ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে গেল ইংল্যান্ড


দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে গেল ইংল্যান্ড

বিশ্বকাপের ম্যাচে, ডালাস স্টেডিয়ামে, ইল্যান্ড ও ক্রোয়েশিয়া সমানে সমানে খেলছে। দ্বিতীয়ার্ধের শুরুতে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম বলেন, "গোলে এগিয়ে গেছে ইংলিশরা"। ম্যাচের ৪৭ মিনিটে, ডান প্রান্ত দিয়ে অ্যান্ডারসনের একটি বল পেয়ে বেলিংহাম ফাঁকা জায়গায় এগিয়ে যান। এরপর গোলের কাছাকাছি এসে তিনি কোণাকোণি শটে গোল করেন।

এভাবে ইংল্যান্ড ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। প্রথমার্ধের নয় মিনিটে, পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেইন। ইংল্যান্ডের বিপক্ষে এই হাইভোল্টেজ ম্যাচের ৩৬ মিনিটে গোল করেন ক্রোয়েশিয়ার মার্টিন বাতুরিনা। তিনি বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে গোল করেন। ফলে দলটি সমতায় ফিরে আসে। তবে ম্যাচের ৪২ মিনিটে কর্নার থেকে গোল করে হ্যারি কেইন। ইংল্যান্ডের এ এগিয়ে থাকা বেশিক্ষণ টেকে না। প্রথমার্ধে যোগ করা সময়ের ৫ মিনিটে গোল আদায় করেন পেতার মুসা। এভাবে ২-২ সমতা নিয়ে বিরতিতে যায় ইংল্যান্ড–ক্রোয়েশিয়া।

১৯৬৬ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের পর, ইংল্যান্ড আর কখনও শিরোপার স্বাদ পায়নি। ছয় দশকের দীর্ঘ অপেক্ষা ও আক্ষেপ ঘোচানোর স্বপ্ন নিয়ে এবার উত্তর আমেরিকা বিশ্বকাপে, যাত্রা শুরু করতে যাচ্ছে ‘থ্রি লায়ন্স’রা। তাদের প্রথম পরীক্ষা কঠিন, প্রতিপক্ষ ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের আধিপত্যে ধাক্কা: এআই প্রযুক্তিতে চীনের ‘সাশ্রয়ী’ বিপ্লব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৩:৪৫ এম


যুক্তরাষ্ট্রের আধিপত্যে ধাক্কা: এআই প্রযুক্তিতে চীনের ‘সাশ্রয়ী’ বিপ্লব

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বলতে বোঝায় শত শত কোটি ডলারের বিনিয়োগ, বিশাল ডেটা সেন্টার এবং মার্কিন প্রযুক্তি জায়ান্টদের একচ্ছত্র আধিপত্য। এই ধারণা দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে চালু ছিল। কিন্তু এই ধারণায় একটি বড় ধরনের ধাক্কা দিয়েছে চীন। ২০২৫ সালের শুরুতে চীনের হাংঝু শহরভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপসিক’ একটি রিজনিং-ভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) উন্মোচন করে। এটি বৈশ্বিক প্রযুক্তি খাতে নতুন আলোচনার সৃষ্টি করে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, ওপেনএআই বা গুগলের তুলনায় অনেক কম খরচে মাত্র ৬০ লাখ মার্কিন ডলারে উক্ত মডেলটি তৈরি করা হয়েছে। প্রকৃতপক্ষে, এটি চ্যাটজিপিটি-৪ শ্রেণির মডেলগুলোর কাছাকাছি সক্ষমতাও প্রদর্শন করেছে। কেন এই সাফল্য তাৎপর্যপূর্ণ? বিশ্লেষকরা বলছেন, এমনটি ঘটেছে ডিপসিকের আবির্ভাবের সময়ে, যখন চীনের প্রযুক্তি খাত মার্কিন চিপ নিষেধাজ্ঞা, বিদেশি বিনিয়োগ হ্রাস এবং ধীরগতির অর্থনীতির চাপে ছিল। কিন্তু চীন সেই সীমাবদ্ধতাকেই শক্তিতে পরিণত করেছে, নতুন এক ‘সাশ্রয়ী’ যুগের সূচনা করেছে। মার্কিন এআই খাতে বেসরকারি বিনিয়োগ প্রায় ১২ গুণ বেশি চীনের তুলনায়। এই অবস্থায় ডিপসিকের মূল প্রতিষ্ঠান হাই-ফ্লায়ার ভিন্নপথে এগিয়েছে। তারা অযথা অর্থ ব্যয় না করে নির্দিষ্ট ডোমেইনে মনোযোগ দিয়েছে। সাশ্রয়ী প্রশিক্ষণ পদ্ধতি গ্রহণ করে জ্বালানি দক্ষতার ওপর জোর দিয়েছে। যদিও কিছু সমালোচক এনভিডিয়ার উন্নত চিপ ব্যবহার বা গোপন অর্থায়নের বিষয়ে অভিযোগ তুলেছেন। দুই দেশের ভিন্ন পথের দৌড়ের বিষয়ে বিশ্লেষকদের মতে, মার্কিন নিষেধাজ্ঞা, বিদেশি বিনিয়োগ কমে যাওয়া এবং দেশে সফটওয়্যার খাতে সীমিত ব্যয়ের সংস্কৃতি চীনা প্রতিষ্ঠানগুলোকে কম খরচে সর্বোচ্চ ফল দেয়ার প্রযুক্তি তৈরিতে বাধ্য করেছে। বিনিয়োগ ও কৌশলগত পরামর্শভিত্তিক প্রতিষ্ঠান সোল ক্যাপিটালের হেরি হ্যানের মতে, গভীর প্রযুক্তির ভবিষ্যৎ বুঝতে হলে যুক্তরাষ্ট্র ও চীনকে তাই চি দর্শনের ইয়িন-ইয়াং প্রতীকের দুটি দিক হিসেবে দেখতে হবে। দুই দেশেরই ভিন্ন শক্তি রয়েছে, আর সেই শক্তিই একে অপরকে এগিয়ে যেতে বাধ্য করছে। বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের এআই উন্নয়ন বিপুল বিনিয়োগনির্ভর পথে এগোচ্ছে। বিশাল ডেটা সেন্টার, উচ্চ ব্যয়ের গবেষণা এবং শত শত কোটি ডলারের বিনিয়োগের মাধ্যমে দেশটি কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) ও উন্নত স্বয়ংক্রিয় এআই এজেন্ট তৈরির দিকে এগোচ্ছে। যা ভবিষ্যতে মানুষের মতো পরিকল্পনা করে স্বাধীনভাবে জটিল কাজ সম্পন্ন করতে পারবে। চীনের পরিস্থিতি অবশ্য ভিন্ন। তুলনামূলক সীমিত পুঁজি, উন্নত কম্পিউটিং অবকাঠামোয় সীমিত প্রবেশাধিকার এবং ছোট অভ্যন্তরীণ বাজারের বাস্তবতায় দেশটির প্রতিষ্ঠানগুলো কম খরচে প্রযুক্তি উন্নয়ন, ওপেন সোর্স মডেল, দ্রুত ব্যবহারযোগ্য উদ্ভাবন এবং বৈশ্বিক বাজার সম্প্রসারণের কৌশল বেছে নিয়েছে। কম খরচের সাফল্যের পেছনে আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। চীনের একজন এআই প্রকৌশলীর গড় বার্ষিক বেতন প্রায় ৫৭ হাজার ডলার, যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম। একই সঙ্গে সরকার ডেটা সেন্টারগুলোকে সস্তা বিদ্যুৎ, জমি ও বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে। এ ছাড়া দেশটি যুক্তরাষ্ট্রের তুলনায় দেড় থেকে দুই গুণ বেশি এআই-সংশ্লিষ্ট পিএইচডি গবেষক তৈরি করছে। চীনের আরেকটি বড় শক্তি হলো ওপেন সোর্স কৌশল। ডিপসিক, কিউওয়েন এবং মিনিম্যাক্সের মতো প্রতিষ্ঠানগুলো তাদের মডেল উন্মুক্ত করে দিচ্ছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের ডেভেলপার, গবেষক ও স্টার্টআপ সহজেই তা ব্যবহার করতে পারছে। প্রয়োজনে পরিবর্তন ও উন্নত করতে পারছেন। দেশটির শত শত গবেষণা দল ও প্রযুক্তি প্রতিষ্ঠান এখন তাদের মডেলের আর্কিটেকচার, ওয়েটস এবং প্রশিক্ষণ-সম্পর্কিত গুরুত্বপূর্ণ উপাদান প্রকাশ করছে। ফলে একটি যৌথ প্রযুক্তি অবকাঠামো তৈরি হয়েছে, যার ওপর ভিত্তি করে বিশ্বের যে কেউ নতুন প্রযুক্তি তৈরি ও উন্নয়ন করতে পারছেন। এতে এআই উদ্ভাবনের গতি যেমন বেড়েছে, তেমনি প্রযুক্তির ব্যবহার আরও গণমুখী হয়েছে। টেক্সট-টু-ইমেজ ও ভিডিও প্রযুক্তি খাতের উদ্যোক্তা ক্লোয়ি ফ্যাংয়ের মতে, চীনা এআই প্রতিষ্ঠানগুলো অত্যন্ত বাস্তববাদী। তারা এমন প্রযুক্তি তৈরি করতে চায়, যা সরাসরি ব্যবহারকারীদের জন্য মূল্য তৈরি করবে। এ কারণে ওপেন সোর্সকে তারা বৈশ্বিক ব্যবহারকারীদের আকৃষ্ট করার কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। প্রথমে উন্মুক্ত প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করা হয়, এরপর আরও উন্নত বাণিজ্যিক মডেল বাজারে আনা হয়। ইতোমধ্যে জেনারেটিভ মিডিয়া খাতে চীনের অবস্থান শক্তিশালী হয়েছে। বিশ্বের শীর্ষ ১০টি ইমেজ-টু-ভিডিও মডেলের মধ্যে পাঁচটি এবং শীর্ষ ১০টি টেক্সট-টু-ভিডিও ও ইমেজ এডিটিং মডেলের মধ্যে তিনটিই চীনা প্রতিষ্ঠানের। চীনের এই কৌশল দেশটির দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় পরিকল্পনারও অংশ। এটি একটি উন্মুক্ত প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তোলার পাশাপাশি অর্থনীতি, শিল্প ও সামাজিক খাতের সঙ্গে এআইকে গভীরভাবে যুক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতাও বাড়ানো হচ্ছে। এর ফলাফলও দৃশ্যমান। কিউওয়েন, মিনিম্যাক্স ও ডিপসিকের মতো চীনা ওপেন সোর্স লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এখন বৈশ্বিক ব্যবহারের প্রায় এক-তৃতীয়াংশ দখল করে নিয়েছে। তবে ২০২৪ সালের শেষ দিকে এই উপস্থিতি ছিল প্রায় শূন্যের কাছাকাছি। চীন ছাড়াও সিলিকন ভ্যালি থেকে শুরু করে আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অসংখ্য স্টার্টআপ ও প্রতিষ্ঠানও চীনা এআই মডেল ব্যবহার করছে। কারণ এসব প্রযুক্তি সহজলভ্য, তুলনামূলক স্বচ্ছ এবং অনেক মার্কিন বিকল্পের তুলনায় পরিচালন ব্যয়ও অনেক কম। সিনোভেশন ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা এবং গুগল চায়নার সাবেক প্রধান কাই-ফু লি বলেছেন, এই প্রযুক্তির বড় সুবিধা হলো এর নমনীয়তা। ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী উপাদান বাদ দিতে বা নতুন কিছু যুক্ত করতে পারেন। তার মতে, অনেক মার্কিন প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও গবেষক চীনা মডেল ব্যবহার করছেন চীনা হওয়ার কারণে নয়, বরং সেগুলো উন্মুক্ত হওয়ার কারণে। আলিবাবা ক্লাউডের প্রতিষ্ঠাতা জিয়ান ওয়াং মনে করেন, বর্তমান এআই যুগ অনেকটা ১৯৯০-এর দশকের শেষ দিকে ইন্টারনেটের বিস্তারের সময়কার পরিস্থিতির মতো। সেই সময়ে নেটস্কেপ তাদের ব্রাউজারের কোড উন্মুক্ত করে দিয়েছিল। যা বাণিজ্যিক ইন্টারনেটের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তার মতে, এখন শুধু সোর্স কোড নয়, বরং মডেল ওয়েটস, ডেটা এবং কম্পিউটিং সক্ষমতার মতো গুরুত্বপূর্ণ সম্পদও সবার জন্য সহজলভ্য করে তোলা হচ্ছে। এর ফলে ডেভেলপাররা নিজেদের কাজ বারবার পুনরায় তৈরি করার প্রয়োজন থেকে মুক্ত হতে পারবেন এবং নতুন উদ্ভাবনে আরও বেশি সময় দিতে পারবেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, শুধু ওপেন সোর্স হলেই চলবে না। একটি মডেলকে অবশ্যই কার্যকর, নির্ভরযোগ্য এবং অন্যদের তুলনায় আলাদা বৈশিষ্ট্যসম্পন্ন হতে হবে। বিনিয়োগ প্রতিষ্ঠান আন্দ্রেসেন হোরোভিটজের গবেষকদের মতে, এআই শিল্প এত দ্রুত বদলে যাচ্ছে যে কোনো মডেল যদি ব্যবহারকারীদের আস্থা অর্জনে ব্যর্থ হয়, তাহলে তারা খুব দ্রুত অন্য বিকল্পের দিকে চলে যাবেন। এছাড়াও, ইলন মাস্ক, পামার লাকি এবং স্কেল এআইয়ের প্রধান নির্বাহী আলেকজান্ডার ওয়াংসহ কয়েকজন মার্কিন প্রযুক্তি নেতা ডিপসিকের কম বাজেটের দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের ধারণা, মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ডিপসিক হয়তো এনভিডিয়ার আরও উন্নত ‘H100’ চিপ এবং গোপন অর্থায়নের বিষয়টি প্রকাশ করেনি। তবে এই বিতর্ক যাই থাকুক বিশেষজ্ঞদের মতে, একটি বিষয় পরিষ্কার হয়ে উঠেছে। তা হলো, ভবিষ্যতের এআই প্রতিযোগিতা আর শুধু কে সবচেয়ে শক্তিশালী মডেল তৈরি করতে পারে, সেটির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুকসুদপুরে কুকুরের কামড়ে তিনদিনে আহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৩:৪৬ এম


মুকসুদপুরে কুকুরের কামড়ে তিনদিনে আহত ২৫

গোপালগঞ্জের মুকসুদপুরে কুকুরের কামড়ে আহত হয়ে ২৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন। এ ঘটনা গত বুধবার, মঙ্গলবার এবং সোমবার মুকসুদপুর পৌরসভার কমলাপুর, চন্ডিবর্দি ও টেংরাখোলা এলাকার পতিত পাগলা কুকুরের কামড়ে ঘটেছে।

আহতদের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী লামিয়াও রয়েছে, যার বাড়ি গোপিনাথপুর গ্রামে। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং এন্টি র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে।

হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন বলেন, ‘গত ৩ দিনে আমরা কুকুরের কামড়ে আহত ২৫ জনকে চিকিৎসা দিয়েছি। তাদের এন্টি র‌্যাবিস ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। আমাদের হাসপাতালের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রয়েছে। তবে কুকুর থেকে সবাইকে সাবধানে থাকতে হবে।’

মুকসুদপুর পৌরসভার চন্ডিবর্দি এলাকার বাসিন্দা মীর হাবীবুল্লাহ জানান, পৌরসভার সদর বাজার, কমলাপুর, চন্ডিবর্দি ও চেংরাখোলাসহ বিভিন্ন স্থানে বেওয়ারিশ পাগলা কুকুর ঘুরে বেড়াচ্ছে। তারা স্কুলছাত্রী, পথচারী যাকেই পাচ্ছে, কামড় দিয়ে গভীর ক্ষতের সৃষ্টি করছে।

টেংরাখোলা এলাকার বাসিন্দা মুরসলিন সামস বলেন, এ অবস্থা চলতে থাকলে পৌর এলাকায় অনেক মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। অতএবি, দ্রুত কুকুরটির বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন।

মুকসুদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার আইন করে কুকুর নিধন বন্ধ করেছে। সেজন্য বেওয়ারিশ কুকুর নিধনের কোনো ব্যবস্থা আমরা অথবা পৌরসভা নিতে পারি না। তবে যে বেওয়ারিশ পাগলা কুকুরটি কামড়িয়েছে, সেটিকে ধরে আমাদের হাসপাতালে নিয়ে এলে আমরা চিকিৎসা দিতে সক্ষম হব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশে রদবদল: ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৩:৪৭ এম


পুলিশে রদবদল: ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এবং নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বুধবার, ১৭ জুন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ আদেশটি জারি করা হয়েছে।

এ প্রজ্ঞাপনে বলা হয়েছে— জনস্বার্থে জারি করা এই আদেশ আগামী ১ জুলাইয়ের মধ্যে কার্যকর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আগামী ২ জুলাই থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়ে যাবেন বলে গণ্য হবেন।

বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেনকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পদায়ন করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারকে খুলনা মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমিকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সহকারীতে পদায়ন করা হয়েছে, এবং চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানকে নড়াইল সদর সার্কলে বদলি করা হয়েছে।

এছাড়া ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সায়েম ইউসুফকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পহন চাকমাকে নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. মশিয়ার রহমানকে রাঙামাটির ১৮ এপিবিএনে বদলি করা হয়েছে, এবং সাতক্ষীরার তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহকে চুয়াডাঙ্গার দামুড়হুদা সার্কেলে পদায়ন করা হয়েছে।

এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার ফারহান-উল-ইমামকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এস. এম. মাহবুবুল আলমকে সিআইডিতে বদলি করা হয়েছে। র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. জিয়া লতিফুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশে এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার শেখ মো. আব্দুর রাজ্জাককে সিআইডিতে বদলি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও ক্ষতিগ্রস্তের মাঝে ঢেউটিনসহ আর্থিক সহায়তা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৪:০৯ এম


নকলায় শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও ক্ষতিগ্রস্তের মাঝে ঢেউটিনসহ আর্থিক সহায়তা বিতরণ

শেরপুরের নকলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে নির্বাচিত শিক্ষার্থী এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে এসব বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। এছাড়া ওই অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরসেদুর রহমান ও যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীমসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, উপকারভোগী শিক্ষার্থী, অভিভাবক ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তরা উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠানের পরে সরকারের চলতি মেয়াদে তথা ৫ বছরে দেশব্যাপি ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%