১১:৫৪ এম
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে পুলিশ ২ হাজার লিটার চোরাই ডিজেল বহনকারী একটি কাঠের নৌকা জব্দ করেছে। নৌকায় থাকা ২ ব্যক্তিকে আটক করা হয়েছে।
গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে কর্ণফুলী থানার ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্রের সামনে কর্ণফুলী নদীতে নিয়মিত নৌ টহলের সময় এই ডিজেল জব্দ করা হয়।
আটকরা হলেন- কর্ণফুলী উপজেলার শিকলবাহা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেকেন্দার আলীর ছেলে, নৌকার মাঝি নুর আক্তার (২৮) এবং একই উপজেলার ডাঙ্গারচর ১ নম্বর ওয়ার্ডের বদী মেম্বারের বাড়ির মো. বাবুলের ছেলে ফয়সাল আলম (২২)।
আরও পড়ুন: খুঁজে পাওয়া যাচ্ছে না সাপাহারের ব্যবসায়ী কাদের মোল্লাকে
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, কর্ণফুলী নদীতে একটি কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময়ে নৌকায় থাকা ১০টি স্টিলের ড্রামে মোট ২ হাজার লিটার ডিজেল পাওয়া যায়। প্রতিটি ড্রামে ২শ’ লিটার করে ডিজেল ছিল। আটক ২ ব্যক্তি জব্দ করা ডিজেলের বৈধ কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। পরে ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে ২ হাজার লিটার ডিজেল ও নৌকাটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন