১২:০৫ পি.এম
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ মাদ্রাসা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তুফান দাস (৩১) নামে একজন ট্রাক চালক নিহত হয়েছেন। এছাড়াও, এ সময় আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত তুফান দাস সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়ি গ্রামের হরিপদ দাসের ছেলে।
স্থানীয় মানুষেরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক যখন ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা এলাকায় পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা দ্রæতহামী ধানবোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় বালুবাহী ট্রাকের চালক তুফান দাস ট্রাকের কেবিনে আটকা পড়ে যান। এ ছাড়াও, বালুবাহী ট্রাকের হেলপার এবং ধানবোঝাই ট্রাকের চালক মারাত্বকভাবে আহত হন।
আরও পড়ুন: আমার দেখা মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল ভাইয়ের অবিস্মরণীয় ও কালজয়ী রাজনৈতিক অধ্যায়
খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত দুইজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রায় এক ঘণ্টার চেষ্টা করে ট্রাকের কেবিন কেটে আটকে থাকা চালক তুফান দাসকে উদ্ধার করা হলেও, ততক্ষণে তিনি মারা যান।
শৈলকুপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মহিউদ্দিন জানিয়েছেন, রাত ১১টা ৩৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে তারা ১১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। এরপর আহতদের হাসপাতালে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে বালুবাহী ট্রাকের চালককে উদ্ধারের কাজ সম্পন্ন করা হয়। কিন্তু তিনি তখন মৃত ছিলেন।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী বলেন, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার ট্রাক দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বাণী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন