০৪:০২ পি.এম
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর এটি দ্বিতীয়বারের মতো দেশটি কোনো ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউক্রেন সীমান্তবর্তী ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ার আকাশসীমায় ২০২২ সাল থেকে একাধিকবার ড্রোন প্রবেশের ঘটনা ঘটছে। এর মধ্যে কয়েকটি ড্রোন দেশটির ভূখণ্ডেও আছড়ে পড়েছে।
আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না
গত শুক্রবার রাজধানী বুখারেস্ট থেকে প্রায় ১১৪ কিলোমিটার (৭০ মাইল) দূরে প্রথমবারের মতো একটি ড্রোন ভূপাতিত করে দেশটির সশস্ত্র বাহিনী।
প্রতিরক্ষামন্ত্রী রাডু মিরুতা জানান, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৪ মিনিটে (০৫৩৪ জিএমটি) রোমানিয়ার আকাশসীমায় ‘অবৈধভাবে প্রবেশ করা’ আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়।
তিনি আরও বলেন, ইউক্রেন সীমান্তের কাছে দানিউব ব-দ্বীপে স্ফান্তু গেওর্গে থেকে ৯.৬ কিলোমিটার (ছয় মাইল) পশ্চিমে ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়।
ফেসবুকে দেওয়া এক পোস্টে মিরুতা জানান, ‘সকাল ৮টা ২২ মিনিটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাডারে ড্রোনটি আমাদের আকাশসীমায় প্রবেশ করলে তা শনাক্ত হয়। কয়েক মিনিট পর রোমানিয়ার একটি এফ-১৬ যুদ্ধবিমান সেটিতে আঘাত হানে।’
আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রোমানিয়ার আকাশসীমায় অনেকবার ড্রোন প্রবেশের ঘটনা শনাক্ত হয়েছে।
গত মে মাসে একটি ড্রোন দেশটির একটি আবাসিক ভবনে আছড়ে পড়লে দুইজন আহত হন। এ ঘটনায় রাশিয়াকে দায়ী করে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন নিন্দা জানায় এবং ভবিষ্যতে এ ধরনের অনুপ্রবেশ থেকে বিরত থাকার সতর্কবার্তা দেয়।
২০২৫ সালে রোমানিয়ার পার্লামেন্ট একটি আইন পাস করে, যাতে ওই আইনে দেশটির আকাশসীমা লঙ্ঘনকারী ড্রোন ভূপাতিত করার অনুমতি দেওয়া হয়।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন শুক্রবার এক্সে লিখেছেন, ‘আমাদের পূর্ব সীমান্তে প্রতিরক্ষা ও প্রতিরোধ সক্ষমতা জোরদার করা সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর একটি।’ তিনি রোমানিয়ার সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করেন।
আরও পড়ুন: লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরছেন ১৭২ বাংলাদেশি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন