ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করলেন স্পিকার


রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করলেন স্পিকার

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। এই অবস্থায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। স্পিকারের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেন, শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আমি হাতে পেয়েছি। স্পিকার হিসেবে আমি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছি। ফলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, বর্তমানে আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।

এদিকে পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন লিখেছেন, ‘আমি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে মাঝে মাঝে আমি অচেতন হয়ে যাই। রোগগুলোর প্রাদুর্ভাবের কারণে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘ মেয়াদে চিকিৎসা প্রয়োজন।’

আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তকে স্বাগত জানাল ইউরোপীয় কমিশন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তকে স্বাগত জানাল ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তকে ইউরোপীয় কমিশন সতর্ক আশাবাদের সঙ্গে স্বাগত জানিয়েছে। কমিশনের মতে, এটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক বছর আগে হওয়া বাণিজ্য চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ।

শুক্রবার যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে, তারা ইইউ, চীনসহ ৬০টি বাণিজ্য অংশীদারের পণ্যের ওপর ১০ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপ করছে। ওয়াশিংটনের দাবি হলো, এসব দেশ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি ঠেকাতে পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে না।

তবে ইইউ জানিয়েছে, তাদের ক্ষেত্রে নতুন শুল্ক আগের ‘মোস্ট ফেভারড নেশন (এমএফএন)’ শুল্কের অতিরিক্ত হিসেবে আরোপ করা হবে না। একই সময়ে, বিমান ও এর যন্ত্রাংশ, জেনেরিক ওষুধ, ওষুধের কাঁচামাল এবং কর্ক ও হীরাসহ কয়েকটি পণ্যে শুল্ক ছাড়ও বহাল রাখা হয়েছে।

ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র বলেছেন, এই সিদ্ধান্তটি ইইউ-যুক্তরাষ্ট্রের যৌথ ঘোষণায় থাকা শুল্ক-সংক্রান্ত প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি আশা প্রকাশ করেছেন, এর ফলে ভবিষ্যতে আরো শুল্ক ছাড় এবং দুই পক্ষের মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

তিনি আরো বলেন, গত বছর স্কটল্যান্ডে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির শর্ত যুক্তরাষ্ট্র মেনে চলবে বলে ইইউ আশাবাদী। ওই চুক্তির অনুযায়ী, ইইউ মার্কিন শিল্পপণ্যের ওপর আমদানি শুল্ক তুলে নিতে সম্মত হয়েছিল। আর যুক্তরাষ্ট্র ইইউর বেশিরভাগ পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল।

ইউরোপীয় কমিশনের ভাষ্য হচ্ছে, উভয় পক্ষের বাজারে স্থিতিশীলতা ও ব্যবসায়িক পূর্বাভাস নিশ্চিত করতে এই চুক্তির বাস্তবায়ন অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। অপরদিকে, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি ঠেকাতে যথেষ্ট ব্যবস্থা না নেয়ার যুক্তরাষ্ট্রের অভিযোগ ইউরোপীয় ইউনিয়ন আগেই প্রত্যাখ্যান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, সৌদি আরবের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি কার্যকর হবে তখনই, যখন সৌদি আরব ইসরাইলকে স্বীকৃতি দেবে। চুক্তি স্বাক্ষরের মাত্র একদিন পরেই তার এই ঘোষণায় পুরো বিষয়টি অনিশ্চয়তার মধ্যে চলে এসেছে।

এএফপি সূত্রে ওয়াশিংটন থেকে জানানো হয়, রিয়াদ দীর্ঘদিন ধরেই ইসরাইলের সঙ্গে তথাকথিত ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যোগ দিতে অনাগ্রহী হয়ে রয়েছে। বিশেষ করে গাজা সংঘাতের পর থেকে তারা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার একটি সুস্পষ্ট রূপরেখার ওপর জোর দিয়ে আসছে।

বুধবার ঘোষিত বেসামরিক পরমাণু চুক্তি সৌদি আরবের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছিল। বিশেষ করে এমন একটি সময়ে চুক্তি সম্পন্ন হয়েছে, যখন ট্রাম্প প্রশাসন মূলত তেহরানের পরমাণু কর্মসূচির উদ্বেগের কারণে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

