ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

স্বাভাবিক জীবনে ফিরতে আর্থিক সহায়তা চান রোজিনা


স্বাভাবিক জীবনে ফিরতে আর্থিক সহায়তা চান রোজিনা

স্বাভাবিক জীবনে ফিরতে চান ২৬ বছর বয়সী অসহায় ও অসুস্থ নারী মোসা. রোজিনা আক্তার। তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন করেছেন। চিকিৎসার জন্য তাঁর প্রয়োজন ৬ লাখ ৫০ হাজার টাকা।

বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের রোজিনা একজন তালাকপ্রাপ্তা, কর্মহীন ও অসহায় নারী। তাঁর চার বছর বয়সের একটি শিশু রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি কোমর ও হিপের জয়েন্টের গুরুতর সমস্যায় ভুগছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে তাঁর শরীরের উভয় পাশের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার করা অত্যাবশ্যক। বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পঙ্গু হাসপাতালে ট্রান্সফার করার পর ডাক্তার দ্রুত হিপ রিপ্লেসমেন্টের পরামর্শ দেন।

আরও পড়ুন: অগ্নিসন্ত্রাস ও তান্ডবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর ব্যর্থতার জবাব চান এমপি মাসুদ সাঈদী

কোনো আয় না থাকায় ব্যয়বহুল অস্ত্রোপচারের খরচ বহন করা রোজিনার পক্ষে সম্ভব হচ্ছে না। অর্থের অভাবে বর্তমানে তাঁর চিকিৎসা বন্ধ রয়েছে। প্রতিনিয়ত শারীরিক যন্ত্রণা নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটছে তাঁর। সমাজের হৃদয়বান মানুষের সহযোগিতায় তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে চান। তিনি তাঁর শিশু সন্তানটির জন্য বাঁচতে চান।

যোগাযোগ ও বিকাশ নম্বর : ০১৪০৬৮৩৯০০৬

অ্যাকাউন্ট নম্বর : ০০৮৮১২০০০০০৪৮

অ্যাকাউন্টধারীর নাম : আলী আকবর

আরও পড়ুন: গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ৭নং ওয়ার্ডে মেম্বার পদে লড়ছেন তরুণ সমাজসেবক স্বপন মিয়া

এসবিএসি ব্যাংক, মিরপুর-১, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আরও পড়ুন

পরবর্তী খবর

অগ্নিসন্ত্রাস ও তান্ডবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর ব্যর্থতার জবাব চান এমপি মাসুদ সাঈদী

আন্তর্জাতিক ডেস্ক

জেলা প্রতিনিধি, পিরোজপুর

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৪ পি.এম


অগ্নিসন্ত্রাস ও তান্ডবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর ব্যর্থতার জবাব চান এমপি মাসুদ সাঈদী
 
কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ ও তাদের দোসররা আবারও দেশজুড়ে রক্তক্ষয়ী অগ্নি সন্ত্রাস ও তান্ডব শুরু করেছে বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তিনি বলেন, আ:লীগের সন্ত্রাসের ইতিহাস এ দেশের মানুষের অজানা নয়। ১৯৭২-৭৫-এর রক্ষীবাহিনীর বর্বরতা, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা, ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারী আল্লামা সাঈদীর তথাকথিত বিচারে ফাঁসির রায় ঘোষনার পরবর্তী গনবিক্ষোভ ঠেকাতে দেশব্যাপী গণহত্যা, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের গণহত্যা, আয়নাঘরের গুম-খুন এবং ২০২৪-এর জুলাই গণহত্যায় হাজারো ছাত্র-জনতার রক্ত যাদের হাতে লেগে আছে, তারা আজও ক্ষান্ত হয়নি, তাদের রক্ত পিপাসা আজো মিটেনি।
 
আজ বুধবার (১৮ নভেম্বর) রাত ৮ টার দিকে মাসুদ সাঈদী তার ভেরিফাই ফেসবুক একাউন্টে এক পোস্টে এসব মন্তব্য করেন এবং বিষয়টি এই প্রতিবেদককেও নিশ্চিত করেছেন তিনি। 
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এতো এতো মানুষ হত্যার পরও কোনো অনুতপ্ত বা অনুশোচনাবোধ ছাড়াই খুনি হাসিনা আর তার অনুসারী নরপিশাচেরা আবার তাদের পুরনো রূপ নিয়ে ফিরে এসেছে।
 
এছাড়াও এমপি মাসুদ সাঈদী পোস্টে লিখেন, সারাদেশে ককটেল বোমাবাজি ও আগুন সন্ত্রাসের পাশাপাশি আওয়ামী খুনীরা শত শত সন্ত্রাসীদের মিছিল নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সংলগ্ন পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের বিভিন্ন অফিস, দোকানপাট ও সাধারণ মানুষের ঘরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করেছে। পার্কিং করে রাখা বাসে আগুন দিয়ে বাসের মধ্যে ঘুমিয়ে থাকা বাসের হেলপারকে পুড়িয়ে হত্যা করেছে। থানায় হামলা-ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে জনপরিষেবা ব্যাহত করা হচ্ছে।
 
