১২:২৬ এম
ফরিদপুরের আলফাডাঙ্গায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা সৃষ্টি করেছ একটি ব্যতিক্রমী ঘটনা। দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত এক ফুটবলভক্ত আনুষ্ঠানিকভাবে নিজের প্রিয় দল পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে তিনি শুধু ঘোষণা করেই থেমে যাননি, বরং দলবদলকে স্মরণীয় রাখতে ১৫ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থক হিসেবে নতুন যাত্রার আরম্ভ করেছেন।
রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ উত্তরপাড়া এলাকায় এই অভিনব ঘটনা ঘটে। দলবদলের সময় ওই ফুটবলভক্তের নাম শাকিল খান।
স্থানীয় সূত্র অনুযায়ী, দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে শাকিল খান প্রথমে সবার সামনে গায়ে থাকা আর্জেন্টিনার জার্সি খুলে ফেলেন। এরপর তিনি ১৫ লিটার দুধ দিয়ে গোসল করেন। গোসল শেষে সবার সামনে প্রকাশ্যেই ব্রাজিলের জার্সি পরে নেন। এ সময় উপস্থিত স্থানীয় ব্রাজিল সমর্থকেরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে।
আরও পড়ুন: টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ মিছিল
দল পরিবর্তনের বিষয়ে শাকিল খান জানান, ‘ব্রাজিল সবসময় দর্শকদের চমৎকার ও উপভোগ্য ফুটবল উপহার দেয়। তবে আর্জেন্টিনা অনেক সময়ে বিতর্কের সৃষ্টি করে। আর্জেন্টিনা এখন পর্যন্ত যে তিনটি বিশ্বকাপে জয় পেয়েছে তাদের মধ্যে দুটিই ছিল বিতর্কিত। অন্যদিকে ব্রাজিলের খেলায় কোন কলঙ্ক নেই। তারা সব সময় মাঠে সেরা খেলা উপহার দেয়। মূলত এই উপলব্ধি থেকেই আমি আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলের সমর্থনে যোগ দিয়েছি।’
এ সময় উপস্থিত স্থানীয় ব্রাজিল সমর্থক সৈয়দ আবির, সৈয়দ আরাফাত ও শুভ খান বলেন, শাকিল খান প্রায়ই তাদের সঙ্গে আর্জেন্টিনা ও ব্রাজিলের শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্কে জড়ায়। সম্প্রতি তারা ব্রাজিলের নান্দনিক ফুটবল ও সফলতার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরলে তিনি তাদের কাছে হেরে যান। নিজের ভুল বুঝতে পেরে তিনি দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দলে যোগ দিয়েছেন।
স্থানীয় ফুটবলপ্রেমীরা এই ঘটনাটিকে ফুটবল উন্মাদনার একটি ইতিবাচক ও আনন্দঘন অংশ হিসেবে মনে করছেন। তাদের মতে, মাঠের লড়াইয়ের পাশাপাশি সমর্থকদের এই ধরনের খোশগল্প এবং হাসি-ঠাট্টা ফুটবলের আসল সৌন্দর্য।
আরও পড়ুন: গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন