ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রেমিকের সঙ্গে বিয়ে ভাঙার পর কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রেমিকের সঙ্গে বিয়ে ভাঙার পর কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ওমান প্রবাসী এক যুবকের সঙ্গে পরিচয় হয় মুঠোফোনে, পরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে বিয়ের সিদ্ধান্তও নেন তারা। কিন্তু মেয়ের বাবার পেশা অটোরিকশাচালক হওয়ায় পাত্রপক্ষের আপত্তির কারণে বিয়ের আলোচনা ভেঙে যায়। এর কয়েকদিন পর, সানজিদা আক্তার প্রীতি (২৪) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ তার নিজ ঘরে পাওয়া যায়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের দৈয়ারা গ্রামে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

প্রীতি ওই গ্রামের শাহজালালের মেয়ে এবং তিনি চৌদ্দগ্রাম সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাত গ্রেফতার

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাশিনগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের ওমানপ্রবাসী সাজ্জাদ নামে যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রীতির প্রেম চলছিল। এক পর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। গত ১২ নভেম্বর সাজ্জাদের মা, বোন ও খালা প্রীতিকে দেখতে তাদের বাড়িতে যান। কিন্তু প্রীতির বাবার অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহের বিষয়টি জানার পর পাত্রপক্ষ বিয়েতে আগ্রহ হারিয়ে ফেলে।

প্রীতির বড় বোন স্মৃতি জানান, তাদের বাবা আগে মুদি দোকান করতেন। ব্যবসায় লোকসানের পর বর্তমানে তিনি অটোরিকশা চালিয়ে সংসার চালান। এ বিষয়টি নিয়ে পাত্রপক্ষের লোকজন বিভিন্ন কটূক্তি করেন। প্রীতি তাকে জানিয়েছিলেন যে, পাত্রপক্ষ তাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে রাজি নয়। তবে সাজ্জাদ তাকে বিয়ে করতে চান এবং নিয়মিত যোগাযোগ রাখছেন।

স্মৃতি আরও জানান, বুধবার দুপুরে প্রীতি নিজের কক্ষের দরজা বন্ধ করে দেন। পরিবারের সদস্যরা প্রথমে মনে করেন, তিনি ঘুমাচ্ছেন। বিকেল পর্যন্ত কোনো সাড়াশব্দ না পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে তারা তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রীতির মুঠোফোন পরীক্ষা করে পরিবারের সদস্যরা জানতে পারেন, মৃত্যুর আগে তিনি সাজ্জাদের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন।

আরও পড়ুন: মাদারীপুরে কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট, কৃষিজমি বিপন্ন ও পরিবেশ দূষিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


পটুয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসায় আগুন

পটুয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত দশটার সময় শহরের এতিমখানা রোডে অবস্থিত কাজী আলমগীরের বাসায় আগুন লাগানো হয়। এ খবর লেখা পর্যন্ত আগুনের লেলিহান শিখা জ্বলছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট, কৃষিজমি বিপন্ন ও পরিবেশ দূষিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


মাদারীপুরে কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট, কৃষিজমি বিপন্ন ও পরিবেশ দূষিত

মাদারীপুর জেলায় ৬১টি ইটভাটার মধ্যে একটি ইটভাটারও বৈধ লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। অভিযোগ উঠেছে, ফসলি জমিতে গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটায় কাঠ জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে। এর ফলে একদিকে বনজ ও ফলজ গাছের উজাড় ঘটছে, অন্যদিকে কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রভাবশালী ভাটা মালিকদের বিরুদ্ধে ফসলি জমির মাটি কাটার অভিযোগও রয়েছে।

তদন্তের মাধ্যমে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে ২৫টি ইটভাটা রয়েছে। সদর উপজেলায় মোট ভাটার সংখ্যা ৩৭টি। শিবচরে ১৫টি, কালকিনিতে ৮টি এবং ডাসার উপজেলায় একটি ইটভাটা অবস্থিত। জেলার প্রতিটি উপজেলায় অবৈধ ইটভাটার বিস্তার ঘটলেও পাঁচখোলা ইউনিয়নের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক বলে স্থানীয়দের অভিযোগ।

সরেজমিনে পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন ইটভাটা পরিদর্শন করে দেখা যায়, ফসলি জমির মাঝখানে বিশাল চিমনি স্থাপন করা হয়েছে। ভাটার পাশে কাঠ কাটার করাতকল বসানো হয়েছে, যেখানে বনজ ও ফলজ গাছ কাটা হচ্ছে। বাগান থেকে কাঠ এনে সরাসরি ইট পোড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে। আইন অনুযায়ী ইটভাটায় কয়লা ব্যবহারের কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এর ফলে কালো ধোঁয়ায় আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রব ব্যাপারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ইটভাটার কারণে আমাদের এলাকার পরিবেশ আজ ধ্বংসের মুখে। কালো ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে থাকে। ভাটার মালিকরা জোরপূর্বক আমাদের ফসলি জমি কেটে নিচ্ছেন। সারাদিন মাটিবাহী ট্রাক্টর ও ড্রামট্রাক চলাচলের কারণে গ্রামীণ রাস্তাঘাট ভেঙে একাকার হয়ে গেছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী কৃষক বলেন, “ইটভাটার মালিকরা এলাকার খুবই প্রভাবশালী। তাঁদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রতিবাদ করলে এলাকায় থাকা যায় না। তাঁরা পুকুরের মতো গভীর করে ফসলি জমি কাটেন। এতে পাশের কৃষকদের উর্বর জমিও ভেঙে ধসে পড়ে। বাধ্য হয়ে নামমাত্র মূল্যে তাঁদের কাছে জমি বিক্রি করতে হয়। আমরা এ অবস্থা থেকে মুক্তি চাই।”

এ বিষয়ে মাদারীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদারীপুরের জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার বলেন, “জেলায় পরিচালিত ইটভাটাগুলোর কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স নেই। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করা হবে। তবে দুঃখজনক হলেও সত্য, বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত বা অভিযান পরিচালনা করতে গেলে ভাটার মালিকরা নানাভাবে বাধা সৃষ্টি করেন। তবু জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বলবৎ থাকবে।”

পরিবেশবাদী ও সচেতন মহলের মতে, অবিলম্বে এসব অবৈধ ইটভাটা বন্ধ করা না হলে মাদারীপুরের উর্বর কৃষিজমি ও জীববৈচিত্র‍্য মারাত্মক হুমকির মুখে পড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ৭নং ওয়ার্ডে মেম্বার পদে লড়ছেন তরুণ সমাজসেবক স্বপন মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ৭নং ওয়ার্ডে মেম্বার পদে লড়ছেন তরুণ সমাজসেবক স্বপন মিয়া

গাইবান্ধা সদর উপজেলার আসন্ন ৬নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের সম্মানিত ভোটার ও সর্বস্তরের জনসাধারণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উদীয়মান তরুণ সমাজসেবক ও মেম্বার পদপ্রার্থী মোঃ স্বপন মিয়া।
তিনি ৭নং ওয়ার্ডের প্রয়াত জনপ্রিয় ব্যক্তিত্ব মরহুম মোঃ খোকা মিয়ার ছোট ছেলে। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের সেবা এবং একটি দুর্নীতিমুক্ত ও মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয়ে তিনি আসন্ন নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
এলাকার মুরব্বি, যুবক, তরুণ এবং সর্বস্তরের ভাই-বোনদের উদ্দেশে প্রার্থী স্বপন মিয়া বলেন, "আমার বাবা আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলেন। আমিও আমার বাবার পথ ধরে আপনাদের সেবা করতে চাই। ৭নং ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়ন, মাদক নির্মূল, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং যেকোনো সেবামূলক কাজে আপনাদের পাশে থাকতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট, দোয়া ও সার্বিক সমর্থন কামনা করছি।"
তরুণ এই প্রার্থীর নির্বাচনী মাঠে আগমন উপলক্ষে ৭নং ওয়ার্ডবাসীর মাঝে বেশ উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। এলাকার সাধারণ মানুষ তাকে একজন সৎ, পরিশ্রমী ও জনবান্ধব প্রার্থী হিসেবে দেখতে আগ্রহী বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাত গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাত গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে এসআরবির অভিযান চলাকালীন ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতি করার জন্য ব্যবহৃত বিভিন্ন ধারালো অস্ত্র, ২০৬৮ পিস ইয়াবা এবং মাদক ক্রয় বিক্রয়ের জন্য ১ লক্ষ ১৯ হাজার ৫০০ টাকা নগদ।

গ্রেফতার হওয়া ডাকাতদের মধ্যে রয়েছেন মোঃ জাফর ইসলাম (৩৩), মোহাম্মদ আওলাদ হোসেন (৩৬), রবিউল হোসেন রুবেল (৩৫), মোহাম্মদ আরমান হোসেন সনি (২৫) এবং মোঃ ফরহাদ হোসেন (৩২)। এসআরবি-১০ এর সহকারী মিডিয়া পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবির একটি বিশেষ অভিযানিক দল কেরানীগঞ্জ মডেল থানার মনুব্যাপারীর ঢাল এলাকায় মঙ্গলবার রাতে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে এই পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে।

অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চারটি ধারালো ছুরি, দুইটি পিস্তল সদৃশ্য লাইটার, একটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র, নয়টি মোবাইল সেট এবং ২০২৬ পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য প্রায় ৬ লক্ষ ২০ হাজার ৪০০ টাকা।

গ্রেফতারকৃত জাফর ইসলামের বাবার নাম জাহাংগীর আলম, তার বাড়ি মডেল থানার জিনজিরা ইউনিয়নের নজরগঞ্জ গ্রামে। মোঃ আওলাদ হোসেনের বাবার নাম মৃত সুরুজ মিয়া, তার বাড়ি একই ইউনিয়নের মনু বেপারীর ঢালে। রবিউল হোসেন রুবেলের বাবার নাম আব্দুর রব, তার বাড়ি একই ইউনিয়নের বন্ধ নজরগঞ্জ গ্রামে। মোঃ আরমান হোসেন সনির বাবার নাম সিরাজউদ্দিন, তার বাড়ি একই ইউনিয়নের বন্ধ ছাটগাঁও এবং মোঃ ফরহাদ হোসেনের বাবার নাম আব্দুল বাছের, তার বাড়ি একই ইউনিয়নের ছোট কুসিয়ারবাগ গ্রামে। গ্রেফতারকৃত সবাই মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%