক বিনিময় কার্যক্রম চালুর পরিকল্পনার কথা জানানো হয়। প্রস্তাবিত এই কার্যক্রমের আওতায় নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ইউনান ইউনিভার্সিটিতে পূর্ণ একটি শিক্ষাবর্ষ পড়াশোনার সুযোগ পাবেন।

সিম্পোজিয়ামে ফল ২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া অ্যানথ্রোপলজি প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। একাডেমিক পর্বের পর অ্যানথ্রোপলজি বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন মোহাম্মদ হোসেন। এ সময় অ্যানথ্রোপলজি প্রোগ্রামের কো-অর্ডিনেটর মোহাম্মদ আবদুল বাতেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যানথ্রোপলজি প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থী রাহমা রাইসা ও নাজহাত নাহিয়ান তাইমুর।

আরও পড়ুন: যশোরের বাঘারপাড়া আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ৭ অক্টোবরের বার্ষিকীতে ইসরায়েলি হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


গাজায় ৭ অক্টোবরের বার্ষিকীতে ইসরায়েলি হামলায় নিহত ৫

হামাসের ৭ অক্টোবরের হামলার তৃতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

তিন বছর আগে ৭ অক্টোবর হামলায় নিহত ৩০০ জনের বেশি মানুষের স্মরণে নোভা সঙ্গীত উৎসবের স্থানে পরিবারের সদস্যরা ভোরে জড়ো হন। এ সময় গাজার দিক থেকে সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

গাজা শহরের আল-শিফা হাসপাতাল জানায়, রাতভর চলা ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ নিহতদের একজনকে মোহাম্মদ তামুস হিসেবে শনাক্ত করেছে। তারা জানিয়েছে, তিনি তাদের একজন স্বেচ্ছাসেবক ছিলেন। বেসামরিক প্রতিরক্ষা বিভাগ হামাস-নিয়ন্ত্রিত প্রশাসনের অধীনে জরুরি উদ্ধারকাজ পরিচালনা করে।

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল থেকে বের হওয়ার পর তারা হামাসের দুই সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, নিহতদের একজন ইসরায়েলি সেনাদের ক্ষতি করার উদ্দেশ্যে ‘হলুদ রেখা’ এলাকায় বিস্ফোরক পুঁতে রেখেছিলেন।

‘হলুদ রেখা’ গাজা উপত্যকায় ইসরায়েলি ও হামাস-নিয়ন্ত্রিত এলাকা চিহ্নিত করে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, হামলায় নিহতদের একজন মোহাম্মদ তামুস। তাদের দাবি, তিনি হামাসের সামরিক শাখার একজন স্নাইপার ছিলেন এবং একই সঙ্গে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থায় কাজ করতেন।

দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের হাসপাতাল জানায়, ইসরায়েলি হামলায় ৬০ বছর বয়সী হিশাম ইব্রাহিম আবু মুস্তফা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালটি আরো জানায়, খান ইউনিসের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় নিহত জিয়াদ জারাবের মরদেহ সেখানে আনা হয়েছে। ওই হামলাতেও কয়েকজন আহত হন।

এছাড়া বিকেলে আল-বুরাক ক্যাম্পের একটি তাঁবুতে হামলায় আরো একজন নিহত হয়েছেন বলে হাসপাতালটি জানিয়েছে। সর্বশেষ হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী এএফপিকে জানায়, তারা একজন ‘সামরিক ব্যক্তিকে’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে নিহত বা আহত অন্যদের বিষয়ে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গাজায় যুদ্ধ শুরুর তিন বছর পরও পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ। ২০২৫ সালের অক্টোবরে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার বাসিন্দাদের জীবনযাত্রা এখনও অত্যন্ত কঠিন। গাজা শহরের বাসিন্দা মাহমুদ আবু হাসিরা বলেন, তিন বছর ধরে চলা অবরোধ, হত্যা ও ধ্বংসযজ্ঞের কারণে গাজা এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

ধ্বংসস্তূপের নিচে

গাজার লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ এখনও তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছে। এসব আশ্রয় সমুদ্রসৈকত কিংবা বোমায় ধ্বংস হওয়া বাড়িঘরের ধ্বংসস্তূপের পাশে গড়ে উঠেছে।

গাজার উত্তরের প্রায় ধ্বংস হয়ে যাওয়া শহর বেইত হানুনের বাসিন্দা বাসাম নাসের জানান, যুদ্ধের শুরুতেই তিনি বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন। তিনি বলেন, ‘একসময় আমাদের নিজেদের বাড়ি ছিল। এখন আমরা প্রিয়জনদের হারিয়েছি, যাদের মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে।’

ইসরায়েল জানিয়েছে, তারা গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে বেইত হানুনসহ গাজার সীমান্তবর্তী বেশ কিছু এলাকা রয়েছে। অন্যদিকে, গাজার বেশিরভাগ ফিলিস্তিনি হামাস-নিয়ন্ত্রিত বাকি এলাকায় বসবাস করছে।

যুদ্ধবিরতির পর ইসরায়েল গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের ওপর কিছু বিধিনিষেধ শিথিল করেছে। তবে গাজার বাসিন্দারা বলছেন, তাদের জীবন এখনও অত্যন্ত কঠিন। গাজা শহরের বাসিন্দা আহমেদ নাসের বলেন, ‘যুদ্ধ ও দুর্ভিক্ষ আমাদের ক্ষুধার্ত, ভীত ও বাস্তুচ্যুত করেছে। আমরা তাঁবুতে থাকছি এবং নিত্যপণ্যের বাড়তি দামের সঙ্গে লড়াই করছি।’

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলের সামরিক অভিযানে গাজার প্রায় পুরো জনগোষ্ঠীই কোনো না কোনো সময় বাস্তুচ্যুত হয়েছে এবং ৭৪ হাজার ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় আরো ১ হাজার ৪৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্রুতগতির মোটরসাইকেলের আতঙ্কে পড়ে গিয়ে নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


দ্রুতগতির মোটরসাইকেলের আতঙ্কে পড়ে গিয়ে নারীর মৃত্যু

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন মিজান বেগম (৪৬) নামে এক নারী। এ সময় তিনি দ্রুতগতির একটি মোটরসাইকেল দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পেছনে সরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং তার মৃত্যু ঘটে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে।

ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকাল ৪টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, "মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।"

নিহতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান জানান, মিজান বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর গ্রামের মো. আলীর স্ত্রী। তিনি গ্রামের বাড়ি থেকে মেয়ে রিমাকে (১৪) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি শক্তির জন্য গোয়েন্দাগিরির অভিযোগে রয়্যাল নেভির সদস্য টেডি ইয়ং গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


বিদেশি শক্তির জন্য গোয়েন্দাগিরির অভিযোগে রয়্যাল নেভির সদস্য টেডি ইয়ং গ্রেফতার

বিদেশি শক্তির পক্ষে কাজ করার এবং গোপন তথ্য পাচারের অভিযোগে যুক্তরাজ্যের কাউন্টার টেররিজম পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন রয়্যাল নেভির (যুক্তরাজ্যের নৌবাহিনী) এক সদস্য। অভিযুক্ত ওই কর্মকর্তার নাম টেডি ইয়ং (২৪)। জাতীয় নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের পুলিশ বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। কাউন্টার টেররিজম পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের মে মাসের মধ্যে টেডি ইয়ং বিদেশি শক্তির লাভের উদ্দেশ্যে যুক্তরাজ্যের সংরক্ষিত ও গোপনীয় তথ্য সংগ্রহ, অনুলিপি তৈরি এবং তা হস্তান্তরের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন। তার বিরুদ্ধে ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনের ১ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতারের পর টেডি ইয়ংকে লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পরিকল্পনা রয়েছে। এই গ্রেফতারের বিষয়ে লন্ডনের কাউন্টার টেররিজম পুলিশিং প্রধান কমান্ডার হেলেন ফ্ল্যানাগান মন্তব্য করেছেন, “সামরিক বাহিনীর একজন কর্মরত সদস্যের বিরুদ্ধে এটি অত্যন্ত গুরুতর একটি অভিযোগ। এই ঘটনার পেছনে অন্য কোনো সম্ভাব্য ঝুঁকি রয়েছে কি না তা নিশ্চিত করতে আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে তদন্ত চালিয়ে যাচ্ছি।”

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সম্প্রতি বেডফোর্ডশায়ারে নিজ বাড়ি থেকে গ্রেফতার হন ওই নৌ সদস্য। তবে পুলিশ স্পষ্ট জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আরএএফ ফেয়ারফোর্ড বিমান ঘাঁটিতে ঘটে যাওয়া অন্য একটি চলমান ঘটনার সাথে এই গ্রেফতারের কোনো সম্পর্ক নেই।

অভিযুক্ত টেডি ইয়ং কোন দেশের পক্ষে কাজ করছিলেন এবং কী ধরনের স্পর্শকাতর তথ্য পাচার করেছেন, সে বিষয়ে বিস্তারিত এখনও প্রকাশ করেনি তদন্তকারী সংস্থা। সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় নকল ও ভেজাল পণ্যের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান কারখানা মালিককে ২ বছরের কারাদণ্ড, কারখানা সিলগালা

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


ভাণ্ডারিয়ায় নকল ও ভেজাল পণ্যের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান কারখানা মালিককে ২ বছরের কারাদণ্ড, কারখানা সিলগালা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একটি নকল ও ভেজাল ভোগ্যপণ্য তৈরি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জালিয়াতির দায়ে কারখানার মালিক আল আমিন হাওলাদার নামের একজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে উপজেলার লক্ষ্মীপুরা মহল্লার সুমন মিয়ার ভাড়াটিয়া ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে পরিচালিত অভিযানে নামি-দামি ব্যান্ডের মোড়কসহ বিপুল পরিমাণ নকল ও ভেজাল পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— কৃষাণী চিনিগুড়া চাল, কাশ্মিরি সুগন্ধি চাল, নিউ সান আইসক্রিম (কাপ, চকবার ও কোন), রোবো আইস পপ, ভেজাল মধু ও নিউ সান হোয়াইট ডিটারজেন্ট পাউডার, সয়াবিন তৈল।
এছাড়া ভেজাল ড্রিংকস ও জুস তৈরির কেমিক্যাল, হাই স্পিড ড্রিংক, ম্যাংগো ও লিচুর ক্ষতিকর ফ্লেভার, অননুমোদিত রঙ, বিভিন্ন মেশিনারিজ, ৪টি রেফ্রিজারেটর এবং ৩টি কম্পিউটার জব্দ করা হয়।
অভিযানকালে আটক আল আমিন হাওলাদার ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করলে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে অবৈধ কারখানাটি সিলগালা করা হয়।
পরবর্তীতে জব্দকৃত সকল নকল ও ভেজাল পণ্য ভাণ্ডারিয়া লঞ্চঘাট এলাকায় সর্বসাধারণের সম্মুখে ভেঙে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকালে ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি চৌকস দল আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
মো. তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%