আ:লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি লিখেন, আওয়ামী সন্ত্রাসীরা শুনে রাখুন—মানুষ পুড়িয়ে ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে কোনোদিন মানুষের মনে জায়গা করে নেওয়া যায় না। অবিলম্বে এই নারকীয় পথ ছেড়ে সুস্থ পথে ফিরে আসুন। অতীতের করা সকল জুলুম, অত্যাচর, নির্যাতনের জন্য মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করুন।
 
ফেসবুক পোস্টে মাসুদ সাঈদী এছাড়াও যা উল্লেখ করেন- দেশের সাধারণ মানুষের জানমাল, সরকারি-বেসরকারি স্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ধারাবাহিক হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো জঘন্য অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা অন্ধকারের পথে হেঁটে চোরাগোপ্তা ককটেল হামলা, যানবাহনে আগুন এবং সাধারণ নাগরিকের ঘরবাড়ি লুটপাট করে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছেন, তারা মনে রাখবেন, সন্ত্রাস ও ধ্বংসাত্মক রাজনীতির দিন শেষ হয়ে গেছে। প্রতিটি নাশকতা, লুটপাট ও হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ সংরক্ষিত থাকছে। দেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থার মাধ্যমে প্রতিটি অপরাধের চুলচেরা বিচার নিশ্চিত করা হবে এবং কোনো অপরাধীই রেহাই পাবে না।
 
অবিলম্বে এই ধ্বংসাত্মক পথ, জুলুম ও জনবিরোধী অপকর্ম পরিহার করুন। অন্যথায়, দেশের সাধারণ জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঐক্যবদ্ধভাবে যে কোনো নাশকতা ও সন্ত্রাসকে কঠোর হস্তে প্রতিহত করতে বাধ্য হবে এবং এর সম্পূর্ণ দায়ভার খুনী হাসিনাসহ আপনাদেরই বহন করতে হবে।
 
পুলিশ-প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন- দেশের সাধারণ মানুষের জানমাল, ঘরবাড়ি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা প্রশাসনের প্রধান সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। অথচ সাম্প্রতিক সময়ে দেশজুড়ে একের পর এক অগ্নিসংযোগ, লুটপাট, থানায় হামলা এবং নিরীহ মানুষ হত্যার মতো ঘটনা ঘটলেও প্রশাসনের নির্লিপ্ততা ও ব্যর্থতা জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
 
জনগণের করের টাকায় পরিচালিত প্রশাসন যদি সন্ত্রাসীদের তান্ডব ঠেকাতে ব্যর্থ হয়, তবে সেই ব্যর্থতার দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা যেকোনো ধরনের উদাসীনতা, গাফিলতি বা আপসকামিতা অবিলম্বে বন্ধ করতে হবে। মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্কতা জারি করে চিহ্নিত সন্ত্রাসী, নাশকতাকারী ও তাদের মদদদাতাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন। জনগণের নিরাপত্তার প্রশ্নে প্রশাসন দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে, জনগণ নিজেদের জানমাল রক্ষায় নিজেরাই রাস্তায় নামতে বাধ্য হবে এবং প্রশাসনের এই ব্যর্থতার জবাবদিহি আদায় করে ছাড়বে।
 
এমপি মাসুদ সাঈদী সর্বশেষ যা বল্লেন- সবশেষে বলতে চাই, একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান ও হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত জনগণের রায়ের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সরকার জনগণের সেই ঐতিহাসিক আকাঙ্ক্ষা ও 'জুলাই সনদ'-এর অঙ্গীকার বাস্তবায়নে চরম উদাসীনতা ও গড়িমসি দেখাচ্ছে। জনগণের রায়ের প্রতি এই ধরনের অবহেলা ও বিশ্বাসঘাতকতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
একদিকে জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতা, অন্যদিকে চিহ্নিত সন্ত্রাসীদের দমনে চরম অদক্ষতা, ব্যার্থতা—এই দুই মিলে দেশ আজ এক ভয়াবহ নিরাপত্তাহীনতার দিকে এগিয়ে যাচ্ছে।
 
সাধারণ মানুষের ঘরবাড়ি পুড়ছে, থানায় হামলা হচ্ছে, মানুষ প্রাণ হারাচ্ছে, অথচ সরকার কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না! কঠোর হস্তে চলমান নৈরাজ্য ও সন্ত্রাস দমন করুন। সরকার যদি এই পরিস্থিতি সামাল দিতে এবং জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে জুলাই সনদ বাস্তবায়ন না করা ও গণভোটের গণরায়ের সাথে বেঈমানি ও রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার জন্য সরকারকে কড়ায়-গণ্ডায় মাসুল দিতে হবে। ইতিহাসের কাঠগড়ায় এই ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে বলেও ফেসবুক স্ট্যাটাসে লেখা হয়েছে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%