ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ


রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের পদত্যাগ এবং নিরপেক্ষ নির্বাচন দাবিতে কার্যনির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, বিকেল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের আর্থিক স্বচ্ছতা, সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কর্মকাণ্ড এবং একক সিদ্ধান্তে বিভিন্ন কার্যক্রম পরিচালনাসহ অনেক বিষয়ে অভিযোগ তুলে ধরেন কয়েকজন সদস্য।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি শাহারিয়ার অন্তু, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, কার্যনির্বাহী সদস্য রাজিব আলী রাতুল, রউফ উদ্দিন রাফি এবং মোঃ আজিবার রহমান।

আরও পড়ুন: শীর্ষ মাদক ডিলার গ্রেফতার: ২ বোতল ভারতীয় সিরাপ দিয়ে আদালতে সোপর্দ করলো দামকুড়া থানা পুলিশ

সভায় কার্যনির্বাহী সদস্য রাজিব আলী রাতুল বলেন, প্রেসক্লাবের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছ হওয়া প্রয়োজন। পাশাপাশি কেনাকাটাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আলোচনা করে নেওয়া এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতার পরিবেশ নিশ্চিত করা আবশ্যক। একই সঙ্গে তিনি প্রেসক্লাবকে চাঁদাবাজিমুক্ত রাখার দাবি জানান।

রাজিব আলী রাতুলের অভিযোগ রয়েছে যে, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা না করে এককভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি আরও বলেন, প্রেসক্লাবের অভ্যন্তরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং সংগঠনের কার্যালয়কে বিভিন্ন সালিস-মীমাংসার কাজে ব্যবহারের অভিযোগও তোলেন।

প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে যোগ্যতা ও সাংগঠনিক মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলেও রাজিব আলী রাতুল অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রেসক্লাবের সাংবাদিকদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। তার দাবি, প্রেসক্লাবের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে বর্তমান সাধারণ সম্পাদককে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করা প্রয়োজন।

তিনি বলেন, "আমরা সাধারণ সম্পাদকের পদত্যাগ এবং নিরপেক্ষ নির্বাচন চাই। তা না হলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"

আরও পড়ুন: রায়পুরায় বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসা গুলিসহ নারী আটক

সদস্যদের মধ্যে একই ধরনের অভিযোগ ও দাবি তুলে ধরেন প্রেসক্লাবের সহ-সভাপতি শাহারিয়ার অন্তু। তিনি বলেন, গোলাম মোস্তফা মামুন সদস্য পদে না থেকেও সরাসরি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। এছাড়া তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় প্রেসক্লাবের নেতৃত্বে তার থাকা নিয়ে প্রশ্ন তোলেন।

শাহারিয়ার অন্তু আরও বলেন, রাজশাহী প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানে সাংবাদিকতার পেশাগত মান, যোগ্যতা ও সাংগঠনিক শৃঙ্খলাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি যোগ্য ও পাঠকপ্রিয় গণমাধ্যমের সাংবাদিকদের প্রেসক্লাবের কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানান।

বর্তমান পরিস্থিতিতে সাধারণ সম্পাদককে পদত্যাগ করে আহ্বায়ক কমিটির মাধ্যমে আলোচনার ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা উচিত বলেও মন্তব্য করেন। এতে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে আস্থা ফিরবে এবং সংগঠনের ঐতিহ্যও রক্ষা পাবে।

অভিযোগের বিষয়ে জানতে গোলাম মোস্তফা মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: ভাঙ্গায় চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে দিতে হবে ৫০ লাখ টাকা চাঁদা

এদিকে প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমানের সঙ্গে সরাসরি যোগাযোগ করার পর জানা যায়, তিনি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন এবং বর্তমান কমিটির বৈধতা নিয়েও প্রশ্ন করেন। তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটি অবৈধ। বর্তমান কমিটিতে আমি স্বাক্ষর করিনি।

সভাপতি জানান, তিনি বর্তমানে কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন এবং দুই পা ফুলে যাওয়ায় বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অসুস্থতার কারণে প্রেসক্লাবে নিয়মিত যেতে পারছেন না বলেও জানান।

সভায় বক্তারা বলেন, রাজশাহী প্রেসক্লাব একটি সংগঠন নয়, রাজশাহীর সাংবাদিকতা ও গণমাধ্যমের ঐতিহ্যের সঙ্গে জড়িত একটি প্রতিষ্ঠান। তাই ব্যক্তিকেন্দ্রিক বিরোধের পরিবর্তে গঠনতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্বের ভিত্তিতে সংগঠন পরিচালনার দাবি জানান তারা।

জরুরি সভা থেকে বর্তমান সংকট নিরসনে সাধারণ সম্পাদকের পদত্যাগ, আহ্বায়ক কমিটি গঠন এবং সদস্যদের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়। পাশাপাশি দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কর্মসূচি দেওয়ার কথাও জানান সভায় উপস্থিত সদস্যরা।

আরও পড়ুন: সংঘর্ষের জন্য নেওয়া হচ্ছিল ১৪০ রাউন্ড গুলি, ধরা পড়লেন স্বপ্না আক্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএস পাওয়ারকে ৩২ লাখ ডলারের বৈদেশিক ঋণ ছাড় ও এলসি খোলার অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


এসএস পাওয়ারকে ৩২ লাখ ডলারের বৈদেশিক ঋণ ছাড় ও এলসি খোলার অনুমতি

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর জন্য প্রায় ৩২ লাখ ডলারের বৈদেশিক ঋণ ছাড় ও এলসি খোলার অনুমতি প্রদান করেছে।

এ বিষয়ে বুধবার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি-২) একটি প্রজ্ঞাপন জারি করেছে। একই সময় দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি সার্কুলার পাঠানো হয়েছে।

সার্কুলার অনুযায়ী বলা হয়েছে, এসএস পাওয়ার-১ লিমিটেডের জন্য পূর্বে অনুমোদিত বৈদেশিক মুদ্রার সিন্ডিকেটেড ঋণের অংশ হিসেবে রূপালী ব্যাংক পিএলসির অবশিষ্ট প্রায় ৩২ লাখ মার্কিন ডলার ছাড় দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানটির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খোলারও অনুমতি দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারার ক্ষমতাবলে এসএস পাওয়ার-১ লিমিটেডের পূর্বে অনুমোদিত বৈদেশিক মুদ্রার সিন্ডিকেটেড ঋণের অংশ হিসেবে রূপালী ব্যাংক থেকে ৩১ লাখ ৯৭ হাজার ৫৬১ দশমিক ২৮ মার্কিন ডলার ছাড় দেওয়ার পাশাপাশি এলসি খোলার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর ২৭কক(৩) ধারার বিধান প্রযোজ্য হবে না।

কিন্তু কেন্দ্রীয় ব্যাংক পরিষ্কার করে বলেছে যে, এ ঋণ সুবিধার বিপরীতে বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো আর্থিক দায় সৃষ্টি হবে না।

এবং ভবিষ্যতে এই খাতে রূপালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে কোন ধরনের আর্থিক সহায়তা চাওয়ার অধিকারও রাখবে না।

প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ স্বাক্ষর করেছেন।

একমাত্র একই বিষয়ের উপর বিআরপিডি-২ বিভাগের পরিচালক মো. বায়েজিদ সরকার স্বাক্ষরিত সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকে বিতরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় নারীসহ ৩ জেএমবি সদস্যের সাজা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


কুমিল্লায় নারীসহ ৩ জেএমবি সদস্যের সাজা

কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়ার রায় দেন আদালত। একই মামলায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের একজন নারী সদস্য খালেদা আক্তার রানীকে আট বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত রায় ঘোষণার সময় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (স্পেশাল ট্রাইব্যুনাল-৬) এর বিচারক খাইরুননেছা এ রায় প্রদান করেন।

২০ বছর করে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামির নাম হলো মো. মোস্তাফিজুর রহমান যিনি মিন্টু বা সামাদ নামেও পরিচিত এবং মোহাম্মদ দুরুল হুদা যিনি হাসান নামেও পরিচিত।

মোস্তাফিজুর রহমানের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার কলমিডাঙ্গা গ্রামে অবস্থিত, এবারে দুরুল হুদার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নম্বর চকপাড়া এলাকায়।

মামলার এজাহারের তথ্য অনুযায়ী, জেএমবির প্রধান শায়খ আব্দুর রহমান যখন তখনকার রিমান্ডে ছিলেন, তাঁর দেওয়া তথ্যানুসারে ২০০৬ সালের ১৩ মার্চ কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধারসহ মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে মামলার বিচারকার্যে বিভিন্ন সময় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য প্রমাণের পাশাপাশি আসামিদের জবানবন্দি, জব্দ তালিকা, বোমা তৈরির সরঞ্জাম এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধারের বিষয়ও আদালতে উপস্থাপন করা হয়।

আদালত এসব সাক্ষ্য এবং প্রমাণ পর্যালোচনা করার পর তিন আসামিকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন।

রায় ঘোষণার পরে, আদালতের সাজা পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্ত আসামিদের পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লির পেট্রল পাম্পে বিস্ফোরণ, নিহত ৩ কর্মী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


দিল্লির পেট্রল পাম্পে বিস্ফোরণ, নিহত ৩ কর্মী

ভারতের দিল্লির একটি পেট্রল পাম্পে গ্যাস ভরার সময় একটি ট্যাঙ্কারের সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় পাম্পের তিনজন কর্মী নিহত হয়েছেন।

এই বিস্ফোরণটি বুধবার দিল্লির টিকরি কালান মেট্রো স্টেশনের কাছে ঘটে। আহত হয়েছেন আরো তিনজন।

সংবাদমাধ্যম এনডিটিভি রিপোর্ট করছে, নিহতদের মধ্যে ২৫ বছর বয়সী মনীশ ঘটনাস্থলেই মারা যান। মনীশ পশ্চিম দিল্লির বাবা হরিদাস কলোনির একজন বাসিন্দা ছিলেন। তিনি তখন ট্রাকের সিএনজি সিলিন্ডারে গ্যাস ভরছিলেন।

