১০:৫৯ এম
রাজধানী ঢাকার মিরপুরের পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।
শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের কর্মকর্তা রাফি আল ফারুক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘পূরবী মার্কেটের নিচতলায় আগুন লাগে। কিসের দোকানে আগুন লেগেছে তা আমরা এখনো নিশ্চিতভাবে জানতে পারিনি। আগুন নির্বাপণের পর বিস্তারিত জানানো যাবে।’
আরও পড়ুন: রাজধানীতে মদ-বিয়ার ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৩
রাফি আল ফারুক জানিয়েছেন, তারা আগুনের সংবাদ সকাল ৯টা ১৮ মিনিটে পান। পরে ৯টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা কিছু জানাতে পারেননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন