মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৪৭ পি.এম
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তির শর্তাবলী মেনে চললে ইরানও তা অনুসরণ করবে। তিনি এ কথা বলেন মঙ্গলবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথমবার সরাসরি হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটার পর পেজেশকিয়ানের এই বক্তব্য এসেছে। এর আগে যুক্তরাষ্ট্র লারাক দ্বীপে হামলা চালায়, পরে ইরান জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা করে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পেজেশকিয়ানের বক্তব্য তুলে ধরে জানায়, তিনি যুক্তরাষ্ট্রকে চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন।
পেজেশকিয়ান বলেন, যদি যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের অধীনে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করে, তাহলে ইরানও সঙ্গে সঙ্গে তাদের প্রতিশ্রুতি পালন করবে। তিনি উল্লেখ করেন, ‘যদি যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের অধীনে তার প্রতিশ্রুতিগুলো মেনে চলে, তাহলে ইরানও সঙ্গে সঙ্গে একইভাবে প্রতিশ্রুতি পূরণ করবে।’ জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই অন্তর্বর্তী চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। দুই দেশের মধ্যে চলমান সংঘাত থামানোর চেষ্টা হিসেবে চুক্তিটি গৃহীত হয়।
তবে চুক্তিটি দীর্ঘকাল কার্যকর থাকেনি। চুক্তির শর্তাবলী কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এই পরিস্থিতিতে চুক্তিটি কার্যত ভেস্তে যায়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়।
এরপর থেকে দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত থাকে।
পরবর্তীতে সাময়িকভাবে সংঘাত কমলেও নতুন হামলার কারণে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। সাম্প্রতিক হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছেন। ইরানের হামলার পর ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘এর জবাব দেওয়া হবে।’ তবে পরবর্তীতে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প উল্লেখ করেন, নতুন হামলার অর্থ এই নয় যে পূর্ণমাত্রার যুদ্ধ আবার শুরু হয়েছে।
ইরান পূর্বে বেশ কয়েকবার জানিয়েছে, বিশ্বের তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার সুযোগ দেওয়া হতে পারে। তবে এ ক্ষেত্রে ইরান একটি শর্ত দিয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রকে আগে জুনের চুক্তির শর্ত বাস্তবায়ন করতে হবে। হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বের তেল সরবরাহের বড় একটি অংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এখানে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
সোমবার কিরগিজস্তানে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত কোনো পক্ষের জন্যই ভালো নয়। তিনি উল্লেখ করেন, সংঘাত বন্ধ করার জন্য আলোচনার মাধ্যমে সমাধানের পথ এখনো খোলা রয়েছে। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে, সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক সমাধানের সুযোগও রাখতে চায় তেহরান। তবে একই সঙ্গে ইরান পরিষ্কার করেছে, আলোচনার মাধ্যমে সমাধানের পথে যেতে হলে যুক্তরাষ্ট্রকেও আগের চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সালাম এয়ারের একটি ফ্লাইট ২২৪ জন যাত্রী নিয়ে ওমানের রাজধানী মাস্কটের উদ্দেশে যাত্রা করেছে। এই ঘটনার মাধ্যমে প্রায় আট বছরের বিরতির পর সিলেট থেকে কোনো বিদেশি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হলো।
ওসমানী বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওমানভিত্তিক সালাম এয়ারের ফ্লাইটটি মঙ্গলবার সকালে (১ সেপ্টেম্বর) ৭টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটি অবতরণের সময় বিমানবন্দর কর্তৃপক্ষ ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে সেটিকে স্বাগত জানান। এরপর সকাল ৯টা ২৩ মিনিটে ২২৪ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ওমানের রাজধানী মাস্কটের উদ্দেশে ছেড়ে যায়।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সালাম এয়ারের উড়োজাহাজ ওসমানী বিমানবন্দরে পৌঁছালে আমরা ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে সেটিকে স্বাগত জানাই।
পরে সকাল ৯টা ২৩ মিনিটের দিকে ২২৪ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি মাস্কটের উদ্দেশে ছেড়ে গেছে।’ উল্লেখ্য, কম বাজেটে মানসম্পন্ন যাত্রী সেবার জন্য ওমানের সালাম এয়ারের আলাদা পরিচিতি রয়েছে। ফলে তুলনামূলক কম খরচে বাংলাদেশি প্রবাসীরা এ রুটে যাতায়াত করতে পারবেন। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় ওমান থেকে দেশে ফেরার ক্ষেত্রে সিলেটের যাত্রীদের আর ঢাকা কিংবা চট্টগ্রামে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না।
এছাড়া ছুটির মৌসুম, ঈদ ও পারিবারিক জরুরি প্রয়োজনে দ্রুত ফেরার জন্য তাদের জন্য এটি সহজ হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামীকাল বুধবার (২ সেপ্টেম্বর) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে ভর্তির আবেদন শুরুর আগে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত একটি জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দাখিল পরীক্ষার তথ্য সংগ্রহ করে শিক্ষার্থীর অনুমতি ছাড়াই অনলাইনে আবেদন করার নামে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে দাখিল পরীক্ষাসংক্রান্ত তথ্য সংগ্রহ করছে। এই তথ্য ব্যবহার করে তারা শিক্ষার্থীর সম্মতি ছাড়াই অনলাইনে আলিম ভর্তির আবেদন সম্পন্ন করে দিচ্ছে।
মাদরাসা শিক্ষা বোর্ড শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, যাতে তারা এ ধরনের প্রতারণার শিকার না হন। ভর্তি কার্যক্রমে অন্য কারো দেওয়া মোবাইল নম্বর ব্যবহার না করে শিক্ষার্থীদের নিজেদের সচল মোবাইল নম্বর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
বোর্ড আরও জানায়, যদি শিক্ষার্থী বা অভিভাবকের সঙ্গে প্রতারণার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, কোনো মাদরাসা বা শিক্ষাপ্রতিষ্ঠান এ ধরনের জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের অনলাইন প্যানেল বা সার্ভার বন্ধ করে দেওয়ার পাশাপাশি পাঠদান কার্যক্রম স্থগিত করার মতো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : পিএমও
বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, বরং সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেন, ‘আমাদের সামনে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে।
তবে আমরা আশাবাদী এবং গণতন্ত্রের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক।’
বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে, এ কথা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে।
এ সময় তারেক রহমান বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি। গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছি।’
তিনি আরো বলেন, ‘আমাদের দলের অসংখ্য নেতা-কর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং প্রায় ৪০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অবশেষে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেশে গণতান্ত্রিক ধারাকে সুগম করতে পেরেছি।’
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তার সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা এবং জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে।’
আইপিইউ সেক্রেটারি জানান, তিনি বিএনপির নির্বাচনী ইশতেহার পড়েছেন। ইশতেহারে শিক্ষা খাতে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং কমিউনিটিভিত্তিক কর্মসূচির প্রশংসা করেন তিনি। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রারও প্রশংসা করে আন্দা ফিলিপ বলেন, এ ধারা অব্যাহত থাকলে জনগণের মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা আরও শক্তিশালী হবে।
আন্দা ফিলিপ আরো বলেন, আইপিইউ বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন, তানজানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউর ১৫৩তম সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অংশ নিচ্ছেন। তার অংশগ্রহণের মধ্য দিয়ে আইপিইউর সঙ্গে বাংলাদেশের সংসদের সম্পর্ক আরো শক্তিশালী হবে।
গণতন্ত্রকে আরও কার্যকর ও টেকসই করতে নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন আইপিইউ সেক্রেটারি। সাক্ষাতে নারীর ক্ষমতায়নের বিষয়টিও গুরুত্ব পায়। তরুণ ও নারী সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে আন্দা ফিলিপ বলেন, তারা অত্যন্ত উদ্যমী ও আগ্রহী।
প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন তার সরকারের অন্যতম অগ্রাধিকার। নারীদের জন্য অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং নারী শিক্ষার্থীর জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এ ছাড়া প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং পরিবারে সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ বাড়ানো।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ১ সেপ্টেম্বর, ২০২৬ : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনের যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের বাস্তবায়নের উদ্দেশ্যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনকে ধারণ করেই অগ্রসর হচ্ছে।
আজ ১ সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং মানুষের কল্যাণের রাজনীতিই বিএনপির শক্তির মূল উৎস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাঁর আদর্শকে সামনে রেখে দেশ ও জনগণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।
আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শনকে আরো গভীরভাবে ধারণ করে বিএনপিকে ভবিষ্যতে আরও সুসংগঠিত, শক্তিশালী ও সমৃদ্ধ করে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁর দেখানো পথে গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশের উন্নয়নের জন্য বিএনপি কাজ করে যাবে। জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা আমাদের প্রধান লক্ষ্য।
এ সময় রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