তবে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছেন, সৌদি আরবের সঙ্গে হওয়া চুক্তিটি অনুমোদন পাবে। তবে তা পুরোপুরি নির্ভর করবে সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবেন কি না তার ওপর।

হোয়াইট হাউস দাবি করেছে, সৌদি আরব আগে থেকেই জানত যে, ইসরাইলকে স্বীকৃতি দেওয়া এই চুক্তির পূর্বশর্ত। যদিও চুক্তির ঘোষণার সময় এই বিষয়টির কোনও উল্লেখ ছিল না।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন, চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার সিদ্ধান্ত সবসময় প্রেসিডেন্টের।’ তিনি আরও বলেন, আব্রাহাম অ্যাকর্ডস এমন একটি বিষয়, যেটিকে ট্রাম্প অত্যন্ত গুরুত্ব দেন। তিনি অতীতেও এই বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং ভবিষ্যতেও এ অবস্থান বজায় রাখবেন।

লেভিট জানান, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ওয়াশিংটন সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তি এবং ইসলামের পবিত্রতম স্থানগুলোর আবাসভূমি সৌদি আরব যদি ইসরাইলকে স্বীকৃতি দেয়, তাহলে তা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ‘ঐতিহাসিক অগ্রগতি’ হিসেবে দেখা হবে।

লেভিট জানান, সৌদি চুক্তি ঘোষণার পর ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

চুক্তিটি বাস্তবায়িত হলে সৌদি আরবে বেসামরিক পরমাণু কর্মসূচি গড়ে তোলার মাধ্যমে মার্কিন কোম্পানিগুলোর জন্য কয়েকশ কোটি ডলারের ব্যবসার সুযোগ তৈরি হবে। তবে ট্রাম্পের সর্বশেষ ঘোষণার পর চুক্তিটি আদৌ বাস্তবায়িত হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শনে ভিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শনে ভিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ. এস. আমানুল্লাহ আঞ্চলিক ক্যাম্পাস ভবনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তিনি আসেন জেলার বিরামপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে সম্ভাব্য স্থান নির্ধারণ করতে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তানজিনা খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীনের সহায়তায় তিনি কয়েকটি স্থান ঘুরে দেখেন।

ভিসির সফরসঙ্গী হিসেবে ছিলেন ৬ সদস্যের একটি টিম, যার সদস্যরা হলেন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার, অতিরিক্ত রেজিস্ট্রার ও সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক আশরাফ আলী, অতিরিক্ত রেজিস্ট্রার মহিবুল হাসান, অফিস স্টাফ মো. আব্দুস সালাম ও ইমন আহমেদ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ. এস. আমানুল্লাহ বিরামপুর সরকারি কলেজ পরিদর্শন করেন এবং সেখানেও মতবিনিময় করেন।

এই মতবিনিময়ে বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আশিষ কুমার সরকার, উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধুরী, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহ্বায়ক মোরশেদ মানিক এবং কলেজের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ী জেলা কারাগারে ৭ মামলার আসামির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


রাজবাড়ী জেলা কারাগারে ৭ মামলার আসামির মৃত্যু

রাজবাড়ী জেলা কারাগারে অবস্থানরত হত্যা, অস্ত্র ও মারামারিসহ সাতটি মামলার আসামি হাজতি তুষার বিশ্বাসের (৪৪) মৃত্যু ঘটেছে। তুষার বিশ্বাস রাজবাড়ীর পাংশা উপজেলার নওরাবণগ্রামের নতুনপাড়া এলাকার বাসিন্দা এবং শ্বাশধর বিশ্বাসের ছেলে।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ জানিয়েছেন, শুক্রবার (২৪ জুলাই) সকালে ১১টার দিকে বাথরুম থেকে ফিরে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তুষার বিশ্বাস। তাৎক্ষণিকভাবে তাকে কারাগারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে, তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টা ৪০ মিনিটের দিকেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলার আরও জানান, আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং ময়নাতদন্ত শেষে বিকেল ৪টা ৪৫ মিনিটে তুষার বিশ্বাসের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করতে হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%