০৪:১৮ পি.এম
পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেছেন, নদী ও গাছের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। এই কারণেই নদীর ধারে গাছ লাগিয়ে গাছের মাধ্যমে সবুজায়ন করা হবে। গাছ কার্বন ডাই অক্সাইড ছাড়ে, আর আমরা গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি। এই কারণে গাছ লাগানো অত্যন্ত জরুরি বিষয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করার পাশাপাশি একটি করে বৃক্ষরোপণ করার জন্য আহ্বান জানাচ্ছি। গাছ, নদী এবং মানুষের সম্পর্ক অসীম এবং গভীর।
শুক্রবার বেলা ১১টায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান তুলে পঞ্চগড় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সরকারি অডিটোরিয়াম চত্বরে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এই কথাগুলো বলেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান চালানো হচ্ছে। বর্তমান সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। এই কারণে আমি সকলকে একটি করে বৃক্ষরোপণ করার জন্য আহ্বান জানাচ্ছি।
পরে সরকারি অডিটোরিয়ামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে, জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে থেকে একটি র্যালি বের করা হয়। এই র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে ওই স্থানে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
এই অনুষ্ঠানে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন