ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তকে স্বাগত জানাল ইউরোপীয় কমিশন


যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তকে স্বাগত জানাল ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তকে ইউরোপীয় কমিশন সতর্ক আশাবাদের সঙ্গে স্বাগত জানিয়েছে। কমিশনের মতে, এটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক বছর আগে হওয়া বাণিজ্য চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ।

শুক্রবার যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে, তারা ইইউ, চীনসহ ৬০টি বাণিজ্য অংশীদারের পণ্যের ওপর ১০ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপ করছে। ওয়াশিংটনের দাবি হলো, এসব দেশ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি ঠেকাতে পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে না।

তবে ইইউ জানিয়েছে, তাদের ক্ষেত্রে নতুন শুল্ক আগের ‘মোস্ট ফেভারড নেশন (এমএফএন)’ শুল্কের অতিরিক্ত হিসেবে আরোপ করা হবে না। একই সময়ে, বিমান ও এর যন্ত্রাংশ, জেনেরিক ওষুধ, ওষুধের কাঁচামাল এবং কর্ক ও হীরাসহ কয়েকটি পণ্যে শুল্ক ছাড়ও বহাল রাখা হয়েছে।

আরও পড়ুন: তাঁবুতে আগুন দিল ইসরাইল, খোলা আকাশের নিচে ৮০০ ফিলিস্তিনি গৃহহীন

ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র বলেছেন, এই সিদ্ধান্তটি ইইউ-যুক্তরাষ্ট্রের যৌথ ঘোষণায় থাকা শুল্ক-সংক্রান্ত প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি আশা প্রকাশ করেছেন, এর ফলে ভবিষ্যতে আরো শুল্ক ছাড় এবং দুই পক্ষের মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

তিনি আরো বলেন, গত বছর স্কটল্যান্ডে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির শর্ত যুক্তরাষ্ট্র মেনে চলবে বলে ইইউ আশাবাদী। ওই চুক্তির অনুযায়ী, ইইউ মার্কিন শিল্পপণ্যের ওপর আমদানি শুল্ক তুলে নিতে সম্মত হয়েছিল। আর যুক্তরাষ্ট্র ইইউর বেশিরভাগ পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল।

ইউরোপীয় কমিশনের ভাষ্য হচ্ছে, উভয় পক্ষের বাজারে স্থিতিশীলতা ও ব্যবসায়িক পূর্বাভাস নিশ্চিত করতে এই চুক্তির বাস্তবায়ন অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। অপরদিকে, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি ঠেকাতে যথেষ্ট ব্যবস্থা না নেয়ার যুক্তরাষ্ট্রের অভিযোগ ইউরোপীয় ইউনিয়ন আগেই প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন: ইরানে ৯৬ ঘণ্টার মধ্যে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, সৌদি আরবের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি কার্যকর হবে তখনই, যখন সৌদি আরব ইসরাইলকে স্বীকৃতি দেবে। চুক্তি স্বাক্ষরের মাত্র একদিন পরেই তার এই ঘোষণায় পুরো বিষয়টি অনিশ্চয়তার মধ্যে চলে এসেছে।

এএফপি সূত্রে ওয়াশিংটন থেকে জানানো হয়, রিয়াদ দীর্ঘদিন ধরেই ইসরাইলের সঙ্গে তথাকথিত ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যোগ দিতে অনাগ্রহী হয়ে রয়েছে। বিশেষ করে গাজা সংঘাতের পর থেকে তারা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার একটি সুস্পষ্ট রূপরেখার ওপর জোর দিয়ে আসছে।

বুধবার ঘোষিত বেসামরিক পরমাণু চুক্তি সৌদি আরবের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছিল। বিশেষ করে এমন একটি সময়ে চুক্তি সম্পন্ন হয়েছে, যখন ট্রাম্প প্রশাসন মূলত তেহরানের পরমাণু কর্মসূচির উদ্বেগের কারণে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

তবে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছেন, সৌদি আরবের সঙ্গে হওয়া চুক্তিটি অনুমোদন পাবে। তবে তা পুরোপুরি নির্ভর করবে সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবেন কি না তার ওপর।

হোয়াইট হাউস দাবি করেছে, সৌদি আরব আগে থেকেই জানত যে, ইসরাইলকে স্বীকৃতি দেওয়া এই চুক্তির পূর্বশর্ত। যদিও চুক্তির ঘোষণার সময় এই বিষয়টির কোনও উল্লেখ ছিল না।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন, চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার সিদ্ধান্ত সবসময় প্রেসিডেন্টের।’ তিনি আরও বলেন, আব্রাহাম অ্যাকর্ডস এমন একটি বিষয়, যেটিকে ট্রাম্প অত্যন্ত গুরুত্ব দেন। তিনি অতীতেও এই বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং ভবিষ্যতেও এ অবস্থান বজায় রাখবেন।

লেভিট জানান, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ওয়াশিংটন সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তি এবং ইসলামের পবিত্রতম স্থানগুলোর আবাসভূমি সৌদি আরব যদি ইসরাইলকে স্বীকৃতি দেয়, তাহলে তা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ‘ঐতিহাসিক অগ্রগতি’ হিসেবে দেখা হবে।

লেভিট জানান, সৌদি চুক্তি ঘোষণার পর ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

চুক্তিটি বাস্তবায়িত হলে সৌদি আরবে বেসামরিক পরমাণু কর্মসূচি গড়ে তোলার মাধ্যমে মার্কিন কোম্পানিগুলোর জন্য কয়েকশ কোটি ডলারের ব্যবসার সুযোগ তৈরি হবে। তবে ট্রাম্পের সর্বশেষ ঘোষণার পর চুক্তিটি আদৌ বাস্তবায়িত হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শনে ভিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শনে ভিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ. এস. আমানুল্লাহ আঞ্চলিক ক্যাম্পাস ভবনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তিনি আসেন জেলার বিরামপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে সম্ভাব্য স্থান নির্ধারণ করতে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তানজিনা খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীনের সহায়তায় তিনি কয়েকটি স্থান ঘুরে দেখেন।

ভিসির সফরসঙ্গী হিসেবে ছিলেন ৬ সদস্যের একটি টিম, যার সদস্যরা হলেন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার, অতিরিক্ত রেজিস্ট্রার ও সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক আশরাফ আলী, অতিরিক্ত রেজিস্ট্রার মহিবুল হাসান, অফিস স্টাফ মো. আব্দুস সালাম ও ইমন আহমেদ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ. এস. আমানুল্লাহ বিরামপুর সরকারি কলেজ পরিদর্শন করেন এবং সেখানেও মতবিনিময় করেন।

এই মতবিনিময়ে বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আশিষ কুমার সরকার, উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধুরী, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহ্বায়ক মোরশেদ মানিক এবং কলেজের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ী জেলা কারাগারে ৭ মামলার আসামির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


রাজবাড়ী জেলা কারাগারে ৭ মামলার আসামির মৃত্যু

রাজবাড়ী জেলা কারাগারে অবস্থানরত হত্যা, অস্ত্র ও মারামারিসহ সাতটি মামলার আসামি হাজতি তুষার বিশ্বাসের (৪৪) মৃত্যু ঘটেছে। তুষার বিশ্বাস রাজবাড়ীর পাংশা উপজেলার নওরাবণগ্রামের নতুনপাড়া এলাকার বাসিন্দা এবং শ্বাশধর বিশ্বাসের ছেলে।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ জানিয়েছেন, শুক্রবার (২৪ জুলাই) সকালে ১১টার দিকে বাথরুম থেকে ফিরে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তুষার বিশ্বাস। তাৎক্ষণিকভাবে তাকে কারাগারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে, তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টা ৪০ মিনিটের দিকেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলার আরও জানান, আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং ময়নাতদন্ত শেষে বিকেল ৪টা ৪৫ মিনিটে তুষার বিশ্বাসের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করতে হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়

দেশের ৬৪ জেলায় পারফর্মিং আর্টস কলেজ করার উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


দেশের ৬৪ জেলায় পারফর্মিং আর্টস কলেজ করার উদ্যোগ

‘লার্নিং উইথ হ্যাপিনেস’ প্রোগ্রামের আওতায় দেশের ৬৪টি জেলায় একটি করে পারফর্মিং আর্টস কলেজ গড়ে তোলার সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনাজপুরের ঐতিহ্যবাহী দিনাজপুর সংগীত কলেজে এক শিক্ষক সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ এই সিদ্ধান্তের বিষয়টি জানান।

সমাবেশে ড. আমানুল্লাহ আপনাদের উদ্দেশ্যে বলেন, ‘একটি জাতির বিকাশ কেবল অর্থনৈতিক অগ্রগতির উপর নির্ভর করে না; এর প্রকৃত ভিত্তি তৈরী হয় সুস্থ সংস্কৃতি, মানবিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে। সুস্থ সংস্কৃতির চর্চা ও গুণগত শিক্ষার সমন্বয়ই পারে একটি মেধাভিত্তিক, মানবিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে।’

শিক্ষার বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে গিয়ে ভিসি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নানা প্রতিবন্ধকতা, মব কালচার, দলীয় কোন্দল ও শিক্ষকদের অপমানজনক পরিস্থিতির মতো সংকট কাটিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রেণিকক্ষে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এনেছে।

বিশ্ববাজারে টিকে থাকার উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরির দিকে জোর দিতে গিয়ে তিনি জানান, প্রতিবছর বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীদের দক্ষ করে গড়ে তোলা একটি গুরুত্বপূর্ণ কাজ।

বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের আরবি ভাষা এবং অন্যান্য দেশে গমনকারীদের জন্য মান্দারিন, জাপানি ও কোরীয় ভাষায় প্রশিক্ষণ দিলে রেমিট্যান্স আয়ের পরিমাণ বহুগুণ বাড়ানো সম্ভব। গালফ রাষ্ট্রগুলো থেকে আসা বর্তমান ১০-১২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স কর্মীদের ভাষাগত দক্ষতার মাধ্যমে ২৪-২৫ বিলিয়ন ডলারে উন্নীত করার সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন।

অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ বলেন, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা পেয়েছি, যেখানে সংস্কার অত্যন্ত জরুরি। স্বাধীনতার ৫৪ বছর পর শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২ শতাংশ বরাদ্দ প্রদান নিশ্চিত হয়েছে।

দক্ষতাভিত্তিক শিক্ষা চালুর মাধ্যমেই উচ্চশিক্ষায় আমূল পরিবর্তন আনার সুযোগ রয়েছে।

আলোচনাসভা শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘গ্রিন ক্যাম্পাস’ ও ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় কলেজ প্রাঙ্গণে একটি বনজ ও একটি ফলদ গাছের চারা রোপণ করেন ভিসি। পরবর্তী সময়ে স্থানীয় শিল্পী ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।

দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক প্রফেসর ড. নওশের ওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার, প্রধান প্রকৌশলী মো. মিজানুর রহমান এবং কলেজের অধ্যক্ষ মো. হাছান মাহমুদসহ স্থানীয় শিক্ষাবিদ ও সুধীজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%