ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঈদগাঁও থানার পুলিশের বিশেষ অভিযানে আটক ৮ জন


ঈদগাঁও থানার পুলিশের বিশেষ অভিযানে আটক ৮ জন

ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ও ৫৪ ধারায় মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

২৮ জুন (২০২৬) এই অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মাদক, মারামারি, হুমকি এবং পিতা-মাতা ভরণ-পোষণ আইনের মামলার পরোয়ানাভুক্ত আমসামি।

গ্রেফতারকৃতদের তালিকা সংক্ষিপ্ত আকারে নিচে দেয়া হলো:

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

ফৌজদারি কার্যবিধি (৫৪ ধারা)

- ইসমাইল হোসেন মোর্শেদ (২৭) - ঈদগাঁও ইউপি।

- আসমা (২৫) - রামু থানা।

মারামারি ও হুমকি মামলা

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

- মোঃ আজিমুল হক (৩৫) - ইসলামাবাদ ইউপি।

- মোঃ শাহজাহান (৩০) ও মোঃ ইমরান (২৬) - ঈদগাঁও ইউপি।

পিতা-মাতা ভরণ-পোষণ আইন মামলা

- খালেদ বাদশা ও আব্দুল্লাহ - পশ্চিম গোমাতলী, ঈদগাঁও।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায়

- সুবল রুদ্র (৪৫) - ঈদগাঁও ইউপি।

পুলিশ জানিয়েছে, ঈদগাঁও থানার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের নিশ্চিতে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী আজ দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০১:৫৫ এম


প্রধানমন্ত্রী আজ দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২৯ জুন) রাজধানী ঢাকার শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’ থেকে একযোগে দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

এ সম্পর্কে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা এবং প্রতি শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে এই নতুন সবুজায়ন কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে’ আয়োজন করা অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী দুপুর ২টায় মাধ্যমিক পর্যায়ের মোট ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা রয়েছে।

মণ্ট্রালয় জানায়, এই কর্মসূচি সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে বিশেষ কারণে তা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই লক্ষ্য বাস্তবায়নে প্রতিবছর ৫ হাজার টাকা করে জলবায়ু সচেতনতা অনুদান প্রদান করা হচ্ছে। এ বছর কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১টি ফলদ বৃক্ষ, ১টি বনজ বৃক্ষ ও ১টি ঔষধি বৃক্ষ রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি দেখানো হবে। প্রতিটি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত হয়ে সরাসরি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানটি সম্পূর্ণ অংশগ্রহণমূলক হবে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে যুক্ত হয়ে নিজেদের অনুভূতি প্রকাশের সুযোগ পাবেন।

শিক্ষা মন্ত্রণালয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনুষ্ঠিটি সুন্দরভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে। এ উপলক্ষে সোমবার প্রতিটি ক্যাম্পাসে জলবায়ু বিষয়ক ব্যানার ও ফেস্টুন টাঙানো হবে। শিক্ষকদের ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালির আয়োজনও করা হবে বলেও জানানো হয়েছে।

এদিকে, একই মঞ্চে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর জাতীয় পর্যায়ের তরুণ উদ্ভাবকদের তৈরি স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনীর স্টল পরিদর্শন এবং সেরা উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ বিষয়ে আরও জানানো হয়, আয়োজনটি সফল করতে রোববার দুপুরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল ভ্যেনু ও প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাইডেন ট্রাম্পকে ‘অপদার্থ’ অভিহিত করে তুললেন নজিরবিহীন দুর্নীতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০১:৫৭ এম


বাইডেন ট্রাম্পকে ‘অপদার্থ’ অভিহিত করে তুললেন নজিরবিহীন দুর্নীতির অভিযোগ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।

শনিবার রাতে মেরিল্যান্ডে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি ট্রাম্পকে ‘অপদার্থ’ বলে অভিহিত করেছেন এবং তার প্রশাসনের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতি ও আত্মমুগ্ধতার অভিযোগ উত্থাপন করেছেন। খবরটি প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

প্রায় ১০ মিনিটের বক্তব্যে বাইডেন বিশেষ করে হোয়াইট হাউস সংস্কারের ট্রাম্পের পরিকল্পনাগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্পের ‘আত্মপ্রচারমূলক প্রকল্পের’ মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে বলরুম নির্মাণ, কেনেডি সেন্টারে নিজের নাম যুক্ত করা, নিজের সম্মানে একটি তোরণ নির্মাণ এবং রিফ্লেক্টিং পুল সংস্কারের জন্য নিজস্ব ঠিকাদার নিয়োগ। সকল এসবের সমালোচনা করে বাইডেন বলেন, কী এক অপদার্থ।