আহত আরো দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তারা মারা যান।

আউটার দিল্লির উপ-পুলিশ কমিশনার জানাচ্ছেন, আহত অন্যান্য তিনজনের অবস্থা গুরুতর। বিস্ফোরণের পরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে পুলিশ এবং দমকল বাহিনীর একটি বড় দল মোতায়েন করা হয়েছে।

দিল্লি ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৩টার পর বিস্ফোরণের খবর পাওয়ার পর ছয়টি দমকলের গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়।

কর্মকর্তারা আরও জানান, বিস্ফোরণের সময় আশপাশে থাকা ছয়জন আহত হন এবং তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে প্রথম কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


দেশে প্রথম কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ : আরবি ভাষায় দক্ষ জনশক্তি তৈরি করার জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে দেশের প্রথমবারের মতো ‘অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ’ এর ওপর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড (সিএস) ও কারিকুলাম তৈরি করছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষে (এনএসডিএ)।

এর ফলে বিশ্বের প্রায় ৫০টি দেশে আরবি ভাষাকে কেন্দ্র করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এর মধ্যে ২২টি দেশে আরবি ভাষা প্রথম ভাষা এবং ২৮টি দেশে দ্বিতীয় ভাষারূপে প্রচলিত রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে আরবি ভাষা প্রশিক্ষণে যে মানসম্মত ও অভিন্ন মানদণ্ড গড়া হচ্ছে, তা এনএসডিএ-এর নিবন্ধিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে দেশের সব নাগরিকের জন্য মানসম্মত প্রশিক্ষণের সুযোগ তৈরির লক্ষ্য নিয়েছে।

এক্ষেত্রে ‘অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ’ এর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড (সিএস) ও কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট (সিএডি) তৈরির পরিপ্রেক্ষিতে গতকাল (মঙ্গলবার) রাজধানীর আগারগাঁওয়ে এনএসডিএর সম্মেলনকক্ষে দিনব্যাপী একটি ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় আরবি ভাষা বিশেষজ্ঞ, একাডেমিয়া, প্রশিক্ষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিল্পখাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কার্যক্রমের সভাপতিত্ব করেন এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী।

কর্মশালায় আরবি ভাষা শেখার জন্য দরকারি জ্ঞান, দক্ষতা, প্রশিক্ষণ বিষয়বস্তু, শিখনফল এবং মূল্যায়ন (অ্যাসেসমেন্ট) পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাশাপাশি প্রস্তাবিত কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ও কারিকুলাম বিষয়ে সংশ্লিষ্ট অংশীদারদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে ড. নাজনীন জানান, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকে মানসম্মত, স্বীকৃত এবং কর্মসংস্থানমুখী করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে শিল্পজাত, একাডেমিয়া ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বিত অংশগ্রহণে যুগের সঙ্গে সঙ্গতি রেখে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ও প্রশিক্ষণ কাঠামো তৈরি করা হচ্ছে।

তিনি এও জানান, সরকারের উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার উপযোগী দক্ষতা উন্নয়নের অঙ্গীকার অনুযায়ী, বিভিন্ন ভাষার মানসম্মত কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ও কারিকুলাম তৈরির প্রক্রিয়া চলছে।

এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান বলেন, শিক্ষা, কর্মসংস্থান, অভিবাসন ও আন্তর্জাতিক ক্যারিয়ার নির্মাণে ভাষা দক্ষতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদি মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের আরবি ভাষায় দক্ষতায় সক্ষম করা যায়, তবে দেশে ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে।

অংশীদারদের মতামত ও সুপারিশের ভিত্তিতে ‘অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ’ এর ওপর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ও কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট চূড়ান্ত করা হবে। এর পর এনএসডিএ নিবন্ধিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী আরবি ভাষা প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। এতে করে প্রশিক্ষণ, মূল্যায়ন এবং দক্ষতার স্বীকৃতির ক্ষেত্রে একটি কাঠামোবদ্ধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার আলোকে বিভিন্ন ভাষায় দক্ষ জনশক্তি তৈরির জন্য নিয়মিতভাবে কাজ করছে এনএসডিএ। ইতোমধ্যে ইংরেজি ও জাপানি ভাষার ওপর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ও কারিকুলাম তৈরি করা হয়েছে। বর্তমানে আরবি ভাষার পাশাপাশি চীনা, কোরিয়ান ও ইতালিয়ান ভাষার ওপরও কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ও কারিকুলাম তৈরির কার্যক্রম চলমান রয়েছে।

এনএসডিএ-এর উর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগ ও গবেষণা বিভাগের পরিচালক ড. ওয়ালীয়ুর রহমান খান, বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব কার্যক্রম প্রধান নির্বাহী ড. মোহাম্মদ এনামুল হক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ কুতুব উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা মোফাজ্জল হোসাইন খাঁন, আরবি ভাষা প্রশিক্ষক মো. নুরুদ্দীন, মারকাজুল লুগাতিল আরাবিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মহিউদ্দিন ফারুকী, কাতার দূতাবাসের সিনিয়র অনুবাদক হামেদ জামিল হোসাইন এবং জামিয়াতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারির আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক আলমগীর মুরতাজা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%