বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
০৩:৩৫ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরেই অভিনয় ও চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে রয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়জীবন পেছনে ফেলে জীবনের বাকি সময় ধর্মচর্চা ও আত্মশুদ্ধিতে কাটানোর ইচ্ছার কথা জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।
নব্বই দশকের শেষভাগ থেকে শুরু করে পরবর্তী এক দশকজুড়ে ঢাকাই চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন পপি। তবে সময়ের পরিক্রমায় ধীরে ধীরে রূপালী পর্দা থেকে নিজেকে গুটিয়ে নেন এই অভিনেত্রী। ব্যক্তিগত ও পেশাগত নানা কারণে দীর্ঘদিন ধরে তিনি সংবাদমাধ্যম ও চলচ্চিত্রপাড়া থেকেও অনেকটাই বিচ্ছিন্ন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি জানান, অভিনয়ের অধ্যায় পেছনে ফেলে জীবনের বাকি সময় ধ্যান ও ধর্মচর্চার মধ্য দিয়ে কাটাতে চান তিনি। অতীতে জীবনে ‘যত পাপ কামিয়েছেন’, তা থেকে মুক্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার আকাঙ্ক্ষার কথাও প্রকাশ করেন এই অভিনেত্রী।
পপির এমন বক্তব্যের পর বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকেই তার বক্তব্যকে অভিনয়জীবনকে ‘পাপ’ হিসেবে দেখার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করছেন।
এ প্রসঙ্গে মুখ খুলেছেন ছোট ও বড় পর্দার অভিনেতা এবং সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়। সোমবার এক ফেসবুক পোস্টে পপির বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি মৌসুমীর কথাও উল্লেখ করেন। একসময় মৌসুমীও অভিনয় ছেড়ে ধর্মচর্চায় মনোযোগী হওয়া এবং নিজের পুরোনো চলচ্চিত্রগুলো মুছে ফেলার আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন। যদিও পরবর্তীতে তাকে আবার অভিনয়ে দেখা গেছে।
জয় তার পোস্টে ব্যঙ্গাত্মকভাবে লেখেন, মৌসুমী ও পপির পর এখন শাবনূর ও পূর্ণিমাও যদি একই ধরনের কথা বলেন, তাহলে একটি পুরো প্রজন্মের গল্পই যেন পূর্ণতা পায়। অভিনয়কে পরবর্তী সময়ে ‘গুনাহ’ হিসেবে উপলব্ধি করার বিষয়টি তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন, তারকাদের সেই অভিনয় দেখে এবং ভালোবেসে যেসব দর্শক-ভক্ত বছরের পর বছর তাদের অনুসরণ করেছেন, তাদের অবস্থান কী হবে?
বর্তমানে যারা জনপ্রিয়, তারাও ভবিষ্যতে জীবনের শেষ সময়ে সবকিছু গুছিয়ে নিয়ে হজ বা ধর্মের পথে মনোযোগী হওয়ার একই ধরনের বক্তব্য দেবেন কি না সেই প্রশ্নও তুলেছেন জয়।
উল্লেখ্য, গত বছর অক্টোবরে পপির অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ছবিটি বেশ কয়েক বছর আগে নির্মিত হয়েছিল। সিনেমাটির প্রচারণা কিংবা মুক্তির সময়েও কোথাও দেখা যায়নি জনপ্রিয় এই অভিনেত্রীকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
এ সময় উপাচার্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সামগ্রিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দেশের উচ্চশিক্ষা ও গবেষণার বিকাশে নোবিপ্রবির অবদান, বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তিনি আলোচনা করেন।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী আগামী ২৪ জানুয়ারি ২০২৭ নোবিপ্রবির ৩য় সমাবর্তনে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন।
মহামান্য রাষ্ট্রপতির এ সম্মতিতে নোবিপ্রবি পরিবার আনন্দিত ও গর্বিত। তাঁর উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তনকে আরও তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চলতি বছরের আট মাস শেষ হতে চলেছে। আজ সোমবার (৩১ আগস্ট) মাসের শেষ দিন।
আগামীকাল থেকে সেপ্টেম্বর মাস শুরু হতে যাচ্ছে। এভাবে বছরের শেষের দিকে আর চার মাস বাকি রয়েছে। সময়ের সাথে সাথে বার্ষিক ছুটির সংখ্যা কমে এসেছে। তবে সরকারি চাকরিজীবীরা সামনে পাচ্ছেন আরো পাঁচ দিনের ছুটি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুসারে, এই বছরে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন নির্ধারিত হয়েছে। সব মিলিয়ে সরকারি ছুটির সংখ্যা ২৮ দিন। তবে এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।
বর্তমানে সরকারি চাকরিজীবীদের হাতে পাঁচ দিনের ছুটি রয়েছে।
তবে এর মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটির দিনে পড়ে গেছে।
সেপ্টেম্বর মাসের সাপ্তাহিক ছুটির দিনে জন্মাষ্টমী উদযাপন করা হবে।
সেপ্টেম্বরের ৪ তারিখ জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। তবে দিনটি সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে, অর্থাৎ শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় চাকরিজীবীরা অতিরিক্ত কর্মদিবসের ছুটি পাবেন না।
অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে দুই দিনের ছুটি থাকবে।
২০ অক্টোবর (মঙ্গলবার) নবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে।
ডিসেম্বরে ছুটি ২ দিন
বছরের শেষ মাস ডিসেম্বরে দুদিনের সরকারি ছুটি থাকবে। ১৬ ডিসেম্বর (বুধবার) বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (শুক্রবার) যিশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ছুটি থাকবে। তবে ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় চাকরিজীবীরা এ থেকে আর অতিরিক্ত ছুটি পাবেন না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত আবদুল হান্নানের (৩৯) মৃত্যু ঘটে। রবিবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। আবদুল হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ছিলেন।
রবিবার দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদ জানান, মৃত আবদুল হান্নানকে রবিবার ভোর ৩টা ৫৪ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি মারা যান।
তিনি আরও বলেন, আবদুল হান্নান ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন। তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ২৫ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে ১৭ জন রোগী ছাড়পত্র পেয়েছে। বর্তমানে ডেঙ্গুতে চিকিৎসাধীন ৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