তিনি ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গায় অংশগ্রহণকারীদের প্রতি ট্রাম্পের অবস্থানেরও কঠোর সমালোচনা করেন। বাইডেনের অভিযোগ, ট্রাম্প করদাতাদের অর্থ দিয়ে ওই হামলাকারীদের ক্ষতিপূরণ দিতে চান। তার কথায়, ‘তাদের ক্ষতিপূরণ নয়, দীর্ঘদিন কারাগারে থাকা উচিত।’

বাইডেন আরও মন্তব্য করেন, হোয়াইট হাউসের রিফ্লেক্টিং পুকুরটি এই প্রশাসনের মূল আত্মমুগ্ধতা এবং অযোগ্যতার চেয়ে খারাপ কিছু প্রতিফলিত করে এবং তা হলো ‘দুর্নীতি, দুর্নীতি, নির্লজ্জ, প্রকাশ্য দুর্নীতি’। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রশাসনেই এত বড় মাত্রার দুর্নীতি দেখা যায়নি।

চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর এটি বাইডেনের প্রথম বড় রাজনৈতিক জনসমাবেশগুলোর একটি। এখানে তিনি প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সবচেয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানের তিন্দুর সেই স্কুলটি জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:০৫ এম


বান্দরবানের তিন্দুর সেই স্কুলটি জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

পাহাড়ের পিছিয়ে পড়া বাসিন্দাদের শিক্ষার আলোয় আলোকিত করার উদ্দেশ্যে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংসদকে প্রধানমন্ত্রী নির্দেশনার কথা জানান।

তিনি বলেন, থানচির তিন্দু এলাকার স্কুলটিকে জাতীয়করণ করার বিষয়ে প্রধানমন্ত্রী একটি নির্দেশ পাঠিয়েছেন, এবং আজকে মহান সংসদে তিনি স্লিপও পাঠিয়েছেন। আমি জানাতে চাই, স্কুলটি জাতীয়করণ করা হবে শিগগিরই।

বিএনপির মিডিয়া সেল নামক ভেরিফায়েড পেজের এক পোস্টে জানানো হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের অসাধারণ ত্যাগ ও সংগ্রামের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। শিক্ষক-কর্মচারীদের বেতন জোগাতে তিনি নিজেই ছুটির দিনে থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করেন। মার্চ ও এপ্রিল মাসে নৌকা চালিয়ে তিনি প্রায় ৪০ হাজার টাকা আয় করেন, যার মধ্যে ৩০ হাজার টাকা সহকর্মীদের বেতন বাবদ খরচ করেছেন।

দুর্গম পাহাড়ি এলাকায় একটি বিদ্যালয় টিকিয়ে রাখতে তার এই আত্মত্যাগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এই বিষয়টি জানার পরেই প্রধানমন্ত্রী বিদ্যালয়টি জাতীয়করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামরিক অভিযানের স্প্লিন্টারের আঘাতে প্রাণ গেল কাতারের এক নাগরিকের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:০৬ এম


সামরিক অভিযানের স্প্লিন্টারের আঘাতে প্রাণ গেল কাতারের এক নাগরিকের

‘সামরিক অভিযানে’ ব্যবহৃত গোলার টুকরো বা স্প্লিন্টারের আঘাতে কাতারের একজন নাগরিক নিহত হয়েছেন।

এই ঘটনায় আহত হয়েছেন আরো একজন ব্যক্তি। একই দিনে কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের আটটি সামরিক ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইরান।

রবিবার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁদের নাগরিক নিহত হওয়ার এই তথ্য জানায়। মন্ত্রণালয় জানায়, ওই দুই ব্যক্তি একটি নৌকায় অবস্থান করছিলেন। হঠাৎ নৌকাটি নিখোঁজ হয়ে যায়। শনিবার থেকে তাঁদের খুঁজতে অভিযান শুরু হয়। এরপর রোববার ভোরে নিখোঁজ নৌকাটির সন্ধান পাওয়া যায়।

তবে এই ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, তা কাতার সরকার জানায়নি। রবিবার কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন হামলা চালিয়েছিল ইরান। এই হামলার স্প্লিন্টারের আঘাতেই কাতারের ওই নাগরিক মৃত্যুবরণ করেছেন কি না, তা পরিষ্কার করে বলা হয়নি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি উল্লেখ করেছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের আটটি সামরিক ঘাঁটি ধ্বংস করার খবর জানিয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই হামলায় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহৃত করেছে। সম্প্রতি সিরিক ও কেশম এলাকায় ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। মূলত ওই হামলার বদলা নিতেই নতুন করে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইরান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%